সংবাদ
সংবাদ

১৪০ কোটি ঋণের নোটিশ পেয়ে জানলেন তিনি গ্রহীতা!

মুহাম্মদ জাহাঙ্গীর আলম, চট্টগ্রাম
মুহাম্মদ জাহাঙ্গীর আলম, চট্টগ্রাম
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ০৪:৩৭ পিএম

১৪০ কোটি ঋণের নোটিশ পেয়ে জানলেন তিনি গ্রহীতা!
ছবি: সংগৃহীত

কোনো ধরনের ঋণ না নিয়েও ব্যাংকের লিগ্যাল নোটিশ পেয়ে এক আইনজীবী জানতে পারলেন, তিনি ১৪০ কোটি টাকার খেলাপি ঋণের গ্রহীতা ও গ্যারান্টার। ভুয়া প্রতিষ্ঠান সাজিয়ে ও স্বাক্ষর জাল করে গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসির নাসিরাবাদ ও গুলশান করপোরেট শাখা থেকে এই বিপুল অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে।

এ ঘটনায় ব্যাংকটির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) ও সিনিয়র ভাইস প্রেসিডেন্টসহ ৮ জনের বিরুদ্ধে বুধবার (১৮ নভেম্বর) চট্টগ্রামের সিনিয়র বিশেষ জজ আদালতে মামলা দায়ের করা হয়েছে। আদালত মামলাটি আমলে নিয়ে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) তদন্তের নির্দেশ দিয়েছেন।

মামলার বাদী নগরীর মাঝিরঘাট এলাকার বাসিন্দা ও পেশায় আইনজীবী মোহাম্মদ ইমরান। দণ্ডবিধি ও দুর্নীতি দমন প্রতিরোধ আইনে দায়ের করা এ মামলায় গ্লোবাল ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের বিনিয়োগ বিভাগের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এস এম মিজানুর রহমান ও অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক কাজী মশিউর রহমান জিহাদকে আসামি করা হয়েছে।

মামলার অন্য আসামিরা হলেন- ‘গ্রীন ক্যাসেল ট্রেডিং হাউজ’-এর স্বত্বাধিকারী ও গ্যারান্টার মো. আবু সালেহ, মুরাদ এন্টারপ্রাইজ, আনসার এন্টারপ্রাইজ এবং হেলালুর রহিম, মো. রাশেদুল আলম ও মো. ইমরান।

মামলার আরজিতে উল্লেখ করা হয়, বাদী মোহাম্মদ ইমরানের সঙ্গে গ্লোবাল ইসলামী ব্যাংকের কোনো ব্যবসায়িক বা ঋণসংক্রান্ত লেনদেন ছিল না। তা সত্ত্বেও আসামিরা পরস্পর যোগসাজশে তার নাম ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্যবহার করে ‘গ্রীন ক্যাসেল ট্রেডিং’ নামে একটি অস্তিত্বহীন প্রতিষ্ঠান সাজায়।

আসামিরা বাদীর স্বাক্ষর জাল করে প্রথমে ৮০ কোটি টাকার ‘বাই মুরাবাহা (হাইপো)’ ঋণের ভুয়া আবেদনপত্র তৈরি করে। পরবর্তীতে বাদী বা কোনো বৈধ কর্তৃপক্ষের অনুমোদন ছাড়াই ধাপে ধাপে তা বাড়িয়ে ১২০ কোটি এবং সর্বশেষ ১৪০ কোটি টাকায় উন্নীত দেখানো হয়।

এরপর ভুয়া পে-অর্ডারের মাধ্যমে পুরো টাকা ব্যাংক থেকে তুলে আত্মসাৎ করা হয়। ২০২১ সালের ২৭ এপ্রিল থেকে চলতি বছরের ৩০ সেপ্টেম্বর সময়ের মধ্যে এই জালিয়াতির ঘটনা ঘটে।

আরজিতে আরও বলা হয়, ব্যাংকিং জামানতের গুরুত্বপূর্ণ নথিপত্রে বাদীর স্বাক্ষর জালের পাশাপাশি মূল চুক্তিপত্রে তাঁর নামের বানান ভুল রাখা হয়েছে এবং তারিখসহ গুরুত্বপূর্ণ কলামগুলো খালি রাখা হয়েছে।

গত ২ আগস্ট গ্লোবাল ইসলামী ব্যাংকের পক্ষ থেকে পাঠানো এক লিগ্যাল নোটিশে মোহাম্মদ ইমরানকে ১৪০ কোটি টাকার খেলাপি ঋণের গ্রহীতা ও গ্যারান্টার হিসেবে দাবি করা হলে বিষয়টি তাঁর নজরে আসে। তিনি তাৎক্ষণিক আইনি জবাব দেন এবং ব্যাংকে গিয়ে ব্যাখ্যা চাইলে কর্তৃপক্ষ কোনো সন্তোষজনক উত্তর দিতে পারেনি।

পরবর্তীতে দুদকের চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-১ এবং নগরীর পাঁচলাইশ থানায় এজাহার পাঠিয়েও প্রতিকার না পেয়ে তিনি আদালতের শরণাপন্ন হন।

মামলার বাদী আইনজীবী মোহাম্মদ ইমরান  গণমাধ্যমকে বলেন, ‘মামলা দায়েরের পর আদালতের আদেশ পেয়েছি। বিচারক দুদককে ঘটনাটি তদন্তের নির্দেশ দিয়েছেন।’

একই কায়দায় ইউনিয়ন ব্যাংকের খাতুনগঞ্জ শাখা থেকেও তার নামে ঋণ তুলে আত্মসাৎ করা হয়েছে দাবি করে তিনি বলেন, ‘ব্যাংকের কর্মকর্তাদের যোগসাজশে একটি চক্র এসব জালিয়াতি করছে। দুদকের তদন্তে পুরো বিষয়টি স্পষ্ট হবে বলে আশা করছি।’

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬

১৪০ কোটি ঋণের নোটিশ পেয়ে জানলেন তিনি গ্রহীতা!

প্রকাশের তারিখ : ১৯ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত