সংবাদ
সংবাদ

মোংলায় নিলাম বন্ধ: নষ্ট হচ্ছে ৪০০ কোটি টাকার পণ্য

আজাদুল হক, বাগেরহাট
আজাদুল হক, বাগেরহাট
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, ০৫:০৪ পিএম

মোংলায় নিলাম বন্ধ: নষ্ট হচ্ছে ৪০০ কোটি টাকার পণ্য
মোংলায় নিলাম বন্ধ: ৪০০ কোটি টাকার পণ্য আটকে, রাজস্ব হারাচ্ছে সরকার

দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর বাগেরহাটের মোংলা কাস্টমস হাউসে দীর্ঘ প্রায় দেড় বছর ধরে নিলাম প্রক্রিয়া বন্ধ রয়েছে। এর ফলে খোলা আকাশের নিচে রোদ-বৃষ্টিতে নষ্ট হচ্ছে ব্যবসায়ীদের আমদানিকৃত প্রায় সাড়ে ৩০০ থেকে ৪০০ কোটি টাকার মূল্যবান পণ্য। পড়ে থাকা এই পণ্যের মধ্যে রয়েছে ২৫০টি নামি-দামি বিলাসবহুল গাড়ি, কনটেইনারভর্তি বিদেশি পণ্য এবং বিভিন্ন ভারী শিল্পকারখানার যন্ত্রাংশ।

এ ব্যাপারে খোঁজ নিয়ে জানা গেছে, কাস্টমস আইনের সুস্পষ্ট বাধ্যবাধকতা থাকলেও অদৃশ্য নানা জটিলতা এবং আমলাতান্ত্রিক দীর্ঘসূত্রতায় এই অচলাবস্থার সৃষ্টি হয়েছে। এতে একদিকে বন্দর জেটি ও ইয়ার্ডগুলোতে তীব্র পণ্যজট দেখা দিয়েছে, অন্যদিকে সরকার হারাচ্ছে বিপুল অঙ্কের রাজস্ব।

আমদানি ও কাস্টমস আইন অনুযায়ী, বিদেশ থেকে কোনো পণ্য বাংলাদেশে আমদানির পর আমদানিকারক নির্ধারিত সময়ের মধ্যে শুল্ক-কর পরিশোধ করে তা খালাস না করলে সেই পণ্য কাস্টমসের অনুকূলে চলে যায়। 

নিয়ম অনুযায়ী, বন্দর জেটিতে ইনভেন্টরির পর আমদানিকারকরা সর্বোচ্চ ৩০ দিন সময় পান। নির্ধারিত এই সময়ের মধ্যে পণ্য খালাস করা না হলে তা কাস্টমসের কাছে নিলামযোগ্য হিসেবে গণ্য হয়। 

আইনের বিধান রয়েছে- কাস্টমস কর্তৃপক্ষ প্রতি মাসে নিয়মিতভাবে অন্তত দুটি অথবা একটি নিলামের আয়োজন করবে এবং নিলামের মাধ্যমে এসব পণ্য বিক্রি করে অর্জিত অর্থ সরকারের রাষ্ট্রীয় কোষাগারে জমা দেবে। কিন্তু মোংলা কাস্টমসের ক্ষেত্রে এই নিয়ম দীর্ঘদিন ধরে কেবল কাগজে-কলমেই সীমাবদ্ধ রয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, ২০২৫ সালের মাঝামাঝি সময়ে নামমাত্র একটি নিলাম অনুষ্ঠিত হলেও ওই বছরের ১২ অক্টোবর বড় পরিসরে আরেকটি নিলামের উদ্যোগ নেয় কর্তৃপক্ষ। কিন্তু শেষ পর্যন্ত মামলা জটিলতার আবর্তে পড়ে সেই উদ্যোগও ভেস্তে যায়। 

এরপর থেকে দীর্ঘ সময় ধরে পুরো প্রক্রিয়াটি পুরোপুরি থমকে আছে। বর্তমানে মোংলা বন্দরের বিভিন্ন ইয়ার্ড ও জেটিজুড়ে কেবল নিলামের অপেক্ষায় থাকা পণ্যের সারি।

কাস্টমস ও বন্দর সূত্র জানিয়েছে, দীর্ঘ স্থবিরতার কারণে বর্তমানে যেসব পণ্য অবরুদ্ধ রয়েছে, তার একটি দীর্ঘ ও ব্যয়বহুল তালিকা নিচে তুলে ধরা হলো:

বিলাসবহুল গাড়ি: জাপান, সিঙ্গাপুর ও অন্যান্য দেশ থেকে আমদানিকৃত প্রায় ২৫০টি বিভিন্ন ব্র্যান্ডের বিলাসবহুল ও নামি-দামি গাড়ি, যা দীর্ঘদিন ধরে রোদে পুড়ে ও বৃষ্টিতে ভিজে নষ্ট হওয়ার উপক্রম হয়েছে।

কনটেইনারজাত পণ্য: মোট ২০০টিরও বেশি কনটেইনারবাহী হরেক রকমের বাণিজ্যিক পণ্য। এর মধ্যে রয়েছে ৬০ কনটেইনারভর্তি গ্যাস সিলিন্ডার, ৩৩ কনটেইনার উন্নত মানের কাগজ এবং ১০ কনটেইনার বিভিন্ন প্রকারের খেলনা ও অন্যান্য মেশিনারিজ।

ভারী যন্ত্রপাতি ও ড্রেজার: বন্দর জেটিতে পলি ও জং পড়ে নষ্ট হচ্ছে দুটি ড্রেজার এবং বিভিন্ন ধরনের ভারী মেশিনারিজ যন্ত্রাংশ।

সব মিলিয়ে এই বিপুল পরিমাণ আমদানিকৃত পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় সাড়ে ৩০০ থেকে ৪০০ কোটি টাকা বলে ধারণা করছেন ব্যবসায়ীরা।

দীর্ঘদিন ধরে নিলাম কার্যক্রম বন্ধ থাকার পেছনে বেশ কিছু গভীর কারণ রয়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয় ব্যবসায়ী ও বন্দর ব্যবহারকারীরা। তাদের অভিযোগ, শুধু মামলা জটিলতাই নয়, এর পেছনে কাস্টমস কর্তৃপক্ষের ধীরগতি, আমলাতান্ত্রিক জটিলতা এবং কিছু অসাধু কাস্টমস কর্মকর্তার সঙ্গে একটি সিন্ডিকেটের যোগসাজশও দায়ী।

নিলাম বন্ধ থাকায় বন্দর জেটিতে একদিকে পণ্যজট দীর্ঘায়িত হচ্ছে, অন্যদিকে ব্যবসায়িক কার্যক্রমেও নেতিবাচক প্রভাব পড়ছে। অবস্থা এমন পর্যায়ে পৌঁছেছে, ব্যবসায়ীরা বাধ্য হয়ে প্রতিকার চেয়ে কাস্টমস কমিশনারের কাছে কয়েকটি লিখিত আবেদনপত্রও জমা দিয়েছেন। কিন্তু এরপরও দৃশ্যমান কোনো অগ্রগতি না হওয়ায় চরম হতাশা প্রকাশ করেছেন তারা।

এ বিষয়ে মোংলা বন্দর স্টিভিডরস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জুলফিকার আলীসহ স্থানীয় ব্যবসায়ীরা জানান, দ্রুত নিলাম প্রক্রিয়া চালু না করলে একদিকে যেমন রাষ্ট্রীয় সম্পদের অপচয় ঘটবে, অন্যদিকে বন্দর এলাকার পরিবেশ ও শৃঙ্খলা মারাত্মকভাবে ব্যাহত হবে। আমরা অবিলম্বে এই অচলাবস্থা নিরসনের জোর দাবি জানাচ্ছি।

এ বিষয়ে নবনিযুক্ত মোংলা কাস্টমস কমিশনার মো. গিয়াস কামাল বলেন, এর আগে যে পণ্যগুলো বিভিন্ন কারণে নিলাম করা সম্ভব হয়নি, সেগুলোর কাগজপত্র বর্তমান নিয়মের আলোকে যাচাই-বাছাইয়ের কাজ চলছে। সরকারের বিধিমালা পুরোপুরি অনুসরণ করে আগামী দুই মাসের মধ্যেই আটকে থাকা সব পণ্য নিলামের আওতায় আনার জোরালো ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬

মোংলায় নিলাম বন্ধ: নষ্ট হচ্ছে ৪০০ কোটি টাকার পণ্য

প্রকাশের তারিখ : ২০ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত