সংবাদ
সংবাদ

‘শহীদদের রক্তের সঙ্গে বেইমানি সহ্য করা হবে না’

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ০৫:৪৮ পিএম

‘শহীদদের রক্তের সঙ্গে বেইমানি সহ্য করা হবে না’

বাংলাদেশে যেকোনো ফ্যাসিবাদকে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়ে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, দেশে পুনরায় ফ্যাসিবাদ ফিরে এলে তা হবে ছাত্র-জনতার রক্তক্ষয়ী আন্দোলনে শহীদদের আত্মত্যাগের সঙ্গে স্পষ্ট বেইমানি।

ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে উঠলে দেশের নবীন গণতন্ত্র ফের গভীর সংকটের মুখে পড়বে বলে সতর্ক করেন তিনি।

​র‌বিবার (১৫ নভেম্বর ২০২৬) সচিবালয়ে চলচ্চিত্র অঙ্গনের বিভিন্ন সংগঠনের শীর্ষ নেতাদের সঙ্গে আয়োজিত এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

​প্রতিমন্ত্রী বলেন, দীর্ঘ রক্তক্ষয়ী সংগ্রাম ও ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের মাধ্যমে দেশবাস্টার ভোটাধিকার এবং গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে। এই অর্জনকে যেকোনো মূল্যে রক্ষা করতে হবে।

ফ্যাসিবাদ যেন কোনোভাবেই পুনরুত্থান ঘটতে না পারে, সে বিষয়ে সমাজের সর্বস্তরের মানুষকে প্রকাশ্যে এবং দৃঢ় অবস্থানে থাকার তাগিদ দেন তিনি। অন্য সবাইকে সঙ্গে নিয়ে জাতীয় ঐক্যের মাধ্যমে ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার ওপরও তিনি বিশেষ জোর দেন।

​সভায় চলচ্চিত্র শিল্পের নানা সংকট ও দাবিদাওয়া নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, চলচ্চিত্র কর্মীদের দীর্ঘদিনের যৌক্তিক দাবিগুলো ধাপে ধাপে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।

তবে একসঙ্গে সব দাবি পূরণ করা সময়সাপেক্ষ হওয়ায় কাজের অগ্রাধিকার নির্ধারণ করে ধাপে ধাপে এগিয়ে যাওয়ার কথা জানান তিনি।

​সভায় বিশেষভাবে চলচ্চিত্র কর্মীদের জন্য একটি পৃথক কল্যাণ ট্রাস্ট গঠনের জোরালো দাবি ওঠে। এ বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, সরকারি উদ্যোগে এই ধরনের ট্রাস্ট গঠন করতে হলে প্রচলিত সরকারি নীতিমালা এবং নিয়মকানুন কঠোরভাবে অনুসরণ করতে হবে। ইতিপূর্বে গঠিত সাংবাদিক কল্যাণ ট্রাস্টসহ অন্যান্য সফল ট্রাস্টগুলোর গঠনতন্ত্র ও কার্যক্রম পর্যালোচনা করে এর একটি কার্যকর ও স্বচ্ছ কমিটি গঠনের রূপরেখা তৈরি করা হবে।

​কল্যাণ ট্রাস্টের পরিধি ও প্রশাসনিক কাঠামোর বিষয়ে তিনি আরও বলেন, এই ট্রাস্ট গঠনে অর্থ মন্ত্রণালয় ও সংস্কৃতি মন্ত্রণালয়ের সক্রিয় সম্পৃক্ততা অপরিহার্য। ট্রাস্টটি এককভাবে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত হবে, নাকি সংস্কৃতি মন্ত্রণালয়কে সঙ্গে নিয়ে যৌথ কাঠামোর আওতায় আনা হবে, তা নিয়ে সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে বিস্তারিত আলোচনা করা প্রয়োজন। সবার পরামর্শ ও মতামতের ভিত্তিতেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

​সবশেষে দ্রুততম সময়ের মধ্যে কার্যক্রম শুরু করার প্রত্যয় ব্যক্ত করে প্রতিমন্ত্রী বলেন, খুব শীঘ্রই অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মহলের সঙ্গে কথা বলে এই প্রক্রিয়া চূড়ান্ত করা হবে, যাতে যত দ্রুত সম্ভব চলচ্চিত্র কর্মীদের দীর্ঘদিনের এই প্রাণের দাবি বাস্তবায়ন করা যায়।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

‘শহীদদের রক্তের সঙ্গে বেইমানি সহ্য করা হবে না’

প্রকাশের তারিখ : ১৫ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত