গাজীপুরে পোশাক শ্রমিকদের মাঝে ৩০ টাকা কেজি দরে চাল বিক্রি করছে খাদ্য অধিদপ্তর। চাল বিক্রির দ্বিতীয় ধাপে গাজীপুর মহানগরের ৩০টি কারখানায় ৩০০ টাকায় প্রতিটি শ্রমিককে দেওয়া হচ্ছে ১০ কেজি চাল।
শুক্রবার (২০ নভেম্বর) জেলার তিন সড়ক এলাকায় স্প্যারো অ্যাপারেলস লিমিটেড কারখানায় এ কার্যক্রম চালানো হয়।
এদিকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে ৩০ টাকা কেজি দরে চাল পেয়ে খুশি শ্রমিকেরা। তাদের দাবি, শুধু চাল নয়; আসন্ন রমজান মাসকে সামনে রেখে যেন ডাল, তেল, লবণ, আটা ও ছোলাও দেওয়া হয়।
এ বিষয়ে স্প্যারো অ্যাপারেলস লিমিটেড কারখানার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) কাজী রেজা জানান, ৫ হাজার শ্রমিকের মধ্যে থেকে ৫০০ জনকে বাছাই করা হয়েছে। খাদ্য অধিদপ্তর ও কারখানার লোকজনের সহায়তায় এই বিক্রি কার্যক্রম চলছে।
খাদ্য অধিদপ্তরের বিক্রয় ও বিপণন শাখার পরিচালক জহিরুল ইসলাম খান জানান, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে একটু স্বস্তি দিতে পোশাক শ্রমিকদের মাঝে চাল বিক্রির পাইলট প্রকল্পের অংশ হিসেবে গাজীপুর, ময়মনসিংহ, সাভার, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে ৩০ টাকা দরে চাল বিক্রির কার্যক্রম চলছে।
তিনি আরও জানান, চাহিদা অনুযায়ী সরকার চাল ও কারখানার পরিমাণ বাড়াতে পারে।

শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২০ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন