ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূরের বিচ্ছেদ ও নতুন সম্পর্ক নিয়ে গত কয়েক মাস ধরে চলা গুঞ্জনের অবশেষে মুখ খুলেছেন তিনি। সম্প্রতি এক অনুষ্ঠানে ব্যক্তিগত জীবনের নানা প্রসঙ্গে কথা বললেও বিচ্ছেদের বিষয়টি এড়িয়ে গেছেন এই অভিনেত্রী। তবে নতুন সম্পর্ক নিয়ে কথা বললেও তা ছিল বেশ মজার ছলে।
অনুষ্ঠানে নতুন সম্পর্কের গুঞ্জন নিয়ে সাবিলা নূর জানান, তার নতুন এই ভালোবাসার বিষয়টি আজকেই ফাঁস হয়ে গেছে। তবে সেটি কোনো মানুষের সঙ্গে নয়, বরং ‘লিলি’ নামের একটি বিষয়ের সঙ্গে তার এই নতুন সম্পর্ক বা ভালোলাগা তৈরি হয়েছে। এই ভালোবাসা ও লিলি যেন সবসময় তার সঙ্গেই থাকে - এমনটাই প্রত্যাশা তার।
এদিকে ছোটপর্দার পাশাপাশি গত বছর থেকেই বড়পর্দায় নিয়মিত কাজ করছেন সাবিলা। শাকিব খানের বিপরীতে ‘তাণ্ডব’ সিনেমার মাধ্যমে বড়পর্দায় অভিষেক হয় তার। এরই ধারাবাহিকতায় এবার ‘কানাভুলা প্যারাডক্স’ নামে নতুন আরেকটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। সাবিলার ভাষ্যমতে, শুধু পর্দায় নিয়মিত হওয়ার চেয়ে সিনেমার গল্প তার কাছে বেশি গুরুত্বপূর্ণ। এই নতুন সিনেমায় তার সঙ্গে জুটি বাঁধছেন চিত্রনায়ক শরিফুল রাজ। এর আগে ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমায় একসঙ্গে কাজ করেছিলেন এই দুই তারকা। বর্তমানে নতুন এই সিনেমার প্রস্তুতি নিয়েই ব্যস্ত সময় পার করছেন সাবিলা নূর।

বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন