মন্ত্রিপরিষদ বিভাগের কোটায় পাওয়া সরকারি বাসা বা ফ্ল্যাটের পুরোটা কিংবা কোনো একটি কক্ষও অন্য কাউকে ভাড়া বা সাবলেট দেওয়া এখন থেকে পুরোপুরি নিষিদ্ধ। ইতিমধ্যে যারা এসব বাসা বা ফ্ল্যাটের কোনো অংশ ভাড়া দিয়ে রেখেছেন, ৩০ নভেম্বরের মধ্যেই সেখান থেকে ভাড়াটে তুলে নেওয়ার কড়া তাগিদ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগের প্রশাসন ও শৃঙ্খলা শাখা থেকে জারি করা এক সংশোধিত বিজ্ঞপ্তিতে এ নতুন আদেশ জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মন্ত্রিপরিষদ বিভাগের কোটাভুক্ত কোনো বাসা বা ফ্ল্যাটের বরাদ্দপ্রাপ্ত ব্যক্তি তার নামে বরাদ্দকৃত বাসার পুরোটা কিংবা এক বা একাধিক কক্ষ কোনোভাবেই সাবলেট বা ভাড়া দিতে পারবেন না। যারা ইতিমধ্যে সাবলেট বা ভাড়া দিয়েছেন, তাদের নির্ধারিত সময়সীমার (৩০ নভেম্বর) মধ্যে ভাড়াটে সরিয়ে নিয়ে যথানিয়মে নিজ বরাদ্দকৃত বাসায় অবস্থান করতে হবে।
বিজ্ঞপ্তিতে আরও হুঁশিয়ারি দেওয়া হয়েছে, আগামী ৩০ নভেম্বরের পর কোনো সরকারি বাসায় সাবলেট বা ভাড়াটে পাওয়া গেলে সংশ্লিষ্ট বরাদ্দপ্রাপ্ত ব্যক্তির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সে ক্ষেত্রে কোনো ধরনের কারণ দর্শানোর নোটিশ ছাড়াই ‘বাংলাদেশ বরাদ্দ বিধিমালা, ১৯৮২’ অনুযায়ী তার বাসার বরাদ্দ বাতিল করা হবে এবং প্রচলিত বিধি মোতাবেক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য, এর আগে গত ২৯ অক্টোবর সরকারি আবাসন পরিদপ্তর তাদের আওতাধীন সরকারি বাসা ও ফ্ল্যাটে সাবলেট বা ভাড়া বন্ধে একটি গণবিজ্ঞপ্তি জারি করেছিল। পরবর্তী সময়ে গত ৯ নভেম্বর অনুষ্ঠিত মন্ত্রিপরিষদ বিভাগের কোটাভুক্ত বাসা বরাদ্দ কমিটির সভার সিদ্ধান্তের আলোকে এই সংশোধিত বিজ্ঞপ্তি জারি করা হলো।

শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২০ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন