চিতলমারীতে জমি নিয়ে বিরোধের জেরে মুসলিমা আক্তার (৩০) নামের এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকাকে মারধরের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) ভোরে উপজেলার কাননঝাড়া গ্রামে এই ঘটনা ঘটে। আহত শিক্ষিকা চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।
আহত মুসলিমা আক্তার হিজলা মাঠপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এবং ওই গ্রামের মৃত মোজ্জাফের খানের মেয়ে। এ ঘটনায় তিনি বাদী হয়ে চিতলমারী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
ভুক্তভোগী পরিবারের দাবি, তাদের বাবার কেনা ৭২ শতক জমি তারা দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছেন। মঙ্গলবার ভোরে প্রতিবেশী সিরাজ মোল্লা, গাউস মোল্লা, মনি মোল্লা ও লায়েেক মোল্লার নেতৃত্বে একদল লোক সেই জমি থেকে ২২ শতক জমি বেড়া দিয়ে ঘিরে একটি ঘর তুলে দখল নেন। এ সময় বাধা দিতে গেলে দখলকারীদের মারধরে মুসলিমা আক্তার আহত হন।
অন্যদিকে প্রতিপক্ষ সিরাজ মোল্লা দাবি করেন, ওই জমি তার পিতা আব্দুল হাকিম মোল্লার কেনা। বিষয়টি নিয়ে এলাকায় বেশ কয়েকবার শালিস বৈঠক হলেও কোনো সমাধান না হওয়ায় তাঁরা জমি দখল নিতে বাধ্য হয়েছেন।
চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জে এম মাসুম জানান, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন