সিরাজগঞ্জের এনায়েতপুরে মো. আশরাফ আলী বেপারী (৫৪) নামে কার্যক্রম নিষিদ্ধ এক ইউনিয়ন আওয়ামী লীগ নেতাকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার রাত ১১টার দিকে এনায়েতপুরের ফুটানি মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।
বেলকুচি উপজেলা স্বেচ্ছাসেবক দলের এক নেতার নেতৃত্বে তার ওপর হামলা চালানো হয় বলে অভিযোগ করেছেন নিহতের স্বজনরা। তবে অভিযোগ অস্বীকার করে ঘটনাস্থলে আহত অবস্থায় পড়ে থাকতে দেখে তাকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করার দাবি করেছেন অভিযুক্ত ওই স্বেচ্ছাসেবক দল নেতা।
নিহতের ছোট ভাই রেজাউল বেপারী অভিযোগ করেন, বুধবার রাতে মিছিল নিয়ে যাওয়ার সময় তার ভাইয়ের ওপর হামলা চালান বেলকুচি উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রহিচ উদ্দিন বেপারীর নেতৃত্বে কয়েকজন।
তারা আশরাফ আলীকে মারধরের পর উপর্যুপরি ছুরিকাঘাত করেন। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে এনায়েতপুর খাজা ইউনুস আলী (র.) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহতের ছেলে মোহাম্মদ ইয়াকুব আলী জানান, মৃত্যুর আগে তার বাবা পরিবারের সদস্যদের কাছে কয়েকজনের নাম বলে গেছেন। তাদের মধ্যে রহিচ উদ্দিন, আল আমিন হোসেন ও সোহাগ রয়েছেন।
আশরাফ আলী দৌলতপুর আঞ্চলিক ইউনিয়ন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ছিলেন। সংগঠনটির ওই কমিটির সভাপতি আব্দুল হামিদ মন্ডল ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবলু বিষয়টি নিশ্চিত করেছেন।
তবে অভিযোগ অস্বীকার করে রহিচ উদ্দিন বেপারী বলেন, ‘মিছিল ও মোটরসাইকেল শোভাযাত্রা শেষে বাড়ি ফেরার পথে ফুটানি মার্কেটের সামনে চিহ্নিত ইয়াবা ও মদ ব্যবসায়ী আশরাফ আলী ও মুন্না বেপারীকে হাতাহাতি করতে দেখি আমরা। একপর্যায়ে মুন্না পালিয়ে যায়। আশরাফ আলীকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখে ভ্যান ডেকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করি।’ তার দাবি, নিহতের স্বজনদের কেউ কেউ বিদেশে অবস্থান করে সামাজিক যোগাযোগমাধ্যমে তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন।
এনায়েতপুর থানার উপপরিদর্শক (এসআই) ফরিদ উদ্দিন বলেন, বুধবার রাতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আহত হন আশরাফ আলী। পরে হাসপাতালে নেওয়া হলে তার মৃত্যু হয়।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন বলেন, ‘স্থানীয় কয়েকজন দুর্বৃত্ত তাকে ছুরিকাঘাত করেছে বলে জানতে পেরেছি। মরদেহ ময়নাতদন্তের জন্য বৃহস্পতিবার সকালে সিরাজগঞ্জ সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের ছোট ভাই ছোট মোহাম্মদ রেজাউল বেপারী ইতোমধ্যে থানায় এজাহার জমা দিয়েছেন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। আশরাফের রাজনৈতিক পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।’

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন