রংপুরে চব্বিশের বৈষম্যবিরোধী আন্দোলনে পুলিশ ও আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের গুলিতে বিদ্ধ হয়ে আহত মামুনুর রশীদ মামুনকে হত্যাচেষ্টা মামলায় ১৬৫ জন আসামির বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেছে রংপুর মহানগর ডিবি পুলিশ।
তবে মামলার বাদীর অভিযোগ, পুলিশ মামলায় অনেক নিরীহ মানুষের নাম জড়িয়ে চার্জশিট দিয়েছে। তদন্তকালে তদন্তকারী পুলিশ কর্মকর্তা এসআই জিয়াউল হক তার সঙ্গে কথা বলেননি। পুলিশ চার্জশিট দেওয়ার নামে মামলা ‘ব্যবসা’ করেছে বলে অভিযোগ করে দাখিল করা চার্জশিটের বিরুদ্ধে আদালতে নারাজি আবেদন করেছেন তিনি।
ডিবি পুলিশের এসআই জিয়াউল হকের দাখিল করা চার্জশিটে কোনো পুলিশ সদস্যকে আসামি করা হয়নি। মামলার তদন্তের নামে কোটি কোটি টাকা ‘ব্যবসা’ এবং মূল আসামিদের বাদ দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। গুলি বর্ষণকারী পুলিশ কর্মকর্তাদের ‘চিহ্নিত করা যায়নি’ উল্লেখ করে জোড়াতালি ও গোজামিলে ভরা চার্জশিট দাখিল করা হয়েছে বলেও অভিযোগ রয়েছে।
মামলার তদন্তকারী পুলিশ কর্মকর্তা মহানগর ডিবি পুলিশের এসআই জিয়াউল হকের সঙ্গে বেশ কয়েকবার যোগাযোগ করা হলেও তিনি কতজনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করা হয়েছে, কেন গুলি বর্ষণকারী পুলিশ সদস্যদের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়নি এবং কেন নতুন করে আরও ২৫ জন আসামির নাম উল্লেখ করে চার্জশিট দেওয়া হলো- এসব প্রশ্নের উত্তর দেননি। সার্বিকভাবে মামলাটি তদন্তে অনেক ত্রুটি রয়েছে বলে অভিযোগ করেছেন খোদ মামলার বাদী মামুনুর রশীদ মামুন।
মামলার বাদী নগরীর মাহিগঞ্জ রথবাড়ি মহল্লার আবুল হোসেন পাটোয়ারীর ছেলে মামুনুর রশীদ মামুন থানায় দাখিল করা লিখিত অভিযোগে জানিয়েছিলেন, ২০২৪ সালের ১৯ জুলাই তিনি বৈষম্যবিরোধী আন্দোলনে সরাসরি সম্পৃক্ত ছিলেন। ওই দিন তিনি নগরীর গ্র্যান্ড হোটেল মোড়ে অবস্থিত বিএনপি কার্যালয়ের সামনে থেকে বের হওয়া মিছিলে অংশ নিয়ে অন্যান্য আন্দোলনকারীদের সঙ্গে মিছিল করে রংপুর নগরীর সিটি বাজারের কাছে এলে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীসহ তাদের অর্থ জোগানদাতা ও সহযোগীরা অস্ত্রশস্ত্র নিয়ে মিছিলের ওপর হামলা চালায়।
এ সময় আসামি ও বেশ কয়েকজন পুলিশ আওয়ামী ‘সন্ত্রাসীদের’ অস্ত্র দিয়ে এলোপাতাড়ি গুলি বর্ষণ করে। এ সময় বাদী মামুনের ডান হাতের শাহাদাত আঙুলে পুলিশের ছোড়া শর্টগানের গুলি লাগলে প্রচণ্ড রক্তক্ষরণ হয়। এ সময় শরীরেও গুলি লাগে। এতে তিনি জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েন।
পুলিশ ও আওয়ামী ‘সন্ত্রাসীদের’ গুলি বর্ষণে শতাধিক আন্দোলনকারী আহত হন; এদের মধ্যে কয়েকজন নিহত হন। পরে তাকে লোকজন উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে তিনি চিকিৎসা নেন।
এ ঘটনায় বাদী ১৮০ জনের নাম উল্লেখ করে ২০২৪ সালের ১৩ নভেম্বর রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন। মামলা নম্বর ১২, তারিখ ১৩.১১.২৪।
মামলাটি প্রথমে এসআই সুদীপ্ত শাহিনকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়। তিনি অন্যত্র বদলি হয়ে যাওয়ায় মামলাটি ডিবি পুলিশের এসআই জিয়াউল হক তদন্তের দায়িত্ব নেন। মামলার বাদীর অভিযোগ, তিনি প্রথম থেকেই বলে আসছিলেন, আসামিদের মধ্যে বেশ কয়েকজন ঘটনার সঙ্গে সম্পৃক্ত ছিলেন না, অনেকেই নিরীহ।
ফলে যারা ঘটনার সঙ্গে সম্পৃক্ত ছিলেন না, তাদের নাম বাদ দেওয়ার কথা তদন্ত কর্মকর্তাকে বললেও তিনি ‘মনগড়া’ তদন্ত করেন। তিনি নিজে নিজে বেশ কয়েকজন চিহ্নিত আসামির নাম চার্জশিট থেকে বাদ দেন। আবার কয়েকজনকে মামলায় আসামি হিসেবে অন্তর্ভুক্ত করেন।
বাদী আরও অভিযোগ করেন, মামলাটি নিয়ে পুলিশ ‘ব্যবসা’ করেছে। মামলায় কারা আসামি, কারা ঘটনার সময় উপস্থিত ছিলেন, কারা ছিলেন না- সেটা তো তদন্তকারী পুলিশ কর্মকর্তা এসআই জিয়াউল হকের জানার কথা নয়। সব মিলিয়ে ‘সাজানো-বানানো’ তদন্তের নামে প্রহসন করে আদালতে চার্জশিট দাখিল করা হয়েছে দাবি করে আদালতে নারাজি আবেদন করেন তিনি।
মামলার বাদীর আইনজীবী অ্যাডভোকেট আব্দুল কাইয়ুম জানান, পুলিশ কোনো তদন্ত না করে বাদীকে না জানিয়ে আদালতে চার্জশিট দাখিল করেছে। এই চার্জশিট আমরা প্রত্যাখ্যান করে আদালতে নারাজি আবেদন করেছি বলে জানান তিনি।
এদিকে, মামলা থেকে গুলি বর্ষণকারী পুলিশ কর্মকর্তা ও সদস্যদের আসামি না করে তাদের বাদ দিয়ে চার্জশিট দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন বাদীর স্বজনরা। তাদের অভিযোগ, পুলিশ চার্জশিটে উল্লেখ করেছে, পুলিশ সদস্যদের ‘চিহ্নিত করা সম্ভব হয়নি’।
এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা মহানগর ডিবি পুলিশের এসআই জিয়াউল হক বলেন, মামলায় তদন্ত করে ঘটনার সঙ্গে জড়িতদের ব্যাপারে সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে আদালতে চার্জশিট দেওয়া হয়েছে। মামলার বাদীকে জানানো হয়েছে। তার কোনো আপত্তি থাকলে আদালতে বলবেন বলে জানান তিনি।

শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২০ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন