দেশব্যাপী রেল যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, যাত্রীসেবার মান বৃদ্ধি এবং রেলপথ সম্প্রসারণে বর্তমান সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে বলে জানিয়েছেন রেলপথ, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল ইসলাম।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় পাবনা-ঢাকা রুটে সরাসরি ট্রেন চলাচলের উদ্বোধন অনুষ্ঠানে পাবনা রেলস্টেশনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এ সময় ফিতা কেটে প্রথমবারের মতো পাবনা শহর থেকে ঢাকা রুটে সরাসরি ট্রেন চলাচলের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মন্ত্রী।
উদ্বোধনের পর সন্ধ্যা ৫টা ৩০ মিনিটে পাবনা রেলস্টেশন থেকে ঢাকার উদ্দেশে ‘পাবনা উদ্বোধনী এক্সপ্রেস’ নামে ট্রেনটি যাত্রা শুরু করে।
রেলওয়ে সূত্রে জানা গেছে, ২০ নভেম্বর দুপুরে ঢাকা থেকে ‘পাবনা গোধূলি এক্সপ্রেস’ যাত্রা করবে। পরদিন ২১ নভেম্বর থেকে নিয়মিত ট্রেন চলাচল শুরু হবে। এদিন সকাল ৮টায় পাবনা থেকে ঢাকার উদ্দেশে ‘পাবনা প্রভাতী এক্সপ্রেস’ এবং বিকেল ৩টা ২৫ মিনিটে ঢাকা থেকে পাবনার উদ্দেশে ‘পাবনা গোধূলি এক্সপ্রেস’ ছেড়ে যাবে।
উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী শেখ রবিউল ইসলাম বলেন, “পাবনাবাসীর জন্য এটি নিঃসন্দেহে একটি আনন্দঘন মুহূর্ত। অল্প সময়ে নিরাপদে গন্তব্যে পৌঁছানোর সুযোগ তৈরি হবে। এটি সরকারের অঙ্গীকারের বাস্তবায়ন। এ অঞ্চলের জনগণ নির্বাচিত জনপ্রতিনিধিদের ওপর যে আস্থা রেখেছেন, সেই আস্থার মর্যাদা রক্ষা করা হয়েছে।”
তিনি আরও বলেন, “আমরা অঙ্গীকার করতে চাই, বাংলাদেশের রেলওয়ের মান, যাত্রীসেবা এবং রেলযাত্রার নিরাপত্তা আগামী দিনে আরও উন্নত ও নিশ্চিত করা হবে, ইনশাআল্লাহ।”
অনুষ্ঠানে রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, রেলপথ মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ আলী আসগর, পাবনা-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, পাবনা-৪ আসনের সংসদ সদস্য আবু তালেব মন্ডল, পাবনা-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট একেএম সেলিম রেজা হাবিব, পাবনা-সিরাজগঞ্জ সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা এবং রেলসচিব ফাহিমুল ইসলামসহ রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
পাবনা থেকে সরাসরি ঢাকা রুটে ট্রেন চলাচল শুরু হওয়ায় স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হয়েছে। এর ফলে পাবনাসহ আশপাশের এলাকার মানুষের যাতায়াত আরও সহজ, স্বাচ্ছন্দ্যময় ও সময়সাশ্রয়ী হবে বলে আশা করা হচ্ছে।

শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন