সংবাদ
সংবাদ

নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ


প্রতিনিধি, বান্দরবান
প্রতিনিধি, বান্দরবান
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ০১:১৫ পিএম

নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ
ছবি: সংবাদ

সারা দেশে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও নাশকতামূলক কর্মকাণ্ডের প্রতিবাদে বান্দরবানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা বিএনপি। 

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে বান্দরবান জেলা বিএনপির উদ্যোগে ‘করব কাজ, গড়ব দেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে শহরের জজকোর্ট এলাকার দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মুক্তমঞ্চে গিয়ে সমাবেশে মিলিত হয়। 

সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দীন তুষার, যুগ্ম আহ্বায়ক আবিদুর রহমান, সদস্য চনু মং মারমা ও লিটন বিশ্বাসসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা। 

সমাবেশে বক্তারা বলেন, কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি ও নৈরাজ্য চালানোর চেষ্টা করছে। শেখ হাসিনার দেশে ফেরাকে কেন্দ্র করে কোনো ধরনের সহিংসতা বা বিশৃঙ্খলা সৃষ্টি করা হলে তা বরদাশত করা হবে না। 

নেতারা আরও বলেন, দেশের মানুষ আর কোনো স্বৈরাচারী শাসন ও সন্ত্রাসী কর্মকাণ্ড দেখতে চায় না। গণতন্ত্র ও জনগণের অধিকার রক্ষায় বিএনপির নেতা-কর্মীরা ঐক্যবদ্ধ রয়েছেন। দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সবাইকে সতর্ক ও সজাগ থাকার আহ্বান জানান তারা। 

বক্তারা শেখ হাসিনা দেশে ফিরলে তার বিরুদ্ধে দায়ের করা মামলাগুলোর বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবিও জানান। সমাবেশ থেকে দেশব্যাপী নৈরাজ্য ও সহিংসতার বিরুদ্ধে দলীয় নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়। 

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬


নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

প্রকাশের তারিখ : ১৯ নভেম্বর ২০২৬

featured Image

সারা দেশে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও নাশকতামূলক কর্মকাণ্ডের প্রতিবাদে বান্দরবানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা বিএনপি। 

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে বান্দরবান জেলা বিএনপির উদ্যোগে ‘করব কাজ, গড়ব দেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে শহরের জজকোর্ট এলাকার দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মুক্তমঞ্চে গিয়ে সমাবেশে মিলিত হয়। 

সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দীন তুষার, যুগ্ম আহ্বায়ক আবিদুর রহমান, সদস্য চনু মং মারমা ও লিটন বিশ্বাসসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা। 

সমাবেশে বক্তারা বলেন, কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি ও নৈরাজ্য চালানোর চেষ্টা করছে। শেখ হাসিনার দেশে ফেরাকে কেন্দ্র করে কোনো ধরনের সহিংসতা বা বিশৃঙ্খলা সৃষ্টি করা হলে তা বরদাশত করা হবে না। 

নেতারা আরও বলেন, দেশের মানুষ আর কোনো স্বৈরাচারী শাসন ও সন্ত্রাসী কর্মকাণ্ড দেখতে চায় না। গণতন্ত্র ও জনগণের অধিকার রক্ষায় বিএনপির নেতা-কর্মীরা ঐক্যবদ্ধ রয়েছেন। দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সবাইকে সতর্ক ও সজাগ থাকার আহ্বান জানান তারা। 

বক্তারা শেখ হাসিনা দেশে ফিরলে তার বিরুদ্ধে দায়ের করা মামলাগুলোর বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবিও জানান। সমাবেশ থেকে দেশব্যাপী নৈরাজ্য ও সহিংসতার বিরুদ্ধে দলীয় নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়। 


সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ


কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত