সংবাদ
সংবাদ

বাঁশের সাঁকোই ২৫ গ্রামের ভরসা, স্বাধীনতার ৫৫ বছরেও হয়নি ব্রিজ

প্রতিনিধি, সিরাজগঞ্জ
প্রতিনিধি, সিরাজগঞ্জ
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ১১:৩২ এএম

বাঁশের সাঁকোই ২৫ গ্রামের ভরসা, স্বাধীনতার ৫৫ বছরেও হয়নি ব্রিজ
ছবি : সংবাদ

স্বাধীনতার ৫৫ বছর পেরিয়ে গেলেও সিরাজগঞ্জ সদর উপজেলার বহুলী ও শিয়ালকোল ইউনিয়নের সীমান্ত দিয়ে প্রবাহিত ইছামতী নদীর ওপর কোনো সেতু নির্মিত হয়নি। একটি সেতুর অভাবে এই দুই ইউনিয়নের প্রায় ২৫টি গ্রামের মানুষকে বছরের পর বছর ধরে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বর্ষা মৌসুমে নৌকা আর শুষ্ক মৌসুমে ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকোই এখানকার বাসিন্দাদের নদী পারাপারের একমাত্র ভরসা।  

সরেজমিনে দেখা গেছে, ইছামতী নদীর সরাইচন্ডি ঘাট এলাকাটি দুই ইউনিয়নের মানুষের চলাচলের অন্যতম গুরুত্বপূর্ণ পথ। নদীর দুই পাড়েই পাকা সড়ক থাকলেও শুধু একটি সেতুর অভাবে যোগাযোগব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে আছে। শুষ্ক মৌসুমে পানি কমে গেলে স্থানীয় বাসিন্দারা নিজেদের উদ্যোগে বাঁশের সাঁকো তৈরি করে জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হন। তবে এই সাঁকো দিয়ে কোনো পণ্যবাহী যানবাহন চলাচল করতে পারে না। 

কৃষিপ্রধান এই এলাকায় প্রচুর পরিমাণে শীতকালীন সবজিসহ নানা ফসলের আবাদ হয়। কিন্তু সেতু না থাকায় কৃষিপণ্য শহরে নিয়ে বাজারজাত করতে বাড়তি সময় ও খরচ গুনতে হচ্ছে কৃষকদের। ফলে উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হচ্ছেন তারা।

এদিকে নদীর দক্ষিণ পাড়ে বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান থাকায় প্রতিদিন নদী পার হয়ে স্কুল-কলেজে যেতে হয় শিক্ষার্থীদের। বর্ষায় নৌকার জন্য দীর্ঘ অপেক্ষা আর শুষ্ক মৌসুমে নড়বড়ে বাঁশের সাঁকো পারাপার তাদের নিত্যদিনের ভোগান্তিতে পরিণত হয়েছে। সবচেয়ে বেশি বিপাকে পড়তে হয় গর্ভবতী নারী ও মুমূর্ষু রোগীদের নিয়ে; জরুরি মুহূর্তে তাদের দ্রুত হাসপাতালে নেওয়া প্রায় অসম্ভব হয়ে পড়ে।

স্থানীয় বাসিন্দা নুরুল ইসলাম ও হাসমত আলী ক্ষোভ প্রকাশ করে বলেন, স্বাধীনতার পর থেকে বিভিন্ন সময় জনপ্রতিনিধিরা সরাইচন্ডি ঘাটে সেতু নির্মাণের প্রতিশ্রুতি দিলেও আজও তা বাস্তবায়িত হয়নি। সদর উপজেলায় বসবাস করেও তারা দীর্ঘদিন ধরে অবহেলিত। দ্রুত সেতুটি নির্মাণের জন্য সরকারের কাছে দাবি জানান তারা। 

এ বিষয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সিরাজগঞ্জের নির্বাহী প্রকৌশলী মো. রেজাউর রহমান বলেন, সরাইচন্ডি ঘাট এলাকায় প্রায় ২০ থেকে ২৫ কোটি টাকা ব্যয়ে ১০০ মিটার দৈর্ঘ্যের একটি সেতু নির্মাণের প্রকল্প ইতিমধ্যে অগ্রাধিকার তালিকায় রাখা হয়েছে। প্রকল্পটি অনুমোদন পেলে ঠিকাদার নিয়োগের মাধ্যমে দ্রুত নির্মাণকাজ শুরু করা হবে। 

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ১৮ নভেম্বর ২০২৬

বাঁশের সাঁকোই ২৫ গ্রামের ভরসা, স্বাধীনতার ৫৫ বছরেও হয়নি ব্রিজ

প্রকাশের তারিখ : ১৮ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত