গাইবান্ধার সুন্দরগঞ্জে মা আখি আক্তার (৪২) ও তার পাঁচ বছরের শিশু সন্তান আদিল মিয়াকে হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং সর্বোচ্চ দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার বজরা কঞ্চিবাড়ী বাজারে এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নিয়ে হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ জানান।
মানববন্ধনে বক্তারা বলেন, একজন মা ও তার নিষ্পাপ পাঁচ বছরের সন্তানকে নির্মমভাবে হত্যার ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এ নৃশংস হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে। তদন্তের নামে কোনো ধরনের গাফিলতি বা কালক্ষেপণ বরদাশত করা হবে না। হত্যাকাণ্ডে জড়িত প্রত্যেকের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
বক্তারা আরও বলেন, হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন করতে হবে। একই সঙ্গে কোনো নিরপরাধ ব্যক্তি যেন হয়রানির শিকার না হন এবং প্রকৃত অপরাধীরা যেন আইনের ফাঁকফোকর দিয়ে বেরিয়ে যেতে না পারে, সে বিষয়ে প্রশাসনকে সতর্ক থাকতে হবে।
মানববন্ধনে বক্তব্য দেন বিএনপি সুন্দরগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাহমুদুল ইসলাম প্রামাণিক, জেলা বিএনপির সদস্য মাসুম পারভেজ, কঞ্চিবাড়ী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আন্না কায়ছার, নিহত আখি আক্তারের মা নাজমা বেগম, মেয়ে রেজোয়ানা আক্তার, ভাই নাজমুল হোসেন রনি, খালা আনোয়ারা বেগম পাখিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
আখি-আদিল হত্যা: দ্রুত গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ
এ সময় তারা বলেন, নৃশংস এ হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত এলাকাবাসীর আন্দোলন অব্যাহত থাকবে।
মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ থেকে হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত, দ্রুত বিচার এবং নিহতদের পরিবারের নিরাপত্তা ও ন্যায়বিচার নিশ্চিত করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি জোর দাবি জানানো হয়।

শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২০ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন