দেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার প্রচেষ্টার মধ্যে একটি মহল বাস ও কলকারখানায় অগ্নিসংযোগ এবং নানা বিশৃঙ্খলা সৃষ্টি করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
তিনি বলেছেন, ভিন্নমত থাকতেই পারে এবং প্রত্যেকের মতপ্রকাশের অধিকার রয়েছে। তবে প্রতিহিংসা ও বিশৃঙ্খলা কোনোভাবেই দেশের জন্য কল্যাণকর নয়।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাজধানীর মিরপুর গার্লস আইডিয়াল কলেজের ২০২৬-২৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। আমিনুল হক বিএনপির কেন্দ্রীয় কমিটির ক্রীড়াবিষয়ক সম্পাদকের দায়িত্বেও রয়েছেন।
বিগত ১৭ বছরের শাসনামলের সমালোচনা করে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, স্বৈরাচারী শাসন ও নির্যাতনের কারণে দেশের মানুষ কথা বলার অধিকার, সত্য প্রকাশের অধিকার ও সংবাদমাধ্যমের স্বাধীনতা হারিয়েছিল। গণতান্ত্রিক পরিবেশে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সরকার গঠনের পরও একটি মহল বাসে আগুন দিয়ে এবং কলকারখানায় অগ্নিসংযোগ করে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির অপচেষ্টা চালাচ্ছে।
এ অবস্থা থেকে সবাইকে বেরিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘এই দেশ সবার, এই সমাজও সবার। দল-মতনির্বিশেষে সবার অধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করাই গণতন্ত্রের মূল চেতনা।’
প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক দর্শনের কথা উল্লেখ করে আমিনুল হক বলেন, সরকার এমন একটি রাজনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চায়, যেখানে দল-মতনির্বিশেষে প্রত্যেকে নিজের অধিকার ও মতামত প্রকাশ করতে পারবেন। সরকার ভালো কাজ করলে জনগণ আগামী নির্বাচনে আবার ভোট দেবে, আর ব্যর্থ হলে ভোট দেবে না, এটাই গণতন্ত্রের স্বাভাবিক চর্চা।
শিক্ষার্থীদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, আগামীর বাংলাদেশ গড়ার দায়িত্ব তরুণ প্রজন্মের হাতে। শুধু ভালো ফলাফল কিংবা উচ্চশিক্ষিত হলেই চলবে না, প্রত্যেককে ভালো মানুষ হতে হবে। নিজে ভালো থাকার পাশাপাশি আশপাশের মানুষকে ভালো রাখার চেষ্টা করলেই সমাজে ইতিবাচক পরিবর্তন আসবে।
শিক্ষাকে আনন্দময় করতে সরকারের উদ্যোগের কথা তুলে ধরে তিনি জানান, ২০২৭ সালের নতুন শিক্ষাক্রমে চতুর্থ শ্রেণি থেকে ‘খেলাধুলা’ নামে নতুন একটি বই যুক্ত হচ্ছে। এর মাধ্যমে পড়াশোনার পাশাপাশি বছরব্যাপী খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার সুযোগ তৈরি হবে, যা সুস্থ, সুশৃঙ্খল ও মাদকমুক্ত প্রজন্ম গড়ে তুলতে সহায়ক হবে।
তরুণদের কর্মসংস্থান প্রসঙ্গে আমিনুল হক বলেন, সবাইকে সরকারি বা বেসরকারি চাকরির পেছনে ছুটতে হবে, এমন নয়। প্রযুক্তিগত দক্ষতা অর্জন করে ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে ঘরে বসেই বৈদেশিক মুদ্রা আয় করা সম্ভব। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে তিন মাসের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কার্যক্রম চালু হয়েছে জানিয়ে তিনি বলেন, এই প্রশিক্ষণ নিয়ে কেউ কেউ মাসে ৫০০ থেকে ২০ হাজার ডলার পর্যন্ত আয় করছেন।
বক্তব্যে নিজের খেলোয়াড়ি জীবনের অভিজ্ঞতা তুলে ধরেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক এই গোলরক্ষক। তিনি বলেন, ছোটবেলায় স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় প্রতিদ্বন্দ্বীর ধাক্কায় পড়ে গিয়ে তিনি পুরস্কার বঞ্চিত হয়েছিলেন। সেই ঘটনাই তাকে জীবনে চ্যালেঞ্জ নিতে শিখিয়েছে। ১৭ বছরের ফুটবল ক্যারিয়ারে পাঁচবার গুরুতর চোট এবং পাঁচটি অস্ত্রোপচারের ধকল সামলেও তিনি লড়াই চালিয়ে গেছেন। শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ‘জীবনে বাধা আসবে, কিন্তু হেরে যাওয়ার মানসিকতা রাখা যাবে না।’
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মিরপুর গার্লস আইডিয়াল কলেজের অধ্যক্ষ ড. মোস্তারী আহমেদ। এ ছাড়া কলেজ গভর্নিং বডির সভাপতি মো. হাফিজুর রহমান সরকার, ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের বিদ্যোৎসাহী সদস্য মোকছেদুর রহমান আবির, মোহাম্মদ ইছাহাক শিপন এবং কলেজের অভিভাবক প্রতিনিধি মো. জিয়াউল হক বক্তব্য দেন।

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন