সংবাদ
সংবাদ

‘দেশের বিরুদ্ধে সব ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে রুখে দিন’

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ০৯:৪১ পিএম

‘দেশের বিরুদ্ধে সব ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে রুখে দিন’

সব সম্প্রদায়ের মানুষকে দেশের বিরুদ্ধে যে কোনো ধরনের ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে রুখে দেওয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার সন্ধ্যায় রাজধানীর ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারে আয়োজিত দানোত্তম কঠিন চীবর দানোৎসব ও জাতীয় বৌদ্ধ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

রাষ্ট্রপতি বলেন, দেশে অস্থিতিশীলতা ও নৈরাজ্য সৃষ্টির জন্য যে চক্রান্ত চলছে, সেই চক্রান্ত আমাদের রুখে দিতে হবে। তিনি দৃঢ়তার সাথে উল্লেখ করেন, দেশের মানুষ সবসময় সংগ্রাম করে অধিকার আদায় করেছে। আমি বিশ্বাস করি দেশের বিরুদ্ধে যেসব ষড়যন্ত্র করা হচ্ছে, মানুষ সেগুলো রুখে দিতে সক্ষম হবে।

দেশের বর্তমান পরিস্থিতি তুলে ধরে মির্জা ফখরুল ইসলাম বলেন, অনেক আত্মত্যাগের বিনিময়ে আমরা একটি গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার সুযোগ পেয়েছি। কিন্তু আজ আমাদের সেই সুযোগ বিনষ্ট করার জন্য একটি গোষ্ঠী অত্যন্ত পরিকল্পিতভাবে বাংলাদেশের সম্প্রীতি বিনষ্ট করতে নৈরাজ্য সৃষ্টি করছে। এই নৈরাজ্যের মধ্য দিয়ে বাংলাদেশকে আবার অন্ধকারের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে।

তিনি আরও বলেন, দেশের মানুষ সবসময় এ ধরনের প্রচেষ্টাকে প্রতিহত করেছে এবং সংগ্রামের মধ্য দিয়ে একটি সুন্দর বাংলাদেশ গড়ে তোলার চেষ্টা করেছে।

বাংলাদেশকে সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, সংবিধান আপনাদের যে অধিকার দিয়েছে, সেই অধিকার রক্ষায় আপনাদের সচেতন হতে হবে। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া সবসময় একটি কথা বলতেন, বাংলাদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই। বাংলাদেশের সবাই বাংলাদেশি নাগরিক। তাদের অধিকার রক্ষার জন্য আমাদের সবাইকে সোচ্চার হতে হবে।

দেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও মুসলমানরা একসঙ্গে বসবাস করে এবং এ দেশের মানুষ সাম্প্রদায়িকতাকে পরিত্যাগ করেছে বলে তিনি মন্তব্য করেন।

কঠিন চীবর দান প্রসঙ্গে রাষ্ট্রপতি বলেন, কঠিন চীবর দান বৌদ্ধ সম্প্রদায়ের একটি ঐতিহ্যপূর্ণ ও গুরুত্বপূর্ণ ধর্মীয় অনুষ্ঠান। এ ধরনের আয়োজনের মধ্য দিয়ে শান্তি, সম্প্রীতি ও মানবকল্যাণের যে অনন্য দৃষ্টান্ত প্রতিষ্ঠিত হয়, তা ধর্ম-বর্ণ নির্বিশেষে সমাজের সবাইকে অনুপ্রাণিত করে। প্রয়াত বৌদ্ধ ধর্মীয় নেতাদের স্মরণ করে তিনি বলেন, তাদের কর্ম ও অবদানের জন্য তারা আমাদের অন্তরে চিরঞ্জীব হয়ে থাকবেন।

এ সময় তিনি গৌতম বুদ্ধের জীবন থেকে শিক্ষা নিয়ে অন্ধবিশ্বাস, হিংসা ও বিদ্বেষ পরিহার করে জ্ঞান, যুক্তি, আত্মশুদ্ধি ও নৈতিকতার পথ অনুসরণের আহ্বান জানান। পাশাপাশি বর্তমান সরকার বৌদ্ধবিহার সংস্কারে আর্থিক অনুদান, ভিক্ষুদের সম্মানী ভাতা ও শিশুদের ধর্মীয় শিক্ষাসহ বিভিন্ন কল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন করছে বলেও জানান তিনি।

বৌদ্ধ সম্প্রদায়ের প্রতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদানের কথা স্মরণ করে রাষ্ট্রপতি বলেন, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৮ সালে চীন থেকে অতীশ দীপঙ্করের পবিত্র দেহভস্ম বাংলাদেশে ফিরিয়ে এনেছিলেন। এর মধ্য দিয়ে তিনি এ দেশের বৌদ্ধ ধর্মাবলম্বীদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ করেছিলেন, যা আজও ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারে সংরক্ষিত রয়েছে।

এর আগে রাষ্ট্রপতিকে ক্রেস্ট প্রদান করা হয় এবং তিনি স্মারকগ্রন্থ উদ্বোধন করেন। বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ আয়োজিত ও বুদ্ধপ্রিয় মহাথেরর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার বক্তব্য দেন। এছাড়া অধ্যাপক ড. সুমন কান্তি বড়ুয়া স্বাগত এবং অধ্যাপক সুকোমল বড়ুয়া ও সুশীল বড়ুয়া শুভেচ্ছা বক্তব্য রাখেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

‘দেশের বিরুদ্ধে সব ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে রুখে দিন’

প্রকাশের তারিখ : ২৩ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত