দেশের বিভিন্ন স্থানে সাম্প্রতিক হামলা, অগ্নিসংযোগ ও ভাঙচুরের প্রেক্ষাপটে ‘অগ্নিসন্ত্রাস ও খুনের রাজনীতি’ মোকাবিলায় ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের মতো আবারও ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে উদ্দেশ্য করে তিনি বলেছেন, ‘এনাফ ইজ এনাফ। যথেষ্ট হয়েছে, আর নয়।’
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দিনব্যাপী লালমনিরহাট সফরে সদর উপজেলার মহেন্দ্রনগরে খাল পুনঃখনন কর্মসূচি উদ্বোধনের পর জেলা বিএনপি আয়োজিত জনসভায় প্রধানমন্ত্রী এ আহ্বান জানান। একই দিনের সফরে তিনি দেশে তৈরি স্যাটেলাইট আগামী তিন বছরের মধ্যে মহাকাশে পাঠানো, আগামী মাস থেকে ‘ফ্যামিলি কার্ড’ চালু এবং উত্তরাঞ্চলে গ্যাসলাইন স্থাপনসহ বিভিন্ন উন্নয়ন ও সামাজিক সুরক্ষা কর্মসূচির ঘোষণা দেন।
রাজনৈতিক বার্তা ও ঐক্যের আহ্বান
দুপুরে মহেন্দ্রনগর মডেল পানি নিষ্কাশন খাল পুনঃখনন কর্মসূচি উদ্বোধনের পর আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান অভিযোগ করেন, আওয়ামী লীগ পলাতক থেকেও আবার অগ্নিসন্ত্রাস ও মানুষ পুড়িয়ে মারার রাজনীতি শুরু করেছে। সীমান্তের ওপারে যে দেশে তারা পালিয়ে গেছে, সেই ‘প্রভুদের’ খুশি করতেই তারা দেশের বিরুদ্ধে নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে বলে মন্তব্য করেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, ‘আসুন, সকলে মিলে আমরা সেই সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দেওয়ার জন্য নিজেদেরকে আবারও চব্বিশের মতো প্রস্তুত করি।’ তিনি আরও বলেন, দেশের মানুষ আর গুম-খুন, অগ্নিসন্ত্রাস, নিশিরাতের নির্বাচন কিংবা ‘আমি-ডামির’ ভোট দখলের রাজনীতিতে ফিরে যেতে চায় না। ক্ষমতা ধরে রাখতে শেষ সময়ে তারা ৬০ জন শিশুসহ ১ হাজার ৪০০ মানুষকে হত্যা করেছে উল্লেখ করে তিনি বলেন, যারা মানুষ হত্যা করে ক্ষমতায় থাকতে চায়, দেশ ও জনগণের প্রতি তাদের কোনো কর্তব্য থাকতে পারে না।
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান চব্বিশের আন্দোলনে অংশ নেওয়া সব গণতান্ত্রিক রাজনৈতিক দল ও দেশপ্রেমিক মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, গত ১৬ বছর জনগণের বুকে বন্দুক ঠেকিয়ে শাসন করার পাশাপাশি তারা প্রতিবছর লাখ লাখ কোটি টাকা বিদেশে পাচার করেছে।
উন্নয়ন পরিকল্পনা ও সামাজিক সুরক্ষা কর্মসূচি
জনসভায় প্রধানমন্ত্রী অভিযোগ করেন, আগের সরকার ১৬ বছর ক্ষমতায় থেকেও তিস্তা মহাপরিকল্পনা, তিস্তা ব্যারাজ, পদ্মা ব্যারাজ কিংবা উত্তরাঞ্চলে গ্যাসলাইন ও ইপিজেড স্থাপনের কোনো উদ্যোগ নেয়নি। নিজের সরকারের উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে তিনি জানান, আগামী ছয় থেকে আট মাসের মধ্যে খুলনা থেকে লালমনিরহাট ও রংপুর হয়ে পঞ্চগড় পর্যন্ত গ্যাসলাইন স্থাপনের কাজ শুরু করার পরিকল্পনা রয়েছে। এই গ্যাসলাইন এলে পুরো রংপুর বিভাগে কলকারখানা গড়ে উঠবে এবং যুবসমাজের কর্মসংস্থানের সমস্যা দূর হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
কৃষি ও কর্মসংস্থান প্রসঙ্গে প্রধানমন্ত্রী জানান, আগামী পাঁচ বছরে সারা দেশে ২০ হাজার কিলোমিটার খাল খননের সিদ্ধান্ত নিয়েছে সরকার। মহেন্দ্রনগর মডেল খাল খননের পর খালটির বিভিন্ন অংশ স্থানীয় তরুণদের মধ্যে বরাদ্দ দেওয়া হবে, যাতে তারা সেখানে মাছ চাষ ও হাঁস-মুরগি পালন করে স্বাবলম্বী হতে পারেন।
সামাজিক সুরক্ষা ও অন্যান্য জনকল্যাণমূলক কর্মসূচির ঘোষণা দিয়ে তারেক রহমান বলেন, ফ্যামিলি কার্ডের জন্য তালিকা তৈরির কাজ প্রায় শেষ। আগামী মাস থেকেই প্রথম পর্যায়ে অতিদরিদ্র ও দরিদ্র পরিবারগুলোকে এই কার্ড দেওয়া হবে। কে কাকে ভোট দিয়েছে তা না দেখে প্রতিটি পরিবার ও নারীকে মাস শেষে আড়াই হাজার টাকা করে দেওয়া হবে।
তিনি জানান, ‘কৃষক কার্ড’ দেওয়ার মাধ্যমে বছরে দুটি ফসলের মধ্যে অন্তত একটি ফসলের জন্য সরকারি সহায়তা দেওয়া হবে। এ ছাড়া ‘হেলথ কার্ড’, ‘নতুন কুঁড়ি-স্পোর্টস’ এবং ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফের কথা উল্লেখ করেন তিনি।
ধর্মীয় ব্যক্তিত্বদের সম্মানী দেওয়া বিষয়ে বলেন, চলতি বছর দেশের ২ লাখ ৫৬ হাজার ইমাম, মুয়াজ্জিনসহ অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানের ব্যক্তিত্বদের সম্মানীর ব্যবস্থা করা হবে, যা পর্যায়ক্রমে বাড়বে।
প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের বইয়ের পাশাপাশি ধীরে ধীরে স্কুল ড্রেস দেওয়া হবে। এ ছাড়া আগামী এক-দুই মাসের মধ্যে ৭০ লাখ শিক্ষার্থীকে উপবৃত্তি দেওয়ার কাজ শুরু হবে।
গত কয়েক মাসে ৫ লাখ যুবককে বিদেশে পাঠানো হয়েছে জানিয়ে তিনি বলেন, কম খরচে মধ্যপ্রাচ্য ও মালয়েশিয়ায় আরও কর্মী পাঠানোর চেষ্টা চলছে।
এর আগে প্রধানমন্ত্রী কোদাল দিয়ে মাটি কেটে খাল পুনঃখনন কর্মসূচি উদ্বোধন করেন, খালে মাছের পোনা অবমুক্ত করেন ও পাড়ে বৃক্ষরোপণ করেন। পাশাপাশি লালমনিরহাট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ এবং হাঁড়িভাঙা দরগারপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে ক্রীড়াসামগ্রী তুলে দেন।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলুর সভাপতিত্বে জনসভায় শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন ও ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকন উপস্থিত ছিলেন। জনসভায় হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ নেন।
তিন বছরে মহাকাশে নিজস্ব স্যাটেলাইট
সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা থেকে হেলিকপ্টারে লালমনিরহাট এয়ারফিল্ডে পৌঁছান প্রধানমন্ত্রী। সেখানে তিনি ‘অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় বাংলাদেশ’ আয়োজিত দুই দিনব্যাপী প্রথম জাতীয় অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতার উদ্বোধন করেন। ফিক্সড-উইং ইউএভি, রোটরক্রাফট, স্পেস রোবোটিকস ও সকার বট; এই চারটি বিভাগে ৭৪টি দলের ২৯৬ জন প্রতিযোগী এতে অংশ নেয়।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ঘোষণা দেন, দেশের নিজস্ব বিজ্ঞানীদের তৈরি স্যাটেলাইট বা কৃত্রিম উপগ্রহ আগামী তিন থেকে সাড়ে তিন বছরের মধ্যে মহাকাশে পাঠানো হবে। স্পারসোসহ দেশের বিজ্ঞানীরা ইতিমধ্যে এ নিয়ে কাজ শুরু করেছেন বলে জানান তিনি।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম প্রধান এভিয়েশন হাবে পরিণত করার লক্ষ্যমাত্রার কথা উল্লেখ করে তারেক রহমান বলেন, তরুণদের উদ্ভাবনী উদ্যোগে অর্থের অভাব যেন বাধা না হয়, সে জন্য সরকার ৫০০ কোটি টাকা বরাদ্দ রেখেছে। প্রয়োজনে আরও অর্থ দেওয়া হবে। বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিতভিত্তিক (এসটিইএম) শিক্ষায় দক্ষ হয়ে আকাশ জয়ের প্রস্তুতি নিতে তরুণদের আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এয়ার ভাইস মার্শাল মোস্তাফিজুর রহমান, মন্ত্রী আসাদুল হাবিব দুলু, শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন ও বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান উপস্থিত ছিলেন। পরে প্রধানমন্ত্রী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পরিদর্শন ও বৃক্ষরোপণ করেন।
পরিবেশ রক্ষার আহ্বান ও বিদায়
বিকেলে লালমনিরহাট কালেক্টরেট মাঠে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন ‘আলোকিত লালমনিরহাট’-এর এক মতবিনিময় সভায় অংশ নেন প্রধানমন্ত্রী। মাদক, জুয়া, অনলাইন ক্যাসিনো, যৌতুক ও বাল্যবিবাহ প্রতিরোধে কাজ করা এই সংগঠনের কয়েক হাজার সদস্য সভায় উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে পরিবেশ রক্ষার ওপর গুরুত্বারোপ করে তারেক রহমান বলেন, ‘এখন আপনাদের আশপাশে প্রজাপতি দেখেন? দেখেন না। গাছপালা সব কেটে ফেলায় প্রজাপতি নেই। ছোটবেলায় আমরা এসব কীটপতঙ্গ দেখতাম। পুরো পরিবেশ পরিবর্তিত হয়ে যাচ্ছে। পরিবেশ বদলে গেলে মানুষ আস্তে আস্তে ধ্বংস হয়ে যাবে।’
এলাকা ও দেশকে সুন্দর রাখতে পরিবেশ রক্ষায় এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক ও মন্ত্রী আসাদুল হাবিব দুলুর সভাপতিত্বে এতে আরও বক্তব্য দেন লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্য হাসান রাজিব প্রধান এবং সংগঠনের সদস্য মহিউদ্দিন আহমেদ ডন, আবদুল্লাহ আল নিরব, নুসরাত জাহান, শাহ জামাল ও সোমা আখতার।
প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব জহিদুল ইসলাম রনি জানান, দিনব্যাপী কর্মসূচি শেষে সন্ধ্যায় হেলিকপ্টারে ঢাকার উদ্দেশে রওনা হন তারেক রহমান। এয়ারফিল্ডে যাওয়ার পথে সড়কের দুই পাশে ‘পিঠা-পুলি’, ‘সবার আগে বাংলাদেশ’, ‘আমার দেশ’ ও ‘নবান্ন উৎসব’ লেখা ব্যানারের সামনে বর্ণিল সাজে নেচে-গেয়ে কিশোর-কিশোরীরা প্রধানমন্ত্রীকে বিদায় জানান। তিনিও গাড়ি থেকে হাত নেড়ে তাদের শুভেচ্ছার জবাব দেন।

শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২০ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন