সংবাদ
সংবাদ

সাইবার নিরাপত্তা দুর্বলতায় নাগরিকদের তথ্য ভারতে পাচার হচ্ছে: রিজভী

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ০৫:০৫ পিএম

সাইবার নিরাপত্তা দুর্বলতায় নাগরিকদের তথ্য ভারতে পাচার হচ্ছে: রিজভী

​উপযুক্ত সাইবার নিরাপত্তা ও কার্যকর আইনি কাঠামোর অভাবে দেশের নাগরিকদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও ব্যক্তিগত তথ্য হ্যাক হয়ে প্রতিবেশী দেশ ভারতে চলে যাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

তার মতে, প্রযুক্তির দ্রুত প্রসারের যুগে এই তথ্য পাচার কেবল ব্যক্তিগত গোপনীয়তা ভঙ্গ নয়, বরং দেশের জাতীয় নিরাপত্তা, প্রতিরক্ষা ব্যবস্থা ও সার্বভৌমত্বের ওপর এক ভয়াবহ আঘাত।

​র‌বিবার (১৫ নভেম্বর, ২০২৬) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের কাউন্সিল হলে ‘জাতীয়তাবাদী আইসিটি ফোরাম (এনআইসিটিএফ)’ আয়োজিত ‘প্রযুক্তি বিপ্লবে জাতীয় সুরক্ষা: সাইবার নিরাপত্তায় বাংলাদেশের প্রস্তুতি ও করণীয়’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

​সেমিনারে রুহুল কবির রিজভী বলেন, দেশে উপযুক্ত সাইবার আইন ও প্রযুক্তির সঠিক ব্যবস্থাপনা থাকলে নাগরিকদের সংবেদনশীল তথ্য এভাবে অন্য দেশে চলে যেতে পারতো না।

দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে অসংখ্য মেধাবী শিক্ষার্থী এবং বিদেশে অনেক দক্ষ বাংলাদেশি প্রযুক্তিবিদ কর্মরত রয়েছেন উল্লেখ করে তিনি বলেন, রাষ্ট্রের দায়িত্ব হলো এই মেধাবীদের কাজে লাগিয়ে দেশের সাইবার সুরক্ষা নিশ্চিত করা। অন্যথায় বাইরের দেশগুলো আমাদের সব তথ্য হস্তগত করে নিজেদের মতো করে কলাকৌশল ও পলিসি প্রয়োগের সুযোগ পেয়ে যাবে।

​প্রযুক্তির অপব্যবহার ও নাগরিকদের গোপনীয়তা লঙ্ঘনের বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে বিএনপির এই নেতা মন্তব্য করেন, বর্তমানে মানুষের ব্যক্তিগত ফোনালাপ পর্যন্ত ফাঁস হয়ে যাচ্ছে, যা সরাসরি মানবাধিকারের লঙ্ঘন।

​প্রযুক্তির উন্নতির সঙ্গে নৈতিকতার সমন্বয় ঘটানোর আহ্বান জানিয়ে তিনি বিখ্যাত সাহিত্যিক মেরি শেলির ‘ফ্রাঙ্কেনস্টাইন’ উপন্যাসের প্রসঙ্গ টানেন। রিজভী বলেন, বিজ্ঞান ও প্রযুক্তি যখন মানুষের নৈতিকতা ও নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তখন তা সমাজ ও রাষ্ট্রের জন্য চরম বিপর্যয় ডেকে আনে। এজন্য সাইবার বুলিং ও সাইবার যুদ্ধ মোকাবিলায় কঠোর রেগুলেশন ও যুগোপযোগী আইন প্রণয়ন জরুরি।

সেমিনারের শেষে তিনি আয়োজকদের পরামর্শ দিয়ে বলেন, আলোচনায় উঠে আসা গুরুত্বপূর্ণ সুপারিশগুলো সারসংক্ষেপ আকারে নীতিনির্ধারকদের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছানো উচিত, যাতে দেশের সার্বভৌমত্ব রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়া সম্ভব হয়।

​জাতীয়তাবাদী আইসিটি ফোরামের সভাপতি প্রকৌশলী রাফেল কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (অ্যাব) আহ্বায়ক ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম তুহিন এবং জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের উপ-স্থায়ী প্রতিনিধি এ কে এম ওয়াহিদুজ্জামান।

​অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাতীয়তাবাদী আইসিটি ফোরামের দপ্তর সম্পাদক মো. মিজানুর রহমান মুন। প্রবন্ধে তিনি বিদ্যুৎ, জ্বালানি, ব্যাংকিং, টেলিযোগাযোগ, পরিবহন, স্বাস্থ্যসেবা ও সরকারি ডিজিটাল সেবার মতো গুরুত্বপূর্ণ জাতীয় অবকাঠামোর সাইবার নিরাপত্তা নিশ্চিত করার ওপর বিশেষ জোর দেন। পাশাপাশি সাইবার ঝুঁকি মোকাবিলায় নিয়মিত নিরাপত্তা নিরীক্ষা পরিচালনা, দক্ষ বিশেষজ্ঞ তৈরি এবং সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে সমন্বিত উদ্যোগ গ্রহণের প্রয়োজনীয়তা তুলে ধরেন।

​সেমিনারে আরও উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী আইসিটি ফোরামের উপদেষ্টা মারুফ মল্লিক, সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. মামুন অর রশিদ, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি ডা. জাহিদুর রহমান, ছাত্রদলের সহসভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়ালসহ দেশের বিশিষ্ট প্রযুক্তিবিদ, প্রকৌশলী এবং সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

সাইবার নিরাপত্তা দুর্বলতায় নাগরিকদের তথ্য ভারতে পাচার হচ্ছে: রিজভী

প্রকাশের তারিখ : ১৫ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত