সংবাদ
সংবাদ

রোকেয়ার স্কুলে ভয়াবহ আগুন-ধোঁয়া-আতঙ্ক-হুড়োহুড়ি

নিজস্ব বার্তা পরিবেশক, রংপুর
নিজস্ব বার্তা পরিবেশক, রংপুর
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ০৭:৪৫ পিএম

রোকেয়ার স্কুলে ভয়াবহ আগুন-ধোঁয়া-আতঙ্ক-হুড়োহুড়ি
বেগম রোকেয়ার জন্মস্থানের স্কুলে ভয়াবহ আগুন, ১৫ শিশু শিক্ষার্থী আহত

রংপুরের মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দ গ্রামে মহীয়সী বেগম রোকেয়ার জন্মস্থানে স্থাপিত শত বছরের প্রাচীন সরকারি বেগম রোকেয়া প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত দোতলা ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুটি শ্রেণিকক্ষের আসবাবপত্রসহ মূল্যবান মালামাল ভস্মীভূত হয়েছে। 

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বেলা পৌনে ১১টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আতঙ্কে হুড়াহুড়ি করে নামতে গিয়ে আহত হয়েছেন ১৫ শিক্ষার্থী। বিষয়টি নিশ্চিত করেছেন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সাঈদা পারভীন।

পুলিশ, প্রত্যক্ষদর্শী ও শিক্ষার্থীরা জানায়, বৃহস্পতিবার যথারীতি সকাল নয়টায় সরকারি বেগম রোকেয়া প্রাথমিক বিদ্যালয়ের ক্লাস চলছিল। বেলা পৌনে ১১টার দিকে ভবনের তিনতলার চিলাকোঠায় আগুনের সূত্রপাত ঘটে। দাউ দাউ করে আগুন জ্বলতে শুরু করে। আগুনের লেলিহান শিখায় পুরো বিদ্যালয় ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে। 

এতে দোতলার দুটি শ্রেণিকক্ষের বেঞ্চসহ সব মালামাল পুড়ে যায়। আকস্মিক আগুন লাগার ঘটনায় শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই কোমলমতি শিশুদের রক্ষা করার জন্য এগিয়ে আসেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে পঞ্চম শ্রেণির শিক্ষার্থী সালমা সুলতানা ও সাকিব জানায়, তারা দোতলায় ছিল। এ সময় আগুন দেখে দ্রুত নিচে নেমে আসে। এ সময় আরও অন্তত অর্ধশতাধিক শিক্ষার্থী হুড়াহুড়ি করে নামতে গিয়ে সামান্য আহত হয়।

এ বিষয়ে পায়রাবন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সাঈদা পারভীন জানান, কীভাবে আগুন লেগেছে তা তারা বুঝতে পারছেন না। কেউ আগুন লাগিয়ে দিয়েছে কি না, সেটাও তিনি বলতে পারছেন না। বিদ্যুতের শর্ট সার্কিট থেকে না অন্য কোনোভাবে আগুন লেগেছে, সেটাও নিশ্চিত নন তিনি।

শতবর্ষী রোকেয়া স্কুলে আগুন, পুড়ে গেল দুই ক্লাসরুম

সার্বিক বিষয়ে মিঠাপুকুর থানার ওসি রুহুল আমিন বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে ঘটনাস্থলেই সহকর্মীদের নিয়ে অবস্থান করছিলেন। তিনি মনে করছেন, আগুন লাগার ঘটনা ‘সাবটাজ’ নয়।

এক প্রশ্নের উত্তরে ওসি জানান, স্কুল চলাকালীন বেলা পৌনে ১১টার দিকে আগুন লেগেছে। ওই সময় স্কুলের আয়া চা বানাচ্ছিলেন শুনলাম। তারপরও পুরো ঘটনা আরও তদন্ত করে দেখা হচ্ছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

রোকেয়ার স্কুলে ভয়াবহ আগুন-ধোঁয়া-আতঙ্ক-হুড়োহুড়ি

প্রকাশের তারিখ : ১৯ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত