ভারতের ভিসা ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আসছে এবং আগামী ডিসেম্বরের মধ্যেই এসব নতুন নিয়ম কার্যকর হতে যাচ্ছে।
ভারত সরকার জানিয়েছে, ভারতীয় ভিসার মূল ক্যাটাগরি ১৩ থেকে কমিয়ে নয় এবং উপক্যাটাগরি ৪৯ থেকে কমিয়ে ২৩ করা হচ্ছে। বিদেশি নাগরিকদের জন্য ভিসা আবেদনপ্রক্রিয়া আরও সহজ, সংক্ষিপ্ত ও স্পষ্ট করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির সরকার। একই ধরনের ভ্রমণের উদ্দেশ্য একটি ক্যাটাগরির আওতায় আনা হয়েছে, যার ফলে বিদেশি নাগরিকদের জন্য সঠিক ভিসা নির্বাচন করা সহজ হবে বলে জানানো হয়েছে।
ভিসার ক্যাটাগরি কমানোর এই সিদ্ধান্ত গত আগস্ট নিয়েছিল ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এর আগে ২০২৫ সালের অক্টোবরে প্রথম দফায় ভিসার মূল ক্যাটাগরি ২২ থেকে কমিয়ে ১৩ করা হয়েছিল এবং একই সময়ে উপক্যাটাগরি ৬৩ থেকে কমিয়ে ৪৯ করা হয়েছিল। সর্বশেষ পরিবর্তনের মাধ্যমে মূল ক্যাটাগরি আরও কমিয়ে নয় এবং উপক্যাটাগরি ২৩ নির্ধারণ করা হচ্ছে।
নতুন নিয়মের আওতায় ভারতের প্রচলিত ট্যুরিস্ট ভিসার নাম পরিবর্তন করে ভিজিটর ভিসা রাখা হয়েছে। আগে এই ভিসা মূলত পর্যটনের জন্য ব্যবহৃত হলেও নতুন ব্যবস্থায় পর্যটনের বাইরেও ভ্রমণের আরও কিছু উদ্দেশ্য এতে যুক্ত করা হয়েছে। ভিজিটর ভিসাকে ভি-১ এবং ভি-২; এই দুটি উপ-ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। আবেদনকারীরা তাদের ভ্রমণের উদ্দেশ্য ও সময়ের ভিত্তিতে উপযুক্ত ক্যাটাগরি বেছে নিতে পারবেন।
ভারতের মেডিকেল ভিসার ক্ষেত্রেও নতুন নিয়ম আনা হয়েছে, যেখানে প্রচলিত চিকিৎসাপদ্ধতি এবং আয়ুর্বেদসহ আয়ুষ পদ্ধতিতে চিকিৎসার জন্য আলাদা ব্যবস্থা রাখা হয়েছে। এম-১ ভিসার আওতায় আয়ুষ পদ্ধতির বাইরে অন্যান্য চিকিৎসা নেওয়া যাবে এবং এম-৩ ভিসা দেওয়া হবে আয়ুষ পদ্ধতিতে চিকিৎসার জন্য। এই দুই ধরনের ভিসা সাধারণত এক বছরের জন্য দেওয়া হবে এবং এতে একাধিকবার ভারতে প্রবেশের সুযোগ থাকবে। পাশাপাশি ই-ভিসার ক্ষেত্রেও একই সুবিধা কার্যকর হবে।
শিক্ষার্থী ও গবেষকদের জন্য স্টুডেন্ট ভিসার ক্যাটাগরি কমিয়ে দুটি করা হয়েছে। এস-১ ভিসার আওতায় স্কুল, স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। অন্যদিকে এস-২ ভিসার আওতায় থাকবেন পিএইচডি ও গবেষণার শিক্ষার্থীরা।
এছাড়া ভারতীয় বিশ্ববিদ্যালয়ে কর্মরত ভিজিটিং ফ্যাকাল্টি, গবেষণার জন্য ভারতে আসা বিদেশি শিক্ষার্থী এবং বৈজ্ঞানিক ও নৃতাত্ত্বিক গবেষণা দলের সদস্যরাও এই ক্যাটাগরিতে আবেদন করতে পারবেন। ইন্টার্নশিপ ও শিক্ষার্থী বিনিময় কর্মসূচিও এস-২ ভিসার আওতায় রাখা হয়েছে।
ভারতের ব্যবসায়িক ভিসা বি-১ ও বি-২ নামে দুটি উপক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। বি-১ ভিসার আওতায় দীর্ঘমেয়াদি ও লাইসেন্সভিত্তিক ব্যবসায়িক কার্যক্রম পরিচালনার সুযোগ থাকবে এবং ভারতে শিল্প বা ব্যবসাপ্রতিষ্ঠান গড়ে তুলতে আগ্রহী বিদেশি নাগরিকরাও এই ভিসার জন্য আবেদন করতে পারবেন।
অন্যদিকে বি-২ ভিসা দেওয়া হবে স্বল্পমেয়াদি ও চুক্তিভিত্তিক ব্যবসায়িক কার্যক্রমের জন্য, যার মধ্যে উৎপাদন ও বিনিয়োগসংক্রান্ত ব্যবসা, সম্মেলন, খেলাধুলা, মঞ্চ পরিবেশনা এবং চলচ্চিত্রসংক্রান্ত কার্যক্রম অন্তর্ভুক্ত রয়েছে।
বর্তমানে ভারতের ই-ভিসা ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন ব্যবস্থার মাধ্যমে দেওয়া হয় এবং এখন পর্যন্ত ১৭২টি দেশের নাগরিকদের জন্য এই সুবিধা চালু রয়েছে। নতুন নিয়ম কার্যকরের প্রস্তুতি হিসেবে ই-ভিসা ব্যবস্থায়ও পরিবর্তন আনা হচ্ছে।
ভারত সরকার আশা প্রকাশ করেছে, নতুন ভিসাব্যবস্থায় বিদেশি নাগরিকদের আবেদনপ্রক্রিয়া আরও সহজ হবে এবং ভ্রমণের উদ্দেশ্য অনুযায়ী সঠিক ভিসা নির্বাচনে সুবিধা হবে।

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন