হেমন্তের শেষ দিকে, নভেম্বরের মাঝামাঝি পেরোতেই ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে চাঁদপুরসহ দেশের বিভিন্ন অঞ্চলে টানা ও থেমে থেমে বৃষ্টিপাত হচ্ছে। গত ২৪ ঘণ্টায় চাঁদপুরে ৬০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বৈরী আবহাওয়া ও অতিবৃষ্টিতে জেলায় নৌপথে যাত্রীসংকট, ফসলি জমিতে জলাবদ্ধতা এবং নিম্ন আয়ের মানুষের স্বাভাবিক জীবনযাত্রায় চরম দুর্ভোগ দেখা দিয়েছে।
চাঁদপুর আবহাওয়া অফিসের কর্মকর্তা শাহ মুহাম্মদ শোয়েব জানান, প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে উপকূলীয় জেলা চাঁদপুরে গত ২৪ ঘণ্টায় শুক্রবার (২০ নভেম্বর) দুপুর ৩টা পর্যন্ত ৬০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোর থেকে শুরু হয়ে শুক্রবার (২০ নভেম্বর) বিকেল পর্যন্ত টানা ও থেমে থেমে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। এর ফলে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন দৈনন্দিন আয়ের ওপর নির্ভরশীল শ্রমজীবী ও নিম্ন আয়ের মানুষ।
ভোরবেলা রিকশা ও অটোরিকশা নিয়ে চালকেরা রাস্তায় বের হলেও সারাদিন বৃষ্টিতে রাস্তাঘাট প্রায় ফাঁকা থাকায় যাত্রীসংকটে পড়েন তারা। অনেকেরই খালি হাতে ঘরে ফিরতে হয়েছে, আর ভাড়ায় চালিত যানবাহনের চালকেরা মালিকের দৈনিক জমা দিতে ব্যর্থ হয়েছেন।
বৃষ্টির কারণে চাঁদপুরের নৌযান চলাচল ব্যাহত হচ্ছে এবং নৌপথে যাত্রীসংকট তৈরি হয়েছে। পাশাপাশি বাজারগুলোতে ক্রেতা-বিক্রেতার উপস্থিতি ছিল চোখে পড়ার মতো কম। মার্কেট ও শপিং মলগুলো ছিল একেবারে ফাঁকা, আর সন্ধ্যার পর অনেক দোকানি বাধ্য হয়ে দোকান বন্ধ করে বাড়ি ফিরেছেন।
অতিবৃষ্টির পানি জমে জেলার অনেক ফসলি জমিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। অন্যদিকে, অনেক বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষা চলায় এবং আসন্ন পরীক্ষার প্রস্তুতির কারণে শিক্ষার্থীদের বৃষ্টি উপেক্ষা করেই স্কুলে যেতে হয়েছে।
এদিকে, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্রের বিজ্ঞপ্তি (২০ নভেম্বর) অনুযায়ী, পশ্চিমমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’ উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও দুর্বল হয়ে সকাল ৬টায় ঘূর্ণিঝড় আকারে উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমমধ্য বঙ্গোপসাগর এলাকায় (১৮.৪° উত্তর অক্ষাংশ এবং ৮৪.৮° পূর্ব দ্রাঘিমাংশ) অবস্থান করছিল।
এটি আরও উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে আজ (২০ নভেম্বর) সকাল নাগাদ ভারতের উত্তর অন্ধ্রপ্রদেশ-দক্ষিণ উড়িষ্যা উপকূল অতিক্রম করতে পারে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২০ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন