সংবাদ
সংবাদ

আজ ৬২ বছরে পদার্পণ করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, ১২:৫৪ এএম

আজ ৬২ বছরে পদার্পণ করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আজ শুক্রবার ৬২ বছরে পদার্পণ করছেন। ১৯৬৫ সালের ২০ নভেম্বর তার জন্ম। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জ্যেষ্ঠ সন্তান তিনি।

দীর্ঘ নির্বাসিত জীবন শেষে গত বছরের ২৫ ডিসেম্বর দেশে ফেরেন তারেক রহমান। চলতি বছরের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তার নেতৃত্বাধীন বিএনপি নিরঙ্কুশ জয় পায়। নির্বাচনে তিনি বগুড়া-৬ ও ঢাকা-১৭ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন এবং ১৭ ফেব্রুয়ারি দেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন।

শৈশব ও শিক্ষাজীবন

শৃঙ্খলাবদ্ধ পারিবারিক পরিবেশে অনাড়ম্বর জীবনযাপনের মধ্য দিয়ে তারেক রহমানের শৈশব কেটেছে। তিনি ঢাকা সেনানিবাসের শাহীন স্কুল অ্যান্ড কলেজে পড়াশোনা করেন। তৎকালীন ইংরেজি মাধ্যমের এই শিক্ষাপ্রতিষ্ঠানটি কেবল সামরিক বাহিনীর সদস্যদের সন্তানদের জন্য উন্মুক্ত ছিল। কৃতিত্বের সঙ্গে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক উত্তীর্ণ হওয়ার পর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। স্নাতক পর্যায়ে তার বিষয় ছিল আন্তর্জাতিক সম্পর্ক।

নিয়মিত পাঠ্যক্রমের বাইরে তিনি সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটল, হবস, লক, রুশো, ভলতেয়ার ও কার্ল মার্কসসহ বিভিন্ন দার্শনিক ও সমাজচিন্তাবিদের রাষ্ট্রচিন্তা অধ্যয়ন করেন। বিশ্ববিদ্যালয়জীবনে দেশে তখন হুসেইন মুহম্মদ এরশাদের শাসনবিরোধী আন্দোলন চলছিল, যাতে নেতৃত্ব দিচ্ছিলেন তার মা খালেদা জিয়া। সেই উত্তাল রাজনৈতিক পরিবেশ তাকে রাজনীতির প্রতি আগ্রহী করে তোলে।

রাজনীতিতে পথচলা ও দীর্ঘ প্রবাসজীবন

১৯৮৮ সালে পৈতৃক নিবাস বগুড়ার গাবতলী উপজেলায় বিএনপির প্রাথমিক সদস্যপদ গ্রহণের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে আসেন তারেক রহমান। ১৯৯১ সালের জাতীয় সংসদ নির্বাচনে দলের পক্ষে জনমত গঠনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ওই নির্বাচনে জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য হিসেবে তিনি খালেদা জিয়ার প্রতিদ্বন্দ্বিতা করা পাঁচটি আসনের প্রচার কার্যক্রম সমন্বয় করেন এবং সব কটি আসনেই জয় আসে। এরপর ১৯৯৩ সালে তিনি বগুড়া জেলা বিএনপির সদস্য হন।

২০০৭ সালের এক-এগারোর সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে তিনি নির্যাতনের শিকার হন এবং তার বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করা হয়। দলটির ভাষ্যমতে, প্রমাণ ছাড়াই তাকে রাজনীতি থেকে দূরে সরানোর উদ্দেশ্যে এসব মামলা করা হয়েছিল। পরবর্তী সময়ে দীর্ঘ সময় তাকে প্রবাসে নির্বাসিত জীবন কাটাতে হয়।

বিগত আওয়ামী লীগ সরকারের প্রায় ১৬ বছরের শাসনামলে তিনি রাষ্ট্রকাঠামো সংস্কারের প্রস্তাব সামনে আনেন। এর অংশ হিসেবে নির্বাহী, বিচার ও আইন বিভাগসহ রাষ্ট্রের সব ক্ষেত্রে সংস্কারের লক্ষ্যে তার ঘোষিত ৩১ দফা রূপরেখা সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।

সরকার পরিচালনায় নয় মাস

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর গত নয় মাসে তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার অর্থনীতি, সামাজিক নিরাপত্তা, শিক্ষা ও সুশাসন খাতে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে।

দায়িত্ব গ্রহণের পর থেকে চলাচলের সময় সীমিত গাড়িবহর ব্যবহার, দীর্ঘক্ষণ সড়ক বন্ধ না রাখা এবং সরকারি ব্যয়ে মিতব্যয়িতা অবলম্বন করে আসছেন তিনি। এর মধ্য দিয়ে সাধারণ মানুষের ভোগান্তি কমানোর পাশাপাশি রাষ্ট্রীয় সম্পদের প্রতি দায়িত্বশীলতার বার্তা দেওয়া হচ্ছে। এ ছাড়া সুশাসন ও আর্থিক শৃঙ্খলা নিশ্চিতে অপ্রয়োজনীয় ব্যয় কমানো, সরকারি যানবাহন কেনায় বিধিনিষেধ আরোপ এবং অপ্রয়োজনীয় বিদেশ সফর ও প্রশিক্ষণ কর্মসূচি সীমিত করা হয়েছে।

সরকারি তথ্য ও প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ব্যাংকিং খাতে ঋণ আদায় জোরদার করায় খেলাপি ঋণের হার ৩৫ দশমিক ৭৩ শতাংশ থেকে কমে ৩২ দশমিক ৭৮ শতাংশে নেমে এসেছে। বিগত সরকারের আমলে নেওয়া বিপুল ঋণের চাপ থাকা সত্ত্বেও গত পাঁচ মাসে বৈদেশিক ঋণের আসল ও সুদ বাবদ প্রায় ২ দশমিক ০৪৭৬ বিলিয়ন মার্কিন ডলার পরিশোধ করা হয়েছে। পাশাপাশি যুক্তরাষ্ট্র ও অপ্রচলিত বাজারে তৈরি পোশাক রপ্তানিতে রেকর্ড প্রবৃদ্ধি হয়েছে। মার্কিন ডলার ও ভারতীয় রুপির বিপরীতে টাকার মানও শক্তিশালী হয়ে গত সাড়ে পাঁচ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।

সামাজিক নিরাপত্তা ও অন্যান্য খাতের উদ্যোগ

নিম্ন আয়ের পরিবারগুলোকে মাসে ২ হাজার ৫০০ টাকা সহায়তা দিতে ‘ফ্যামিলি কার্ড’ এবং কৃষকদের কৃষি উপকরণ, ঋণ ও সরকারি সেবা সহজ করতে ‘কৃষক কার্ড’ কর্মসূচি চালু করেছে সরকার। এ ছাড়া প্রায় ১২ লাখ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের কৃষিঋণ ও সুদ মওকুফ করা হয়েছে। প্রবাসী বাংলাদেশিদের সেবা বাড়াতে ‘প্রবাসী কার্ড’ এবং স্বাস্থ্য খাতে ‘হেলথ কার্ড’ চালুর পাশাপাশি প্রাথমিক স্বাস্থ্যসেবা সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে।

শিক্ষা খাতে স্নাতক পর্যায় পর্যন্ত মেয়েদের বিনা মূল্যে শিক্ষা, প্রাথমিক বিদ্যালয়ে মিড-ডে মিল, বিনা মূল্যে ওয়াই-ফাই সুবিধা, শিক্ষাক্রমে নতুন বিষয় যুক্ত করা, শিক্ষার্থীদের সংসদ অধিবেশন দেখার সুযোগ এবং ক্রীড়া ও উদ্ভাবন প্রতিযোগিতা আয়োজনের মতো কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। পাশাপাশি এমপিওভুক্ত অবসরপ্রাপ্ত শিক্ষকদের পাওনা পরিশোধে সরকার ২ হাজার কোটি টাকা ছাড় করেছে।

ধর্মীয় কল্যাণ খাতে ইমাম, মুয়াজ্জিন ও অন্যান্য ধর্মীয় নেতার জন্য সম্মানী ভাতা চালু করা হয়েছে। সরকারের নিরাপত্তা ব্যবস্থা, বরাদ্দ বৃদ্ধি ও অতিরিক্ত ছুটির ফলে হিন্দু ও বৌদ্ধ সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা ও বুদ্ধপূর্ণিমা নির্বিঘ্নে ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে। এ ছাড়া পরিবেশ সুরক্ষা ও জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় দেশব্যাপী খাল খনন ও বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬

আজ ৬২ বছরে পদার্পণ করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশের তারিখ : ২০ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত