বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও প্রারম্ভিক শিশু বিকাশে ১৮ বছর পূর্তি উদযাপন করেছে ‘আলোকিত শিশু’। ‘আলোকিত শিশু ১৮-র জয়গান’ শীর্ষক এই আয়োজনে বিশেষ শিশু, অভিভাবক, শিক্ষক, থেরাপিস্ট, গবেষক ও বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাজধানীর দোয়েল চত্বরস্থ বাংলাদেশ শিশু একাডেমি অডিটোরিয়ামে দিনব্যাপী এই উৎসবের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ রিহ্যাবিলিটেশন কাউন্সিলের রেজিস্ট্রার (যুগ্মসচিব) মোহাম্মদ হারুন অর রশিদ, কন্টিনেন্টাল হাসপাতাল লিমিটেডের পেডিয়াট্রিক নিউরোলজি বিভাগের সিনিয়র কনসালটেন্ট ব্রিগেডিয়ার জেনারেল অধ্যাপক ডা. আঞ্জুমান আরা বিউটি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত কলেজ পরিদর্শক এ কে এম আমজাদ হোসেন।
‘প্রতিটি শিশুই চ্যাম্পিয়ন’—আলোকিত শিশুর ১৮ বছর পূর্তি
তিনি আরও বলেন, ‘আজ থেকে আঠারো বছর আগে যে ছোট্ট স্বপ্নটির বীজ রোপণ করা হয়েছিল, আপনাদের সবার ভালোবাসা, আস্থা এবং সম্মিলিত প্রচেষ্টায় তা আজ একটি মহীরুহে পরিণত হয়েছে। আজকের এই অনুষ্ঠান কেবল একটি বর্ষপূর্তি নয়; এটি আমাদের প্রতিটি শিশুর এগিয়ে যাওয়ার, বাধাকে জয় করার এবং নিজেদের সক্ষমতা প্রমাণের জয়গান।’
তিনি বলেন, ‘আমাদের মূল বিশ্বাস সবসময়ই একটাই- প্রতিটি শিশুই অনন্য, এবং সঠিক দিকনির্দেশনা, থেরাপি ও ভালোবাসা পেলে প্রতিটি শিশুই স্বাবলম্বী হয়ে উঠতে পারে।’ এই শিশুদের আজীবন ব্যবস্থাপনার জন্য ঢাকার হেমায়েতপুর সন্নিকটে পানিশাইল সিংগাইরে ‘আলোকিত জীবন ফাউন্ডেশন’-এর উদ্যোগে সিটি ও রিসোর্টের কার্যক্রম শুরু হয়েছে বলেও জানান তিনি। সেখানে অটিজম হোম, ওল্ড হোম, ইসলামিক ক্যাডেট কলেজ, ভোকেশনাল সেন্টার ও অন্যান্য প্রতিষ্ঠান থাকবে।
দিনব্যাপী এই উৎসবে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, চিত্রাঙ্কন ও শিল্পকর্ম প্রতিযোগিতা এবং চিত্রাঙ্কন প্রদর্শনীর আয়োজন করা হয়। ক্রীড়া প্রতিযোগিতায় সবাইকে চ্যাম্পিয়ন ক্রেস্ট দেওয়া হয়। আয়োজকদের ভাষ্য, ‘সকল আলোকিত শিশুই একজন একজন চ্যাম্পিয়ন। আমরা সমাজে প্রতিটি বিশেষ শিশুকে নিজ নিজ সমাজে একজন চ্যাম্পিয়ন হিসেবে দেখতে চাই।’প্রারম্ভিক শিশু বিকাশ, থেরাপি সেবা এবং বিশেষ শিক্ষার আধুনিক দৃষ্টিভঙ্গি নিয়ে বিশেষজ্ঞ প্যানেল আলোচনায় অভিভাবকেরাও অংশ নেন। এতে উপস্থাপনা করেন ক্লিনিক্যাল ফিজিওথেরাপিস্ট মো. মাহফুজ আলম, সোস্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের সেন্ট্রাল ম্যানেজার ডা. খন্দকার রাকিবা রহমান, আলোকিত জীবন ফাউন্ডেশনের এক্সিকিউটিভ মেহেদী হাসান মাহফুজ এবং অভিভাবক মো. সাইফুল ইসলাম খান। এরপর অনুষ্ঠিত হয় শিশুদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান।
২০০৯ সাল থেকে ‘আলোকিত শিশু’ বিশেষ শিক্ষা, প্রারম্ভিক শিশু বিকাশ (ইসিডি) কার্যক্রম, অকুপেশনাল থেরাপি, স্পিচ থেরাপি, ফিজিওথেরাপি, শিক্ষক ও অভিভাবকদের প্রশিক্ষণ এবং আবাসিক সেবার মাধ্যমে হাজারো শিশুর জীবনে আলো ছড়িয়েছে।
আয়োজকদের পক্ষ থেকে বলা হয়, ‘আলোকিত শিশু শুধু একটি প্রতিষ্ঠান নয়, এটি শত শত ভিন্নভাবে সক্ষম শিশুর স্বাবলম্বী হয়ে ওঠার একেকটি সংগ্রামের গল্প। গত ১৮ বছরে আমরা অভিভাবক ও শুভানুধ্যায়ীদের যে ভালোবাসা পেয়েছি, তা আমাদের ভবিষ্যৎ পথচলাকে আরও বেগবান করবে। “১৮-র জয়গান” কেবল একটি উৎসব নয়, এটি বিশেষ শিশুদের অধিকার ও সম্ভাবনাকে সমাজের মূলধারায় ছড়িয়ে দেওয়ার একটি প্রত্যয়।’
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন