বরিশাল নগরীর বিএম কলেজ রোডে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, তিনতলা ভবনের বাড়িটিতে তার ছোট ভাই বিপ্লব ওরফে লেটা বিপ্লব বসবাস করতেন। লেটা বিপ্লব বরিশাল মহানগর আওয়ামী লীগের নেতা ও ২০ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ছিলেন।
স্থানীয়দের অভিযোগ, ভাইয়ের ক্ষমতার অপব্যবহার করে তিনি রাতারাতি অবৈধ সম্পদের পাহাড় গড়েছিলেন। এছাড়া জিয়াউল আহসান বরিশালে আসলে এই বাড়িতেই অবস্থান করতেন। তার বিরুদ্ধে বরিশালে অসহায় মানুষের জায়গা-জমি দখলসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ রয়েছে বলে স্থানীয়রা দাবি করছেন।
আগুন লাগার খবর পেয়ে স্থানীয়রা ছুটে আসেন এবং আগুন নেভানোর চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।
এ বিষয়ে জানতে চাইলে বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি মডেল থানার ওসি মনিরুল ইসলাম মুঠোফোনে বলেন, আমি শুনেছি অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। তবে তিনতলা বাড়িটির নিচতলায় আংশিক কিছু অংশ আগুনে পুড়ে গেছে। বাড়ির বাকি অংশ অক্ষত রয়েছে।
ওসি বলেন, আমরা ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। কারা, কেন আগুন দিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।
স্থানীয় এক বাসিন্দা বলেন, সন্ধ্যার দিকে হঠাৎ দেখি বাড়িটিতে আগুন জ্বলছে। আমরা সবাই আতঙ্কে ছুটে আসি। এই বাড়ি নিয়ে এলাকায় দীর্ঘদিন ধরেই নানান কথা শোনা যায়।

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন