গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় হামলা ও অগ্নিসংযোগের পর নতুন করে হামলার আশঙ্কায় থানা ছেড়েছেন সেখানে দায়িত্বরত পুলিশের বেশিরভাগ সদস্য। বুধবার (১৮ নভেম্বর) সকাল থেকে তাদের নিজেদের পোশাক, অস্ত্রসহ থানার অন্যান্য জিনিসপত্র নিয়ে জেলার পুলিশ লাইনসের দিকে যেতে দেখা গেছে। থানার ভেতরে পুড়ে যাওয়া গাড়ি, ভাঙা আসবাব ও কম্পিউটারের ধ্বংসাবশেষ ছড়িয়ে আছে; একটি পুলিশের গাড়ি থেকে এখনো ধোঁয়া উঠছিল।
থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের পর মঙ্গলবার রাত থেকে থানার সব ধরনের কার্যক্রম বন্ধ রয়েছে। বুধবার দুপুরে থানায় গিয়ে পুলিশ সদস্যদের কাউকে দায়িত্ব পালন করতে দেখা যায়নি। পুড়ে যাওয়া আসবাব, ভাঙা কম্পিউটার, ছড়িয়ে-ছিটিয়ে থাকা কাচের টুকরা আর বিধ্বস্ত কক্ষগুলো যেন ধ্বংসযজ্ঞের চিহ্ন বহন করছে।
স্থানীয় সাংবাদিকরা জানিয়েছেন, মঙ্গলবারের হামলার পর থানাটিতে শতাধিক পুলিশ সদস্য অবস্থান করছিলেন। তাদের মধ্যে অল্প কয়েকজনকে বুধবার বিকেলে থানায় দেখা গেছে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে বাকিরা পুলিশ লাইনসে গেছেন বলে জানিয়েছেন তারা।
তবে জেলা পুলিশের কোনো কর্মকর্তা এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি। থানার লুকআপের দুটি কক্ষের তালা ভাঙা অবস্থায় পাওয়া গেছে। ডিউটি অফিসার ও উপপরিদর্শকদের কক্ষেও ব্যাপক ভাঙচুরের চিহ্ন রয়েছে ।
মঙ্গলবার বিকেলে টুঙ্গিপাড়া থানার ওসি ইমরানুল কবিরের নেতৃত্বে একটি পুলিশ দল উপজেলা পরিষদ কমপ্লেক্সের কাছে অভিযান চালিয়ে কয়েকজনকে আটক করে। এরপর কয়েকটি মসজিদে মাইকে ঘোষণা দিয়ে লোকজনকে জড়ো করা হয়।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা দেশীয় অস্ত্র নিয়ে টুঙ্গিপাড়া-পাটগাতী বাসস্ট্যান্ড এলাকায় জড়ো হয়ে বিক্ষোভ মিছিল বের করেন ।
পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার গ্যাস, সাউন্ড গ্রেনেড ও রাবার বুলেট ব্যবহার করে। সন্ধ্যা সাতটার দিকে বিক্ষোভকারীরা থানার দিকে মিছিল নিয়ে গেলে কয়েকশ মানুষ থানায় হামলা চালায়।
তারা থানা ভাঙচুর করে পুলিশের গাড়ি ও মোটরসাইকেলে আগুন দেয়। আটকদের ছিনিয়ে নেওয়া হয় এবং থানা থেকে আগ্নেয়াস্ত্র লুটের প্রাথমিক তথ্যও পাওয়া গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে পুলিশ সদস্যরা থানা ছেড়ে নিরাপদ স্থানে সরে যেতে বাধ্য হন
খবর পেয়ে অতিরিক্ত পুলিশ, বিজিবি ও আনসার সদস্যরা জেলা শহর থেকে টুঙ্গিপাড়ার দিকে রওনা হলে পথে নিলফা বাজারে তাদের কনভয়ের ওপর হামলা হয়। বিজিবির একটি সাঁজোয়া পারসোনেল ক্যারিয়ার (এপিসি) ও একটি জিপসহ কয়েকটি গাড়িতে আগুন দেওয়া হয়।
রাত নয়টার দিকে গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানির বাড়িতে আগুন দেওয়া হয়। তাঁর আত্মীয়দের কয়েকটি বাড়িতেও আগুন দেওয়া হয় ।
এর আগে গত শনিবার রাতে টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। রোববার গোপালগঞ্জ শহরে আওয়ামী লীগের বড় মিছিল হয়, সেখানে সরকারি সম্পত্তি ভাঙচুর ও পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়।
সোমবার সকালে দলটির নেতা-কর্মীরা মিছিল নিয়ে এসে টুঙ্গিপাড়ায় তাদের দলীয় কার্যালয়ের তালা ভেঙে ভেতরে সভা করেন। এ ছাড়া গত ১০ নভেম্বর পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় মামলা করা উপপরিদর্শক (এসআই) মোসলেম আলীকে ১৫ নভেম্বর কুপিয়ে আহত করা হয় ।
পুলিশ সদস্যরা থানা ছেড়ে পুলিশ লাইনসে যাচ্ছেন।
গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কে কয়েকটি স্থানে গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করা হয়েছে; নিলফা বাজারের কাছে তিনটি পোড়া বিজিবি গাড়ির ধ্বংসাবশেষ পড়ে আছে।
স্থানীয় বাসিন্দারা মঙ্গলবারের হামলাকে ‘যুদ্ধের মতো পরিস্থিতি’ বলে বর্ণনা করেছেন। মসজিদের মাইকে ঘোষণা দিয়ে এভাবে মানুষ জড়ো করে হামলার ঘটনা তারা আগে দেখেননি বলে জানিয়েছেন। নিজেদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তারা। সূত্র: বিবিসি।

বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন