রাজবাড়ীর বালিয়াকান্দি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক সভাপতি আলমগীর বিশ্বাস আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় বালিয়াকান্দি বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আলমগীর বিশ্বাস বালিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি নুরুল আমিন বিশ্বাস ওরফে নুরু চেয়ারম্যানের ছেলে।
বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী জিল্লুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানার পুলিশের একটি দল বালিয়াকান্দি বাজার এলাকায় অভিযান চালিয়ে আলমগীর বিশ্বাসকে গ্রেপ্তার করে।
ওসি আরও জানান, গ্রেপ্তার আলমগীর বিশ্বাসের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। এলাকার আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে পুলিশের এই নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২০ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন