সংবাদ
সংবাদ

‘বিমান, বাস বা রিকশা- কোনোটাই পাঠানোর কথা হয়নি’

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ০১:৫০ পিএম

‘বিমান, বাস বা রিকশা- কোনোটাই পাঠানোর কথা হয়নি’
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দিল্লি থেকে দেশে ফেরাতে কোনো পরিবহন পাঠানোর সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেছেন, ‘প্রত্যর্পণ চুক্তির আওতায় তাকে ফেরানো হবে এবং ফিরলেই তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হবে। ’ তিনি হাসিনার ফেরার ঘোষণাকে ‘রাজনৈতিক স্টান্ট’ বলেও অভিহিত করেছেন।

মঙ্গলবার (২৪ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শামা ওবায়েদ এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা এর আগেও বলেছি, এখনো বলছি, ভবিষ্যতেও আপনারা যখন প্রশ্ন করবেন- একই উত্তর দেব যে, এই একজন আসামিকে এবং আরও যারা আসামি আছে- দণ্ডপ্রাপ্ত তাদের আসামি হিসেবেই তারা যদি আসে, তাদের ইমিডিয়েটলি গ্রেপ্তার করা হবে। তাদের জেলে যেতে হবে, কেন্দ্রীয় কারাগারে যেতে হবে।’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘এর ব্যত্যয় কোনো ঘটবে না। এখানে প্লেন পাঠানোর, হেলিকপ্টার পাঠানোর, বাস পাঠানোর, গাড়ি পাঠানোর, রিকশা পাঠানোর কোনো কথাই কারও সঙ্গে বাংলাদেশ সরকারের হয় নাই। ক্লিয়ার?’

চব্বিশের মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা আগামী ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান বলে তার এক মুখপাত্রের বরাতে মঙ্গলবার খবর দিয়েছে রয়টার্স। এ জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উড়োজাহাজের ব্যবস্থা করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সভাপতি বলে প্রতিবেদনে বলা হয়।

শামা ওবায়েদ বলেন, ‘মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে তার বিরুদ্ধে অভিযোগ আছে, দণ্ডপ্রাপ্ত আসামি। তাই অন্য যেকোনো আসামি যারা বিদেশে পালিয়ে থাকে, তাদের ব্যাপারে বাংলাদেশের সরকারের বা বাংলাদেশের আইন অনুযায়ী যে অবস্থান, শেখ হাসিনার ব্যাপারেও একই অবস্থান।’

তিনি বলেন, ‘এখন রয়টার্স, বিমান পাঠানোর কোনো তাদের এখতিয়ার নাই। এখন কে কোথা থেকে লুকিয়ে থেকে, কোথা থেকে কী বলছে, সেটা নিয়ে আলোচনা করা এবং এই যে আপনারা এই যে বিশাল টিম এসেছেন, আমাদের মিডিয়ার সময় নষ্ট, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সময় নষ্ট, সরকারের সময় নষ্ট- এসব বিষয়ে আলোচনা করে।’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘জুলাই-আগস্টে যারা বিভিন্ন খুন, গুম করেছে, রক্ত ঝরিয়েছে, যারা খুনের অর্ডার দিয়েছে, তাদের বিরুদ্ধে যারা সাজাপ্রাপ্ত আসামি বিভিন্ন দেশে ভারতসহ লুকিয়ে আছে, তাদের সবাইকে এই এক্সট্রাডিশন ট্রিটির আওতায় ফেরত আনা হবে। সেই কূটনৈতিক প্রক্রিয়া চলমান আছে, সেটা চলছে, সেটা বারবার আমরা বলেছি।’

শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে ‘রাজনৈতিক স্টান্ট’ বর্ণনা করে শামা ওবায়েদ বলেন, ‘এই যে একটা পলিটিক্যাল স্টান্ট, পলিটিক্যাল স্টান্ট যে ১৬ই ডিসেম্বর ১৭ই ডিসেম্বর, ভাই আসুক না। আসলে গ্রেপ্তার হয়ে জেলে যাবে। এই পলিটিক্যাল স্টান্টের কোনো মানে হয় না।’

তিনি বলেন, ‘এই যে সারা বাংলাদেশে একটা তাণ্ডব তৈরি করার চেষ্টা করছে যে উনার নেতাকর্মীরা; উনি তো বিপদে উনার নেতাকর্মীদের ফেলে পালিয়ে গেছে। খামাখা এখন যারা আওয়ামী লীগ, সাধারণ আওয়ামী লীগ যারা কর্মী আছে, নেতা আছে- তাদের বিপদে ফেলার একটা পাঁয়তারা শুরু করেছে তারা। সুতরাং এখানে পররাষ্ট্র মন্ত্রণালয় ইজ ভেরি ক্লিয়ার, সরকার ভেরি ক্লিয়ার যে উনি আসলে গ্রেপ্তার হয়ে জেলে যাবে এবং আইন তার নিজস্ব গতিতে এগোবে।’

দেশে ফিরতে চাওয়া শেখ হাসিনাকে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দিতে গত ৯ নভেম্বর দিল্লিতে বাংলাদেশের হাই কমিশনকে চিঠি দেয় ম্যাট্রিক্স চেম্বার্স। ওই অনুরোধের অগ্রগতি জানতে ১৯ নভেম্বর ফের চিঠি দেন ল ফার্মটির আইনজীবী স্টিভেন পাওলস।

ওই চিঠির উত্তর দেওয়ার প্রশ্নে প্রতিমন্ত্রী শামা বলেন, মানবতাবিরোধী অপরাধে সাজাপ্রাপ্ত হওয়ার কারণে শেখ হাসিনা আইন অনুযায়ী ‘পাসপোর্ট পাবেন না’। ‘এইটার ব্যত্যয় তো ঘটবে না।’

দিল্লির হাই কমিশনে শেখ হাসিনা গেলে তাকে গ্রেপ্তারের সক্ষমতা বাংলাদেশ মিশনের আছে কি না, এমন প্রশ্নে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘উনি কোথায় আছেন, সেটাই তো মানুষ জানে না। এটা তো কেউ জানে না। উনার চেহারা আপনারা দেখছেন নাকি? আপনারা তো সাংবাদিকতা করছেন। জুলাই উনি যখন থেকে পলায়ন করেছেন, তারপর থেকে এখন পর্যন্ত উনার চেহারা কি আপনারা দেখেছেন? আমরা দেখি নাই।’

তিনি বলেন, ‘এখন উনার উনি কোথায় কী যাবেন, না যাবেন- ইটস ইমম্যাটেরিয়াল। ভারত সরকারের সঙ্গে বাংলাদেশ সরকারের ডিপ্লোম্যাটিক চ্যানেলে, কূটনৈতিক চ্যানেলে যোগাযোগ আছে।’

প্রতিমন্ত্রী শামা বলেন, ‘আমাদের ৮৪টি মিশনের যেকোনো জায়গায় ইটস কনসিডার্ড অ্যাজ বাংলাদেশ টেরিটরি। যেখানেই যাবেন, সেখানেই গ্রেপ্তার হবে।’

গত বছরের নভেম্বরে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনার অনুপস্থিতিতে তাকে মৃত্যুদণ্ড দেয়। ছাত্র-জনতার অভ্যুত্থান দমনে প্রাণঘাতী অভিযান চালানোর নির্দেশ দেওয়ার অভিযোগে তাকে এ দণ্ড দেওয়া হয়। তবে ভারত থেকে তিনি এসব অভিযোগ অস্বীকার করে আসছেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

‘বিমান, বাস বা রিকশা- কোনোটাই পাঠানোর কথা হয়নি’

প্রকাশের তারিখ : ২৪ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত