সংবাদ
সংবাদ

টাঙ্গাইল সদরে ধলেশ্বরীর ওপর তিন সেতুর প্রকল্প অনুমোদন

জাহাঙ্গীর আলম, টাঙ্গাইল
জাহাঙ্গীর আলম, টাঙ্গাইল
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ০৩:৪৯ পিএম

টাঙ্গাইল সদরে ধলেশ্বরীর ওপর তিন সেতুর প্রকল্প অনুমোদন
ছবি: সংবাদ

টাঙ্গাইল সদর উপজেলায় তিনটি সেতু নির্মাণের প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। ধলেশ্বরী নদীর ওপর ৬৫০ মিটার দীর্ঘ মাহমুদনগর সেতু, কাতুলী ইউনিয়নে ৩২০ মিটার দীর্ঘ এসডিএস সেতু এবং হুগড়া ইউনিয়নে ২৫০ মিটার দীর্ঘ কাশিনগর সেতু নির্মাণ করা হবে। সেতুগুলো নির্মিত হলে চরাঞ্চলের মানুষের নদী পারাপারের দুর্ভোগ কমবে বলে আশা করছেন স্থানীয় ব্যক্তিরা।

বুধবার (১৮ নভেম্বর) প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমানের সভাপতিত্বে একনেকের সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকা ব্যয়ে ১৬টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়। এর মধ্যে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের ‘উপজেলা, ইউনিয়ন ও গ্রাম্য সড়কে দীর্ঘ সেতু নির্মাণ’ প্রকল্পের আওতায় দেশের ৪৮টি জেলায় ২৫৬টি সেতু নির্মাণ করা হবে।

টাঙ্গাইল স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী জাহানারা পারভীন বলেন, একনেকে টাঙ্গাইলের সাতটি সেতু অনুমোদন পেয়েছে। এর মধ্যে তিনটি টাঙ্গাইল সদরে, একটি সখীপুরে, দুটি বাসাইলে ও একটি ধনবাড়ীতে। সবচেয়ে বড় তিনটি সেতুই টাঙ্গাইল সদরে।

মাহমুদনগরের মানুষের অপেক্ষা

তিন সেতুর মধ্যে মাহমুদনগর সেতুটি স্থানীয় ব্যক্তিদের কাছে দীর্ঘদিনের প্রত্যাশার প্রতীক। টাঙ্গাইল শহর থেকে প্রায় ১৪ কিলোমিটার পশ্চিমে ধলেশ্বরী নদীবেষ্টিত মাহমুদনগর ইউনিয়নের প্রায় ২৪টি গ্রামের ৩০ হাজার মানুষ সেতুর অভাবে দুর্ভোগ পোহাচ্ছেন। স্থানীয়দের দাবি, প্রায় ৫৫ বছর ধরে তাঁরা সেতুর অপেক্ষায় আছেন।

বর্ষায় ঝুঁকি নিয়ে খেয়া নৌকায় এবং শুকনো মৌসুমে বিস্তীর্ণ বালুচর পেরিয়ে তাঁদের নদী পার হতে হয়। এতে রোগীকে হাসপাতালে নেওয়া, শিক্ষার্থীদের যাতায়াত ও কৃষিপণ্য বাজারজাত করতে ভোগান্তি পোহাতে হয়। সেতুটি হলে টাঙ্গাইল সদর, নাগরপুর ও সিরাজগঞ্জের চৌহালী উপজেলার মধ্যে সরাসরি যোগাযোগ তৈরি হবে। স্থানীয়দের আশা, এতে প্রায় ৩০ কিলোমিটার পথ কমবে।

কাতুলী ইউনিয়নের এসডিএস এলাকায় সেতু হলে পশ্চিম টাঙ্গাইলের কয়েকটি ইউনিয়ন ও চৌহালী অঞ্চলের মানুষের যাতায়াত সহজ হবে। হুগড়া ইউনিয়নের কাশিনগর সেতু হলে আশপাশের এলাকার শিক্ষার্থী, কৃষক ও ব্যবসায়ীদের উপজেলা শহরে যাতায়াতের দুর্ভোগ কমবে। স্থানীয়রা মনে করছেন, তিন সেতু বাস্তবায়িত হলে কৃষি, শিক্ষা, চিকিৎসা ও ব্যবসা-বাণিজ্যে ইতিবাচক পরিবর্তন আসবে।

নির্বাচনী প্রতিশ্রুতি

টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য ও মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু চরাঞ্চলের যোগাযোগব্যবস্থার উন্নয়নকে নির্বাচনী অঙ্গীকার হিসেবে তুলে ধরেছিলেন। নির্বাচনের আগে এক জনসভায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের কাছে মাহমুদনগর ও কাশিনগরে সেতু নির্মাণসহ টাঙ্গাইলবাসীর সাতটি উন্নয়ন দাবি তুলে ধরেছিলেন তিনি। তারেক রহমানও পর্যায়ক্রমে দাবিগুলো বাস্তবায়নের আশ্বাস দিয়েছিলেন।

সে সময় প্রয়াত মাহমুদুল হাসানের রাজনৈতিক স্বপ্নের কথাও স্মরণ করেছিলেন টুকু। মাহমুদনগরে সেতু নির্মাণ ও যমুনা নদীর পাশে বেড়িবাঁধ নির্মাণ ছিল তার অন্যতম প্রত্যাশা। দায়িত্ব পালনের সুযোগ পেলে এসব কাজ সম্পন্ন করাকে তিনি নিজের নৈতিক দায়িত্ব হিসেবে দেখবেন বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন।

প্রতিমন্ত্রীর প্রতিক্রিয়া

প্রকল্প অনুমোদনের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, ‘টাঙ্গাইল সদরবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণের পথে এটি একটি বড় অগ্রগতি। মাহমুদনগর, এসডিএস ও কাশিনগর এলাকার মানুষের দুর্ভোগ দীর্ঘদিনের। নির্বাচনের আগে তাদের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে। এ জন্য মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। সেতুগুলো নির্মিত হলে পশ্চিম টাঙ্গাইলের মানুষের যোগাযোগ, শিক্ষা, চিকিৎসা ও অর্থনৈতিক কর্মকাণ্ডে ইতিবাচক পরিবর্তন আসবে।’

এদিকে প্রকল্প অনুমোদনের খবর ছড়িয়ে পড়ার পর টাঙ্গাইল সদরজুড়ে আনন্দ-উচ্ছ্বাস দেখা দিয়েছে। স্থানীয় কয়েকজন মিষ্টি বিতরণ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও অনেকে খুশি প্রকাশ করেছেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

টাঙ্গাইল সদরে ধলেশ্বরীর ওপর তিন সেতুর প্রকল্প অনুমোদন

প্রকাশের তারিখ : ১৯ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত