সংবাদ
সংবাদ

নলছিটিতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১


প্রতিনিধি, বরিশাল
প্রতিনিধি, বরিশাল
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ০৩:০৫ পিএম

নলছিটিতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১
ছবি: সংবাদ

ঝালকাঠির নলছিটিতে বরিশাল-ঢাকা-কুয়াকাটা মহাসড়কে দুটি যাত্রীবাহী পরিবহনের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৫০ থেকে ৬০ জন।

আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে নলছিটির খয়রাবাদ ব্রিজসংলগ্ন তূর্য ফিলিং স্টেশনের সামনে আবির আবদুল্লাহ পরিবহন ও গ্রিন ভিউ পরিবহনের মধ্যে এ সংঘর্ষ হয়। আবির আবদুল্লাহ পরিবহনের বাসটি বরিশাল থেকে কুয়াকাটার উদ্দেশে এবং গ্রিন ভিউ পরিবহনের বাসটি বরগুনা থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়েছিল।

নলছিটি থানার উপপরিদর্শক (এসআই) নূর উদ্দিন মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে একজনের মরদেহ উদ্ধার করে। আহত ৫০ থেকে ৬০ জনকে উদ্ধার করে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষে বাস দুটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। ঘটনার পরপরই দুই বাসের চালক ও সহকারী পালিয়ে যান।

দুর্ঘটনার কারণে মহাসড়কের দুই পাশে প্রায় দুই ঘণ্টা ধরে শত শত যানবাহন আটকে আছে। এতে যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন।

সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়া ছিল। এদিকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ সারা দেশে ‘লকডাউন’ কর্মসূচি ডেকেছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬


নলছিটিতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

প্রকাশের তারিখ : ১৯ নভেম্বর ২০২৬

featured Image

ঝালকাঠির নলছিটিতে বরিশাল-ঢাকা-কুয়াকাটা মহাসড়কে দুটি যাত্রীবাহী পরিবহনের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৫০ থেকে ৬০ জন।

আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে নলছিটির খয়রাবাদ ব্রিজসংলগ্ন তূর্য ফিলিং স্টেশনের সামনে আবির আবদুল্লাহ পরিবহন ও গ্রিন ভিউ পরিবহনের মধ্যে এ সংঘর্ষ হয়। আবির আবদুল্লাহ পরিবহনের বাসটি বরিশাল থেকে কুয়াকাটার উদ্দেশে এবং গ্রিন ভিউ পরিবহনের বাসটি বরগুনা থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়েছিল।

নলছিটি থানার উপপরিদর্শক (এসআই) নূর উদ্দিন মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে একজনের মরদেহ উদ্ধার করে। আহত ৫০ থেকে ৬০ জনকে উদ্ধার করে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষে বাস দুটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। ঘটনার পরপরই দুই বাসের চালক ও সহকারী পালিয়ে যান।

দুর্ঘটনার কারণে মহাসড়কের দুই পাশে প্রায় দুই ঘণ্টা ধরে শত শত যানবাহন আটকে আছে। এতে যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন।

সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়া ছিল। এদিকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ সারা দেশে ‘লকডাউন’ কর্মসূচি ডেকেছে।


সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ


কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত