নরসিংদীর পলাশে গ্রামীণ ব্যাংকের একটি শাখা কার্যালয় লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এতে কার্যালয়ের সামনে আগুন জ্বলে উঠলেও স্থানীয় বাসিন্দাদের দ্রুত তৎপরতায় বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেয়েছে ব্যাংকটি। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে আতঙ্ক দেখা দেয়।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত পৌনে ১১টার দিকে পলাশ উপজেলার জিনারদী ইউনিয়নের বাড়াচর গ্রামীণ ব্যাংক শাখা কার্যালয়ে এ ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা ও ব্যাংকের নৈশপ্রহরীর তথ্যমতে, কয়েকজন অজ্ঞাতপরিচয় দুর্বৃত্ত পরপর তিনটি পেট্রোল বোমা নিক্ষেপ করে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। বোমা নিক্ষেপের পর কার্যালয়ের সামনে আগুন ধরে গেলে স্থানীয় বাসিন্দা ও নিরাপত্তাকর্মীদের সহায়তায় তা দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়। এ ঘটনায় কেউ হতাহত হননি।
জিনারদী গ্রামীণ ব্যাংক শাখার ব্যবস্থাপক সুমি জানান, পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনায় কার্যালয়ের ভেতরের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। আগুন লাগার পরপরই স্থানীয় বাসিন্দা ও নিরাপত্তাকর্মীদের সহায়তায় তা নিভিয়ে ফেলা হয়েছে। এ ঘটনায় পলাশ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হবে।
এদিকে খবর পেয়ে রাতেই পলাশ থানা পুলিশের একটি টহল দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে কারা এবং কী উদ্দেশ্যে এই হামলা চালিয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২০ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন