জলবায়ু পরিবর্তনের প্রভাবে অনিয়মিত বৃষ্টিপাত, দীর্ঘস্থায়ী তাপপ্রবাহ ও খরার ঝুঁকিতে দেশের চা উৎপাদন ব্যাহত হচ্ছে। এমন পরিস্থিতিতে খরাপ্রবণ পরিবেশে টিকে থাকতে সক্ষম চায়ের নতুন জিনোটাইপ শনাক্ত করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ও বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউটের (বিটিআরআই) একদল গবেষক।
বাকৃবির ফসল উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. আশরাফুজ্জামান ও বিটিআরআইয়ের পরিচালক ড. ইসমাইল হোসেনের নেতৃত্বে যৌথভাবে এই গবেষণা পরিচালিত হয়। এতে পাঁচটি চায়ের জিনোটাইপ ও একটি প্রচলিত জাতের মধ্যে তুলনামূলক মূল্যায়ন করে ‘বি/৮/৯৩’ নামের জিনোটাইপটিকে সবচেয়ে খরাসহিষ্ণু হিসেবে চিহ্নিত করা হয়েছে। পাশাপাশি ‘এমজেড/৩৯’ জিনোটাইপটি মাঠপর্যায়ের পরিস্থিতিতে ভালো অভিযোজনক্ষমতার পরিচয় দিয়েছে।
‘স্ক্রিনিং অফ বাংলাদেশ টি (ক্যামেলিয়া সিনেনসিস (এল.) কুন্টজে) জিনোটাইপস ফর ড্রাউট টলারেন্স’ শীর্ষক এই গবেষণাপত্রটি সম্প্রতি আন্তর্জাতিক প্রকাশনা সংস্থা আটলান্টিস প্রেসের ‘প্রসিডিংস অফ দ্য ইন্টারন্যাশনাল টি সিম্পোজিয়াম’ গ্রন্থে প্রকাশিত হয়েছে।
গবেষণাপদ্ধতি ও ফলাফল সম্পর্কে অধ্যাপক ড. আশরাফুজ্জামান জানান, গবেষণায় এ/১৭/৭, এমজেড/৩৯, এসএইচ/৯/৬৫, বি/৮/৯৩ ও এ/৮/৮ জিনোটাইপের পাশাপাশি তুলনার জন্য প্রচলিত বিটি-২ জাত অন্তর্ভুক্ত করা হয়। নার্সারি ও মাঠপর্যায়ে মাটির আর্দ্রতা ৩৬, ৩০, ২৪ ও ১৮ শতাংশে রেখে বিভিন্ন মাত্রার খরার প্রভাব পরীক্ষা করা হয়। এ সময় গাছের উচ্চতা, শিকড়ের দৈর্ঘ্য ও বিস্তার, পাতার আপেক্ষিক পানি, প্রোলিন, মোট পলিফেনল ও রিডিউসিং সুগারের পরিবর্তন বিশ্লেষণ করা হয়েছে।
পরীক্ষায় বি/৮/৯৩ জিনোটাইপটি সবচেয়ে বেশি খরাসহিষ্ণু এবং এ/৮/৮ সবচেয়ে সংবেদনশীল হিসেবে চিহ্নিত হয়েছে। মাঠপর্যায়ে বি/৮/৯৩ জিনোটাইপের গড় উচ্চতা ছিল ৬৭ দশমিক ৫ সেন্টিমিটার, প্রতি গাছে গড়ে ৭ দশমিক ৬০টি শাখা এবং সবুজ পাতার ওজন ৯ দশমিক ২ গ্রাম। এতে মোট পলিফেনলের পরিমাণ ছিল ৮৯ দশমিক ৮১ পিপিএম এবং ক্যাটেচিন ২৩ দশমিক ০৭ পিপিএম, যা চায়ের গুণগত মান নির্ণয়ে গুরুত্বপূর্ণ।
বাংলাদেশ চা বোর্ডের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে দেশে প্রায় ৯৪ দশমিক ৯১ মিলিয়ন কেজি চা উৎপাদিত হয়েছে। তবে তাপপ্রবাহ ও কম বৃষ্টিপাতের কারণে ২০২৫ সালের এপ্রিলে সিলেট অঞ্চলের বাগানগুলোতে চা গাছ ক্ষতিগ্রস্ত হয় এবং ২০২৪ সালে উত্তরাঞ্চলের পাঁচ জেলায় চা উৎপাদন আগের বছরের তুলনায় প্রায় ২০ শতাংশ কমে যায়।
গবেষকেরা জানান, বি/৮/৯৩ ও এমজেড/৩৯ জিনোটাইপ দুটি ভবিষ্যৎ জাত উন্নয়নে বড় সম্ভাবনা তৈরি করলেও এখনো বাণিজ্যিক জাত হিসেবে অনুমোদিত হয়নি। বাণিজ্যিক সম্ভাবনা নিশ্চিত করতে দেশের প্রধান চা উৎপাদন অঞ্চলগুলোতে একাধিক মৌসুমে এগুলোর ফলন, চায়ের স্বাদ, সুবাস, রং ও রোগ-পোকা প্রতিরোধক্ষমতা যাচাই করা প্রয়োজন। বাংলাদেশ চা বোর্ড, বিটিআরআই ও কৃষি বিশ্ববিদ্যালয়গুলোর সমন্বিত উদ্যোগে এই গবেষণা জলবায়ুসহিষ্ণু চায়ের জাত উদ্ভাবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন