মুন্সীগঞ্জের সিরাজদিখানে খড়ের স্তূপের পাশ থেকে মো. আলমগীর (৩৯) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত সাতটার দিকে উপজেলার বালুচর ইউনিয়নের কালিনগর গ্রামের পরিবানু কিন্ডারগার্টেনের সামনে রাস্তার পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত আলমগীর মুন্সীগঞ্জ সদর উপজেলার বিনোদপুর গ্রামের আহাম্মদের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সন্ধ্যায় কালিনগর থেকে খাসমহল বালুচর যাওয়ার সংযোগ সড়কের পাশে পরিবানু কিন্ডারগার্টেনের কাছে খড়ের স্তূপের পাশে ওই ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। পরে খবর পেয়ে সিরাজদিখান থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধারের পর সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। নিহত ব্যক্তির মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। এটি হত্যাকাণ্ড নাকি অন্য কোনো কারণে মৃত্যু হয়েছে, তা উদ্ঘাটনে পুলিশ কাজ করছে এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন