সংবাদ
সংবাদ

চুয়াডাঙ্গায় গ্রামীণ ব্যাংকের শাখার সামনে পেট্রলবোমা নিক্ষেপ


প্রতিনিধি, চুয়াডাঙ্গা
প্রতিনিধি, চুয়াডাঙ্গা
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ০৩:১৯ পিএম

চুয়াডাঙ্গায় গ্রামীণ ব্যাংকের শাখার সামনে পেট্রলবোমা নিক্ষেপ
ছবি: সংগৃহীত

চুয়াডাঙ্গা সদর উপজেলার পদ্মবিলা ইউনিয়নের জাফরপুর বাজারে গ্রামীণ ব্যাংকের পদ্মবিলা শাখা কার্যালয়ের সামনে চারটি পেট্রলবোমা নিক্ষেপ করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত পৌনে ৩টার দিকে এ ঘটনা ঘটে। একটি বোমা বিস্ফোরিত হয়ে আগুন ধরলেও কার্যালয়ের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। বাকি তিনটি বোমা বিস্ফোরিত হয়নি। 

শাখা ব্যবস্থাপক বিপ্লব ভট্টাচার্য বলেন, রাত পৌনে ৩টার দিকে কার্যালয়ের নৈশপ্রহরী (নাইটগার্ড) ফোন করে বোমা বিস্ফোরণের খবর দেন। খবর পেয়ে তিনি তাৎক্ষণিকভাবে চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও পুলিশ সুপারের কার্যালয়কে বিষয়টি জানান। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।

ব্যবস্থাপক বলেন, কার্যালয়ের মূল দরজার সামনে একটি পেট্রলবোমা বিস্ফোরিত হয়। বিস্ফোরণে আগুন ধরলে ব্যাংকের নৈশপ্রহরী ও বাজারের নৈশপ্রহরী মিলে পানি ঢেলে তা নিভিয়ে ফেলেন। অবিস্ফোরিত তিনটি বোমার একটি ছাদের ওপর এবং দুটি কার্যালয়ের গেটের সিঁড়ির সামনে পড়ে ছিল। ঘটনাটি কার্যালয়ের বাইরে ঘটায় ভেতরের কাগজপত্র, নথি বা মূল্যবান সামগ্রীর ক্ষতি হয়নি।

ব্যবস্থাপক আরও বলেন, সিসিটিভি ফুটেজে হেলমেট পরা তিনজনকে একটি মোটরসাইকেলে দেখা গেছে। তাদের একজনের হাতে ব্যাগ ছিল। ফুটেজে দেখা যায়, ব্যাগ থেকে পেট্রলবোমা বের করে আগুন জ্বালিয়ে তা ছোড়া হচ্ছে। পুলিশ ঘটনাস্থল থেকে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে।

এ ঘটনায় ব্যাংক কর্তৃপক্ষ চুয়াডাঙ্গা সদর থানায় লিখিত অভিযোগ দিয়েছে। অভিযোগে আপাতত কারও বিরুদ্ধে মামলা বা আইনি ব্যবস্থা নেওয়ার ইচ্ছা নেই বলে উল্লেখ করা হয়েছে। ব্যবস্থাপক জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে পরে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬


চুয়াডাঙ্গায় গ্রামীণ ব্যাংকের শাখার সামনে পেট্রলবোমা নিক্ষেপ

প্রকাশের তারিখ : ১৯ নভেম্বর ২০২৬

featured Image

চুয়াডাঙ্গা সদর উপজেলার পদ্মবিলা ইউনিয়নের জাফরপুর বাজারে গ্রামীণ ব্যাংকের পদ্মবিলা শাখা কার্যালয়ের সামনে চারটি পেট্রলবোমা নিক্ষেপ করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত পৌনে ৩টার দিকে এ ঘটনা ঘটে। একটি বোমা বিস্ফোরিত হয়ে আগুন ধরলেও কার্যালয়ের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। বাকি তিনটি বোমা বিস্ফোরিত হয়নি। 

শাখা ব্যবস্থাপক বিপ্লব ভট্টাচার্য বলেন, রাত পৌনে ৩টার দিকে কার্যালয়ের নৈশপ্রহরী (নাইটগার্ড) ফোন করে বোমা বিস্ফোরণের খবর দেন। খবর পেয়ে তিনি তাৎক্ষণিকভাবে চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও পুলিশ সুপারের কার্যালয়কে বিষয়টি জানান। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।

ব্যবস্থাপক বলেন, কার্যালয়ের মূল দরজার সামনে একটি পেট্রলবোমা বিস্ফোরিত হয়। বিস্ফোরণে আগুন ধরলে ব্যাংকের নৈশপ্রহরী ও বাজারের নৈশপ্রহরী মিলে পানি ঢেলে তা নিভিয়ে ফেলেন। অবিস্ফোরিত তিনটি বোমার একটি ছাদের ওপর এবং দুটি কার্যালয়ের গেটের সিঁড়ির সামনে পড়ে ছিল। ঘটনাটি কার্যালয়ের বাইরে ঘটায় ভেতরের কাগজপত্র, নথি বা মূল্যবান সামগ্রীর ক্ষতি হয়নি।

ব্যবস্থাপক আরও বলেন, সিসিটিভি ফুটেজে হেলমেট পরা তিনজনকে একটি মোটরসাইকেলে দেখা গেছে। তাদের একজনের হাতে ব্যাগ ছিল। ফুটেজে দেখা যায়, ব্যাগ থেকে পেট্রলবোমা বের করে আগুন জ্বালিয়ে তা ছোড়া হচ্ছে। পুলিশ ঘটনাস্থল থেকে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে।

এ ঘটনায় ব্যাংক কর্তৃপক্ষ চুয়াডাঙ্গা সদর থানায় লিখিত অভিযোগ দিয়েছে। অভিযোগে আপাতত কারও বিরুদ্ধে মামলা বা আইনি ব্যবস্থা নেওয়ার ইচ্ছা নেই বলে উল্লেখ করা হয়েছে। ব্যবস্থাপক জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে পরে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে।


সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ


কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত