ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার ৬ নম্বর ফুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোরে ঘটা এ ঘটনায় চেয়ারম্যানের কক্ষের আসবাবপত্র ও গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে গেছে। তবে কেউ হতাহত হননি।
স্থানীয় ব্যক্তিরা জানান, চেয়ারম্যানের কক্ষের দক্ষিণ পাশের জানালা দিয়ে দুর্বৃত্তরা আগুন দিয়ে থাকতে পারে। সকাল ছয়টার দিকে পরিষদের পরিচ্ছন্নতাকর্মী আয়াত আলী কার্যালয়ে ঢুকে চেয়ারম্যানের কক্ষের ভেন্টিলেটর দিয়ে ধোঁয়া বের হতে দেখেন। তিনি দ্রুত কক্ষের দরজা খুলে বাথরুম থেকে পানি এনে আগুন নেভান। পরে ইউনিয়ন পরিষদের সচিবকে ফোনে বিষয়টি জানান।
ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা ইসমত আরা বলেন, চেয়ারম্যানের কক্ষের পেছনের একটি জানালা সামান্য ভাঙা ছিল। ধারণা করা হচ্ছে, ওই জানালা দিয়েই আগুন দেওয়া হয়েছে। রাতে পরিষদ পাহারায় তিনজন গ্রাম পুলিশ দায়িত্বে ছিলেন।
খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শহীদুল ইসলাম সোহাগ, ফুলবাড়ীয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হাসান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও বিএনপির নেতারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
ইউএনও শহীদুল ইসলাম সোহাগ বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। আগুনে আসবাবপত্র ও গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে ক্ষয়ক্ষতি হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
ওসি রাশেদুল হাসান জানান, ভোরে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে। টেবিল-চেয়ারসহ কিছু জরুরি কাগজপত্র পুড়েছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
স্থানীয় বিএনপির নেতারা বলেছেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও তার ছোট ভাই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত। তাদের দাবি, আওয়ামী লীগের লোকজন রাতের আঁধারে পরিষদে আগুন দিয়ে আতঙ্ক সৃষ্টি করে থাকতে পারেন। তারা আরও দাবি করেন, সংসদ নির্বাচনের আগে একই ইউনিয়ন পরিষদের ভেতর থেকে পেট্রলবোমা ও ককটেল উদ্ধার করেছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
ফুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদিন বাদল উপজেলা কৃষক লীগের সাবেক দপ্তর সম্পাদক। তার ছোট ভাই রফিকুল ইসলাম রাকিব উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান।

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন