সংবাদ
সংবাদ

সীমান্তে বিজিবির বড় সাফল্য, কোটি টাকার চালান জব্দ

প্রতিনিধি, বেনাপোল (যশোর)
প্রতিনিধি, বেনাপোল (যশোর)
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ১১:৫৩ এএম

সীমান্তে বিজিবির বড় সাফল্য, কোটি টাকার চালান জব্দ
ছবি : সংবাদ

গত আড়াই মাসে যশোর রিজিয়নের সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৮৫ কোটি ৪১ লাখ ৭১ হাজার ৪৭৩ টাকার মাদকদ্রব্য ও চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এই সময়ে চোরাচালান ও মাদকের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ১৫৪ জনকে আটক করা হয়েছে। 

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। বিজ্ঞপ্তিতে বলা হয়, চলতি বছরের ১ সেপ্টেম্বর থেকে ১৫ নভেম্বর পর্যন্ত ৭৬ দিনে কুষ্টিয়া থেকে সাতক্ষীরার সুন্দরবন পর্যন্ত প্রায় ৬০০ কিলোমিটার সীমান্ত এলাকায় এসব অভিযান চালানো হয়। 

অভিযানে জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে ৯ দশমিক ৩৪৯ কেজি স্বর্ণ, পাঁচটি আগ্নেয়াস্ত্র ও ছয় রাউন্ড গুলি। এ ছাড়া মাদকদ্রব্যের মধ্যে রয়েছে ৩ হাজার ১৯২ বোতল বিদেশি মদ, ২ দশমিক ৪২৮ কেজি হেরোইন, ১৮৯ দশমিক ৫৯ কেজি গাঁজা, ৭৭ হাজার ৩১১টি ইয়াবা বড়ি, ১ হাজার ১৭ বোতল ফেনসিডিল, ৭ দশমিক ০৯৭ কেজি ক্রিস্টাল মেথ (আইস), ২১ হাজার ৬২ বোতল নেশাজাতীয় সিরাপ এবং বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট। 

এদিকে একই সময়ে যশোর ৪৯ বিজিবির নিজস্ব অভিযানে শার্শা ও চৌগাছা সীমান্ত এলাকা থেকে ৬ কোটি ২০ লাখ ৩৭ হাজার ১৮৭ টাকার মাদক ও চোরাচালানি পণ্য জব্দ করা হয়। এসব অভিযানে আটজনকে আটক করা হয়েছে। জব্দ করা মালামালের মধ্যে ১১৬ দশমিক ৬৫ গ্রাম স্বর্ণ, শাড়ি, কম্বল, থ্রি-পিস, শাল-চাদর, প্রসাধনসামগ্রী, ৭০৭ বোতল নেশাজাতীয় সিরাপ, ১৫৭ বোতল বিদেশি মদ, ৫ হাজার ৯৭০টি ইয়াবা বড়ি ও ২৭ দশমিক ৩ কেজি গাঁজা রয়েছে। 

লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, দেশের বর্তমান প্রেক্ষাপটে সীমান্তবর্তী এলাকার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে এবং ভারত থেকে বাংলাদেশের অভ্যন্তরে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। 

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ১৮ নভেম্বর ২০২৬

সীমান্তে বিজিবির বড় সাফল্য, কোটি টাকার চালান জব্দ

প্রকাশের তারিখ : ১৮ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত