সংবাদ
সংবাদ

চট্টগ্রাম বন্দরে স্টোররেন্ট মেয়াদ বাড়ল তিন মাস

মুহাম্মদ জাহাঙ্গীর আলম, চট্টগ্রাম
মুহাম্মদ জাহাঙ্গীর আলম, চট্টগ্রাম
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ০৪:৪৩ পিএম

চট্টগ্রাম বন্দরে স্টোররেন্ট মেয়াদ বাড়ল তিন মাস
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম বন্দর ও ঢাকার কমলাপুর আইসিডিতে আমদানি করা এফসিএল (পূর্ণ কনটেইনার বোঝাই) কনটেইনারের ওপর চার গুণ হারে স্টোররেন্ট (মাশুল) আদায় স্থগিতের মেয়াদ আরও তিন মাস বাড়িয়েছে বন্দর কর্তৃপক্ষ। আগামী ১ ডিসেম্বর থেকে ২০২৭ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে। এই সিদ্ধান্তের ফলে বাড়তি স্টোররেন্টের চাপ থেকে সাময়িক স্বস্তি পেলেন আমদানিকারকরা।

মঙ্গলবার (১৭ নভেম্বর) চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের পরিচালক (ট্রাফিক) দপ্তর থেকে এ-সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়। বন্দর কর্তৃপক্ষের বোর্ডের গত ৯ নভেম্বরের সভার সিদ্ধান্ত অনুযায়ী এই স্থগিতাদেশের মেয়াদ বাড়ানো হলো।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, চট্টগ্রাম বন্দর ও ঢাকাস্থ কমলাপুর আইসিডিতে থাকা আমদানিকৃত এফসিএল কনটেইনারের ওপর চার গুণ হারে স্টোররেন্ট আদায়ের আগের স্থগিতাদেশের মেয়াদ আগামী ৩০ নভেম্বর শেষ হওয়ার কথা ছিল। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ১ ডিসেম্বর থেকে পরবর্তী তিন মাস অর্থাৎ ২০২৭ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত এ স্থগিতাদেশ বহাল থাকবে। তবে খালি কনটেইনার এই সিদ্ধান্তের আওতাভুক্ত নয়।

একই সঙ্গে বন্দরের অপারেশনাল কার্যক্রম গতিশীল রাখা এবং ব্যবহারকারীদের নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত করতে আমদানিকারকদের দ্রুত পণ্য কনটেইনার ডেলিভারি নেওয়ার আহ্বান জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ।

বন্দর সূত্রে জানা গেছে, চট্টগ্রাম বন্দরের কনটেইনার ধারণক্ষমতা প্রায় ৬০ হাজার একক (টিইইউ বা ২০ ফুট দৈর্ঘ্যের কনটেইনার হিসেবে)। চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম চার মাসে বন্দরে কনটেইনার ওঠানো-নামানো (হ্যান্ডলিং) হয়েছে ১১ লাখ ৪১ হাজার ১৭৯ একক। গত অর্থবছরের একই সময়ে এর পরিমাণ ছিল ১২ লাখ ১৩ হাজার ৮০৫ একক। সে হিসাবে চলতি অর্থবছরের প্রথম চার মাসে কনটেইনার ওঠানো-নামানো কমেছে প্রায় ৬ শতাংশ।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম গণমাধ্যমকে বলেন, ‘বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী চট্টগ্রাম বন্দর ও ঢাকাস্থ কমলাপুর আইসিডিতে থাকা আমদানিকৃত এফসিএল কনটেইনারের ওপর চার গুণ হারে স্টোররেন্ট আদায় স্থগিতের মেয়াদ আরও তিন মাস বাড়ানো হয়েছে। আগামী ১ ডিসেম্বর থেকে ২০২৭ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে।’

বন্দরের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন ব্যবসায়ীরা। চট্টগ্রাম কাস্টমস এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শওকত আলী গণমাধ্যমকে বলেন, ‘চার গুণ হারে স্টোররেন্ট আদায় স্থগিতের মেয়াদ বাড়ানোয় আমদানিকারকেরা বড় ধরনের সুবিধা পাবেন। এতে পণ্য খালাসের বাড়তি ব্যয় কমবে। আমদানিকারকদের খরচ কমলে পণ্যের দামের ওপরও ইতিবাচক প্রভাব পড়বে, যার সুফল শেষ পর্যন্ত ভোক্তারাও পাবেন।’

চট্টগ্রাম চেম্বারের সহসভাপতি আমজাদ হোসেন চৌধুরী গনমাধ্যমকে বলেন, ‘চার গুণ হারে স্টোররেন্ট আদায় স্থগিতের বিষয়টি ব্যবসায়ীদের জন্য সাময়িকভাবে স্বস্তিদায়ক। তবে এটি সাময়িক না করে স্থায়ীভাবে বন্ধ হওয়া দরকার বলে আমরা মনে করি। ব্যবসায়ী প্রতিনিধি হিসেবে বিষয়টি স্থায়ীভাবে পুনর্বিবেচনার জন্য বন্দর কর্তৃপক্ষকে অনুরোধ জানাব।’

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬

চট্টগ্রাম বন্দরে স্টোররেন্ট মেয়াদ বাড়ল তিন মাস

প্রকাশের তারিখ : ১৯ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত