সংবাদ
সংবাদ

বিজেপিএফ -এর নতুন কমিটি ঘোষণা

সংবাদ ডিজিটাল ডেস্ক
সংবাদ ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ০৮:১৭ পিএম

বিজেপিএফ -এর নতুন কমিটি ঘোষণা
ছবি : সংবাদ

সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ জার্নালিস্ট প্রোটেকশন ফোরামের (বিজেপিএফ) আগামী দুই বছরের জন্য নতুন কমিটি গঠিত হয়েছে। কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন ভয়েস অব ডেমোক্রেসির সিনিয়র রিপোর্টার আল-আমিন এম তাওহীদ এবং সাধারণ সম্পাদক হয়েছেন আরটিভির মোহাম্মাদ সায়েম। এ ছাড়া সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন একুশে টেলিভিশনের মো. শফিকুল ইসলাম।

সংগঠনটির নবনির্বাচিত দপ্তর সম্পাদক মো. সাদী আব্দুল্লাহর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরের ম্যানিন থাই চাইনিজ হোটেলে এ নির্বাচন কার্যক্রম অনুষ্ঠিত হয়। সেখানে সংগঠনের সদস্যদের উপস্থিতি, মতামত ও সমর্থনের ভিত্তিতে গণমাধ্যম ব্যক্তিত্ব মো. জাকির হোসেন নবনির্বাচিত কমিটি ঘোষণা করেন। অনুষ্ঠানে আমন্ত্রিত বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, সাংবাদিক সমাজের কল্যাণ ও অধিকার বাস্তবায়নে নতুন পথচলা এবং পেশার সম্মান অক্ষুণ্ণ রাখতে আপসহীন থাকার স্লোগানকে সামনে রেখে এ কমিটি গঠন করা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, নতুন কমিটির অন্য পদগুলোর মধ্যে ডিবিসি নিউজের অজিত সরকার সিনিয়র সহ-সভাপতি, মোহনা টিভির নাছির উদ্দীন সহ-সভাপতি, এশিয়ান টিভির সাবেক রিপোর্টার তারান্নুম রিয়া মনি যুগ্ম সাধারণ সম্পাদক, দেশ রূপান্তরের মোহাম্মদ খোকা অর্থ সম্পাদক, ভিকটোরি নিউজের মো. সাদী আব্দুল্লাহ দপ্তর সম্পাদক, দৈনিক কালের সমাজের মো. প্রিন্স ওসমান প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং গ্লোবাল টেলিভিশনের আলাউদ্দিন আল আজাদ আইন ও মানবাধিকার সম্পাদক নির্বাচিত হয়েছেন।

এ ছাড়া প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক পদে দৈনিক করতোয়ার মো. নুরুজ্জামান রিকু, পেশাগত অধিকার ও কল্যাণ সম্পাদক পদে বাংলাদেশ বুলেটিনের রনি সিকদার, তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক পদে দেশ টিভির মো. আবির, নারী ও সমাজকল্যাণ সম্পাদক পদে চ্যানেল নাইনের নামিরা আহমেদ, শিক্ষাবিষয়ক সম্পাদক পদে বাংলা টিভির আসাদুজ্জামান শেখ এবং আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে যমুনা টিভির কাতার প্রতিনিধি আকবর হোসেন বাচ্চু নির্বাচিত হয়েছেন।

কমিটিতে কার্যকরী সদস্য হয়েছেন বাংলাদেশ বুলেটিনের মো. আবুল কালাম, ভয়েস অব ডেমোক্রেসির মো. শাহাবুদ্দিন হোসেন, সিএনআইয়ের মো. হাফিজুর রহমান ও বাংলা টিভির মো. আবুল কালাম।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, কমিটি ঘোষণার পর সংক্ষিপ্ত আলোচনায় নবনির্বাচিত সভাপতি ইঞ্জিনিয়ার আল-আমিন এম তাওহীদ বলেন, সাংবাদিকতা শুধু একটি পেশা নয়, এটি রাষ্ট্র ও সমাজের প্রতি একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। সাংবাদিকেরা সমাজের দর্পণ, রাষ্ট্রের বিবেক এবং জনগণের অধিকার ও সত্য প্রতিষ্ঠার অন্যতম প্রধান শক্তি। তবে আজও দেশের বিভিন্ন স্থানে সাংবাদিকেরা পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে হামলা, মামলা, হুমকি, হয়রানি, নির্যাতন ও নানা প্রতিবন্ধকতার শিকার হচ্ছেন বলে উল্লেখ করেন তিনি। তাঁর মতে, অনেক সাংবাদিক জীবনের ঝুঁকি নিয়ে সংবাদ সংগ্রহ করলেও তাঁদের নিরাপত্তা, ন্যায্য অধিকার ও পেশাগত মর্যাদা নিশ্চিত করার ক্ষেত্রে নানা সীমাবদ্ধতা রয়েছে।

সংগঠনটির মূল লক্ষ্য সাংবাদিকদের অধিকার রক্ষা, পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা এবং সাংবাদিক সমাজের ন্যায্য দাবি বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করা বলে জানান আল-আমিন এম তাওহীদ। তিনি বলেন, ‘আমরা বিশ্বাস করি, একজন সাংবাদিকের কলম যেন কোনো ভয়, চাপ কিংবা প্রলোভনের কাছে মাথানত না করে। সত্য প্রকাশের স্বাধীনতা একটি গণতান্ত্রিক রাষ্ট্রের অন্যতম ভিত্তি। তাই সাংবাদিকদের স্বাধীনভাবে কাজ করার পরিবেশ তৈরি করা রাষ্ট্র, সমাজ ও সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের দায়িত্ব।’

নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোহাম্মাদ সায়েম আলোচনায় বলেন, ‘আমরা কোনো ব্যক্তি, দল কিংবা গোষ্ঠীর প্রতিপক্ষ নই। আমরা অন্যায়ের প্রতিপক্ষ, অনিয়মের প্রতিপক্ষ এবং সাংবাদিক নির্যাতনের প্রতিপক্ষ। আমরা চাই, সাংবাদিকেরা যেন সত্য প্রকাশের কারণে হয়রানির শিকার না হন। একজন সাংবাদিক যেন তাঁর পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে নিজের জীবন, পরিবার কিংবা জীবিকার নিরাপত্তা নিয়ে আতঙ্কিত না থাকেন।’ সাংবাদিকদের ন্যায্য অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের সংশ্লিষ্ট দপ্তর, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গণমাধ্যমের মালিকপক্ষ ও সচেতন নাগরিক সমাজের প্রতি সম্মিলিতভাবে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

কমিটির নবনির্বাচিত অন্য সদস্যরাও সাংবাদিকদের ন্যায্য অধিকার, মর্যাদা, নিরাপত্তা ও পেশাগত স্বাধীনতা প্রতিষ্ঠায় দায়িত্বশীল, সাহসী ও ঐক্যবদ্ধ ভূমিকা পালনের প্রত্যয় ব্যক্ত করেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

বিজেপিএফ -এর নতুন কমিটি ঘোষণা

প্রকাশের তারিখ : ১৩ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত