নওগাঁর মহাদেবপুরে এক বহিষ্কৃত যুবদল নেতার মাদকের আসর থেকে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাসহ তিনজনকে আটক করেছে থানা পুলিশ। আজ সোমবার (১৬ নভেম্বর) বেলা ১১টার দিকে মহাদেবপুর থানার এসআই শফিউল ইসলাম উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ হোসেনপুর বোয়ালমারি মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করেন।
আটক ব্যক্তিরা হলেন - উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা সদরের গার্লস স্কুলপাড়ার মৃত প্রদীপ কুমার দেবের ছেলে তনু কুমার দেব (২৮), উপজেলা যুবদলের বহিষ্কৃত নেতা ও রুহুল আমিনের বাড়ি সংলগ্ন এলাকার মৃত আবুল কালামের ছেলে রুহুল আমিন (৩৩) এবং তাদের সহযোগী ফাজিলপুর গ্রামের মজিবর রহমানের ছেলে নাসির উদ্দিন (৫৮)।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার বেলা ১১টার দিকে রুহুল আমিনের বাড়ি সংলগ্ন বয়লারে মাদক সেবনরত অবস্থায় ওই তিনজনকে আটক করে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নিকট হাজির করা হয়। পরে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুন নাঈম বিনতে আজিজ মোবাইল কোর্টের মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী প্রত্যেককে ১১ মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা করে অর্থদণ্ডের আদেশ দেন।
মহাদেবপুর থানার এসআই শফিউল ইসলাম জানান, দণ্ডপ্রাপ্তদের নওগাঁ জেলা কারাগারে পাঠানো হয়েছে। পাশাপাশি ছাত্রলীগ সাধারণ সম্পাদক তনু কুমার দেবকে গত ১৬ জুন দায়ের করা একটি নাশকতা মামলায়ও গ্রেপ্তার দেখানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত তনু কুমার দেব ফ্যাসিস্ট সরকারের আমলে বিএনপি-জামায়াতের বিরুদ্ধে বিভিন্ন কার্যক্রমে যুক্ত ছিলেন এবং এলাকার বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন। অন্যদিকে, সাবেক এমপির ছেলের মদদে রুহুল আমিন তার নিজস্ব বয়লারে নিয়মিত মাদক ও নারীর আসর বসানো এবং টর্চার সেল পরিচালনার মাধ্যমে চাঁদাবাজির সাম্রাজ্য গড়ে তুলেছিলেন বলে অভিযোগ রয়েছে। ২০২১ সালে র্যাবের হাতে আটকের পর তাকে যুবদল থেকে বহিষ্কার করা হয়েছিল।

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন