সংবাদ
সংবাদ

হাসিনাকে হাতকড়া পরে আসতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ১২:৩৩ পিএম

হাসিনাকে হাতকড়া পরে আসতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, ‘ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১৬ ডিসেম্বর দেশে ফেরার ইচ্ছা আর বাস্তবতা এক নয়। তাকে ফিরতে হলে হাতকড়া পরে বন্দী হিসেবেই আসতে হবে।’ প্রত্যর্পণ ছাড়া তাকে ফেরার কোনো অনুমোদন দেওয়া হবে না বলেও জানান তিনি।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিদেশি কূটনীতিকদের ব্রিফিং শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে হুমায়ূন কবির এ মন্তব্য করেন। 

এর আগে বার্তা সংস্থা রয়টার্স শেখ হাসিনার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলীর বরাত দিয়ে জানায়, শেখ হাসিনা আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশে ফেরার পরিকল্পনা করছেন এবং তিনি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে ফিরতে চান।

এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘মনের জ্বালায়, পয়সা দিয়ে কনসালট্যান্ট ভাড়া করে অনেক লেখাই লেখাতে পারে, কিন্তু বাস্তবতা ও আকাঙ্ক্ষা দুটি দুই জিনিস।’ তিনি বলেন, ‘বিছানায় ঘুমিয়ে দুঃস্বপ্নের মতো দেখে, আমি হেঁটে হেঁটে বাংলাদেশ চলে যাচ্ছি, আমি প্লেনে চলে যাচ্ছি। তিনি নিয়মিত বাণিজ্যিক যাত্রী নন। তাকে কেবলমাত্র কড়া নিরাপত্তার মধ্য দিয়ে অথবা হাতকড়া পরে আসতে হবে।’

এর আগে পররাষ্ট্র প্রতিমন্ত্রী তার বক্তব্যে ‘বিভিন্ন জায়গায় সন্ত্রাসী হামলা হচ্ছে’ বলে মন্তব্য করেন। সুনির্দিষ্ট কোনো গোষ্ঠীকে বোঝাচ্ছেন কি না জানতে চাইলে তিনি বলেন, ‘এটা তো পরিষ্কার, টেররিস্ট তো একজনই; টেররিস্ট আওয়ামী টেররিস্ট, আওয়ামী টেররিজম।’ 

মন্ত্রী যোগ করেন, ‘বাংলাদেশের মানুষ টেররিজম তো এক জায়গা থেকেই দেখে- আওয়ামী টেররিজম, স্পন্সরড বাই হাসিনা। আপা ফ্রম দিল্লি। এটা তো সবাই জানে, এটা তো রকেট সায়েন্স না!’

গোপালগঞ্জের পরিস্থিতি সরকার ধৈর্যের সঙ্গে মোকাবিলা করেছে উল্লেখ করে সরকারের পরবর্তী পরিকল্পনা কী জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘আমরা আত্মবিশ্বাসী। আমরা মানুষের দ্বারা নির্বাচিত সরকার। বাংলাদেশের দুই-তৃতীয়াংশ মানুষের ভোটে নির্বাচিত সরকার। এই সরকার তো আর এলোমেলো সরকার না, অবৈধ সরকার না।’ 

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘আওয়ামী টেররিস্টরা যা করছে, এগুলো রাজনৈতিক। এরা মনে করে এগুলো করলে মানুষ আতঙ্কিত হবে। কিন্তু মানুষ তো আতঙ্কিত হচ্ছেই না; তাকিয়ে দেখুন, প্রভাব হচ্ছে উল্টো- তারাই আতঙ্কিত হচ্ছে।’

‘জয় বাংলা’ এখন পালিয়ে যাওয়ার স্লোগানে পরিণত হয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘জয় বাংলা বললেই মনে হয় কেউ মারছে, দৌড়। তিনি বলেন, ‘বাংলাদেশের মানুষের কাছে তারা এখন অপ্রাসঙ্গিক। এদের কোনো ভিত্তি নাই, মানুষ ঘৃণা করে।’ 

চব্বিশের গণঅভ্যুত্থানের পর মানুষ পরিবর্তন চায় উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, ‘এই ধরনের নোংরামি দেখতে চায় না। মানুষই এখন ধরে ধরে এদের আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেবে।’

পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে বলা হয়েছে, ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের পর ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারির অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার গঠন করে। নতুন সরকার গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করা, আইনশৃঙ্খলা পুনরুদ্ধার ও অর্থনৈতিক স্থিতিশীলতা ফেরাতে কাজ শুরু করে। কিন্তু আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ) ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা দেশজুড়ে সহিংসতা ও নাশকতা চালাচ্ছে। 

ব্রিফিংয়ে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত, চীন, জাপানসহ ৬০টির মতো মিশনের প্রধান এবং জাতিসংঘসহ একাধিক আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা অংশ নেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

হাসিনাকে হাতকড়া পরে আসতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রকাশের তারিখ : ২৪ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত