সংবাদ
সংবাদ

ধানখেতের পাশ থেকে গরু ব্যবসায়ীর মরদেহ উদ্ধার


প্রতিনিধি, নওগাঁ (রাজশাহী)
প্রতিনিধি, নওগাঁ (রাজশাহী)
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ০১:২৭ পিএম

ধানখেতের পাশ থেকে গরু ব্যবসায়ীর মরদেহ উদ্ধার
ছবি : সংগৃহীত

নওগাঁর মহাদেবপুরে পাকা সড়কের ধারের ধানখেতের পাশ থেকে এরশাদ আলী (৪৫) নামের এক গরু ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে মহাদেবপুর থানার পুলিশ উপজেলার খাজুর ইউনিয়নের খাজুর-বাগডেবা পাকা সড়কের জেকাতকানো মোড়ের দক্ষিণ পাশের খেত থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠায়। 

নিহত এরশাদ আলী উপজেলার সফাপুর ইউনিয়নের চকগৌরী গ্রামের মৃত নওশাদ আলীর ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, তিনি ১০ বছর ধরে ঢাকায় গার্মেন্টে চাকরি করতেন। ছয় মাস আগে মেয়েকে বিয়ে দেওয়ার উদ্দেশ্যে বাড়ি ফিরে আর ঢাকায় যাননি এবং এরপর থেকে গরু কেনাবেচার ব্যবসা করে জীবিকা নির্বাহ করছিলেন।  

নিহতের স্বজনদের অভিযোগ, সোমবার (১৬ নভেম্বর) রাতে কে বা কারা তাকে ডেকে নিয়ে যায় এবং এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। তাকে হত্যা করে মরদেহ সেখানে ফেলে রাখা হয়েছে বলে স্থানীয়দের ধারণা। এই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। 

মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ওমর ফারুক জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ১৮ নভেম্বর ২০২৬


ধানখেতের পাশ থেকে গরু ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

প্রকাশের তারিখ : ১৮ নভেম্বর ২০২৬

featured Image

নওগাঁর মহাদেবপুরে পাকা সড়কের ধারের ধানখেতের পাশ থেকে এরশাদ আলী (৪৫) নামের এক গরু ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে মহাদেবপুর থানার পুলিশ উপজেলার খাজুর ইউনিয়নের খাজুর-বাগডেবা পাকা সড়কের জেকাতকানো মোড়ের দক্ষিণ পাশের খেত থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠায়। 

নিহত এরশাদ আলী উপজেলার সফাপুর ইউনিয়নের চকগৌরী গ্রামের মৃত নওশাদ আলীর ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, তিনি ১০ বছর ধরে ঢাকায় গার্মেন্টে চাকরি করতেন। ছয় মাস আগে মেয়েকে বিয়ে দেওয়ার উদ্দেশ্যে বাড়ি ফিরে আর ঢাকায় যাননি এবং এরপর থেকে গরু কেনাবেচার ব্যবসা করে জীবিকা নির্বাহ করছিলেন।  

নিহতের স্বজনদের অভিযোগ, সোমবার (১৬ নভেম্বর) রাতে কে বা কারা তাকে ডেকে নিয়ে যায় এবং এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। তাকে হত্যা করে মরদেহ সেখানে ফেলে রাখা হয়েছে বলে স্থানীয়দের ধারণা। এই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। 

মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ওমর ফারুক জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ


কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত