সংবাদ
সংবাদ

প্রতিশ্রুতি নয়, চাই জলবায়ু অঙ্গীকারের বাস্তবায়ন

অমিত হাসান
অমিত হাসান
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ১২:৪৩ পিএম

প্রতিশ্রুতি নয়, চাই জলবায়ু অঙ্গীকারের বাস্তবায়ন

জলবায়ু সংকটের সবচেয়ে বড় সমস্যা এখন প্রতিশ্রুতির অভাব নয়; সমস্যা হলো প্রতিশ্রুতিকে বাস্তব অর্থায়ন, প্রকল্প ও মানুষের জীবনে দৃশ্যমান ফলাফলে রূপান্তর করা। তুরস্কের আনতালিয়ায় অনুষ্ঠিত জাতিসংঘের ৩১তম জলবায়ু সম্মেলন (কপ-৩১) সেই চ্যালেঞ্জ আবারও সামনে এনেছে। সম্মেলনে বিভিন্ন বিষয়ে আলোচনা ও কিছু সিদ্ধান্ত হলেও গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয়ে দেশগুলোর মধ্যে ঐকমত্য হয়নি। ফলে জলবায়ু সংকট মোকাবিলায় আন্তর্জাতিক প্রতিশ্রুতি ও বাস্তব পদক্ষেপের মধ্যকার ব্যবধান থেকেই গেছে।

জলবায়ু পরিবর্তন নিয়ে বৈশ্বিক কূটনীতির যাত্রা শুরু হয়েছিল দীর্ঘ বৈজ্ঞানিক ও রাজনৈতিক প্রক্রিয়ার মধ্য দিয়ে। ১৯৭৯ সালের প্রথম বিশ্ব জলবায়ু সম্মেলন থেকে ১৯৮৮ সালে জলবায়ু পরিবর্তনবিষয়ক আন্তসরকার প্যানেল (আইপিসিসি) গঠন এবং ১৯৯২ সালের রিও ধরিত্রী সম্মেলনে জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক কাঠামো সনদ গ্রহণের মধ্য দিয়ে আন্তর্জাতিক সহযোগিতার ভিত্তি তৈরি হয়। ১৯৯৫ সালে বার্লিনে প্রথম পক্ষগুলোর সম্মেলন (কপ-১) অনুষ্ঠিত হয়।

এই ধারাবাহিকতায় ৯ নভেম্বর শুরু হওয়া কপ-৩১-এর নির্ধারিত সমাপ্তির দিন ছিল ২০ নভেম্বর। তবে আলোচনা গড়ায় আরও দুই দিন। শেষ পর্যন্ত ২২ নভেম্বর সম্মেলনের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে। এবারের সম্মেলনের মূল দর্শন ছিল—আলোচনা, ঐকমত্য ও পদক্ষেপ। অর্থাৎ আলোচনা থেকে ঐকমত্য এবং ঐকমত্য থেকে বাস্তবায়ন। সম্মেলনের কর্মসূচিতে বর্জ্য ব্যবস্থাপনা, সমুদ্র ও সামুদ্রিক বাস্তুতন্ত্র সংরক্ষণ, খাদ্যনিরাপত্তা, জলবায়ু সহনশীল নগরব্যবস্থা, জলবায়ু অর্থায়ন, তরুণ প্রজন্ম, পরিবেশবান্ধব শিল্পায়ন, পরিচ্ছন্ন জ্বালানি এবং স্বাস্থ্যব্যবস্থাসহ দশটি বিষয়কে অগ্রাধিকার দেওয়া হয়েছিল।

কিন্তু সম্মেলনের শেষ পর্বে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোতে মতবিরোধ দেখা দেয়। জীবাশ্ম জ্বালানির ব্যবহার থেকে সরে আসার সুস্পষ্ট পথনকশা, জলবায়ু অর্থায়ন এবং বৈশ্বিক উষ্ণতা ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমিত রাখার বিষয়ে দেশগুলোর মধ্যে ঐকমত্য হয়নি। ফলে সম্মেলনের সামগ্রিক সিদ্ধান্ত হিসেবে প্রস্তাবিত ‘আনতালিয়া চুক্তি’ গৃহীত হয়নি। ইউরোপীয় ইউনিয়নসহ কয়েকটি দেশ প্রস্তাবিত সিদ্ধান্তে জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসার বিষয়ে স্পষ্ট অঙ্গীকার না থাকায় আপত্তি জানায়।

তবে সম্মেলন একেবারে সিদ্ধান্তহীনভাবে শেষ হয়নি। অভিযোজন, অভিযোজন তহবিল, ন্যায়সংগত জ্বালানি রূপান্তর এবং কার্বন বাজার নিয়ে কয়েকটি সিদ্ধান্ত গৃহীত হয়েছে। পরিচ্ছন্ন জ্বালানির ব্যবহার বাড়ানো, মিথেন নিঃসরণ কমানো, বন ও সমুদ্র রক্ষা এবং জলবায়ু দুর্যোগ মোকাবিলায় সক্ষমতা বাড়ানোর বিষয়েও বিভিন্ন উদ্যোগ ও স্বেচ্ছামূলক অঙ্গীকার এসেছে। এসব উদ্যোগ গুরুত্বপূর্ণ। কিন্তু এগুলোর কার্যকারিতা নির্ভর করবে বাস্তবায়ন, অর্থায়ন ও জবাবদিহির ওপর।

গত তিন দশকে কিয়োটো প্রটোকল উন্নত দেশগুলোর নিঃসরণ কমানোর আইনগত কাঠামো তৈরি করেছে। কোপেনহেগেন অ্যাকর্ড ২ ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধির সীমা ও জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি সামনে এনেছে। ২০১৫ সালের প্যারিস চুক্তি বৈশ্বিক উষ্ণতা ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমিত রাখার লক্ষ্যকে বৈশ্বিক জলবায়ু নীতির কেন্দ্রে এনেছে। পরবর্তী সময়ে গ্লাসগো, শারম আল-শেখ, দুবাই ও বাকুর সিদ্ধান্তগুলো নিঃসরণ হ্রাস, ক্ষয়ক্ষতি মোকাবিলা এবং জলবায়ু অর্থায়নের কাঠামোকে এগিয়ে নিয়েছে। কিন্তু এসব উদ্যোগের পরও বৈশ্বিক নিঃসরণ কমানো এবং ঝুঁকিপূর্ণ দেশগুলোকে প্রয়োজনীয় সহায়তা দেওয়ার ক্ষেত্রে বড় ঘাটতি রয়ে গেছে।

অর্থায়নের প্রশ্নটি বাংলাদেশের মতো জলবায়ু-ঝুঁকিপূর্ণ দেশের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। কপ-২৯-পরবর্তী কাঠামোয় উন্নয়নশীল দেশগুলোর জন্য জলবায়ু অর্থায়ন বাড়ানোর লক্ষ্য নির্ধারিত হলেও অর্থের সহজপ্রাপ্যতা, অনুদান ও ঋণের অনুপাত এবং অর্থ ছাড়ের প্রক্রিয়া নিয়ে উদ্বেগ রয়েছে। জলবায়ু পরিবর্তনের ক্ষয়ক্ষতি সামলাতে গিয়ে নতুন ঋণের বোঝা তৈরি হলে তা কোনো টেকসই সমাধান হতে পারে না। তাই ক্ষয়ক্ষতি মোকাবিলায় অর্থায়ন, অভিযোজন খাতে সহায়তা এবং অনুদানভিত্তিক অর্থপ্রবাহ নিশ্চিত করা জরুরি।

কপ-৩১-এর কর্মসূচিতে ২০৩৫ সালের মধ্যে বৈশ্বিক চূড়ান্ত জ্বালানি চাহিদায় বিদ্যুতের অংশ ৩৫ শতাংশে উন্নীত করা, বর্জ্য উৎপাদনের সম্ভাব্য বৃদ্ধির হার অর্ধেকে নামানো, ভবন খাতে জ্বালানির ব্যবহার কমানো এবং শিল্পে পুনর্ব্যবহারযোগ্য উপকরণের ব্যবহার বাড়ানোর মতো লক্ষ্য সামনে আনা হয়েছিল। তবে এসব লক্ষ্যকে সম্মেলনের গৃহীত বাধ্যতামূলক সিদ্ধান্ত হিসেবে দেখার সুযোগ নেই। সামগ্রিক চুক্তি না হওয়ায় এসব উদ্যোগের বাস্তবায়নও নির্ভর করবে দেশগুলোর স্বতন্ত্র অঙ্গীকার ও কার্যক্রমের ওপর।

এই কর্মসূচিগুলো বাংলাদেশের বাস্তব প্রয়োজনের সঙ্গে সরাসরি সম্পর্কিত। সমুদ্র ও সামুদ্রিক বাস্তুতন্ত্র সংরক্ষণের উদ্যোগ উপকূল, সুন্দরবন ও নীল কার্বন রক্ষায় কাজে লাগতে পারে। খাদ্যনিরাপত্তাবিষয়ক কর্মসূচি লবণাক্ততাসহিষ্ণু কৃষি, পানি ব্যবস্থাপনা ও জলবায়ু সহনশীল খাদ্যব্যবস্থার জন্য প্রযুক্তি ও অর্থায়নের সুযোগ তৈরি করতে পারে। জলবায়ু সহনশীল নগরব্যবস্থা ঢাকা ও চট্টগ্রামের জলাবদ্ধতা, তাপপ্রবাহ ও অবকাঠামোগত ঝুঁকি মোকাবিলায় সহায়ক হতে পারে। পরিবেশবান্ধব শিল্পায়ন তৈরি পোশাকসহ বিভিন্ন শিল্পে জ্বালানির দক্ষ ব্যবহার, পুনর্ব্যবহার ও কম কার্বন নিঃসরণে উৎপাদন বাড়ানোর সুযোগ তৈরি করে। আর ব্রিজ কর্মসূচি বাংলাদেশের জাতীয়ভাবে নির্ধারিত অবদান (এনডিসি) ও জাতীয় অভিযোজন পরিকল্পনাকে অর্থায়নযোগ্য প্রকল্পে রূপান্তরের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

কপ-৩১-পরবর্তী সময়ে বাংলাদেশের প্রধান কাজ হওয়া উচিত প্রস্তাবগুলো বাস্তবায়নের জন্য কার্যকর কূটনৈতিক উদ্যোগ নেওয়া। জাতীয়ভাবে নির্ধারিত অবদান ও জাতীয় অভিযোজন পরিকল্পনা থেকে অগ্রাধিকারভিত্তিক অর্থায়নযোগ্য প্রকল্পের তালিকা তৈরি করতে হবে। অভিযোজন খাতে অর্থায়নের জন্য পৃথক প্রকল্পভিত্তিক কূটনীতি জোরদার করা প্রয়োজন। জলবায়ু অর্থায়নের কত টাকা অনুমোদিত হয়েছে, কত টাকা ছাড় হয়েছে এবং মাঠপর্যায়ে কতটা পৌঁছেছে, তার স্বচ্ছ হিসাব রাখার ব্যবস্থা করতে হবে। উপকূলীয় সুরক্ষা, পানি, কৃষি, নগরব্যবস্থা ও নবায়নযোগ্য জ্বালানিকে অগ্রাধিকার দিতে হবে। প্রতিটি প্রকল্পের জন্য নির্ধারণ করতে হবে পরিমাপযোগ্য ফলাফল। ব্রিজ কর্মসূচির মূল লক্ষ্যও জাতীয় জলবায়ু অগ্রাধিকারকে বিনিয়োগযোগ্য প্রকল্প ও অর্থায়নের সঙ্গে যুক্ত করা।

কপ-৩১ দেখিয়েছে, জলবায়ু সংকটের ব্যাপকতা নিয়ে বিশ্বনেতাদের মধ্যে স্বীকৃতি থাকলেও কার্যকর পদক্ষেপের প্রশ্নে এখনো মতভেদ রয়েছে। বিশেষ করে জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসা এবং জলবায়ু অর্থায়নের দায়িত্ব ভাগাভাগি নিয়ে ঐকমত্যের অভাব উদ্বেগজনক। বাংলাদেশের মতো ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য এই অচলাবস্থা আরও বেশি ক্ষতিকর।

তাই আনতালিয়ায় বাংলাদেশের কূটনৈতিক সাফল্যের প্রকৃত মাপকাঠি হবে শুধু কতটি প্রস্তাব তুলে ধরা হয়েছে, তা নয়। কতটি প্রকল্প অর্থায়ন পেয়েছে, কত অর্থ অনুদান হিসেবে এসেছে, কত মানুষের অভিযোজন সক্ষমতা বেড়েছে এবং সেই অর্থ কতটা স্বচ্ছতার সঙ্গে প্রান্তিক মানুষের কাছে পৌঁছেছে, সেটিই হবে আসল পরীক্ষা। জলবায়ু সম্মেলনের সাফল্য বক্তৃতা বা ঘোষণায় নয়, মানুষের জীবনে তার বাস্তব প্রভাবের মধ্যেই প্রতিফলিত হতে হবে। বাংলাদেশেরও তাই প্রতিশ্রুতি থেকে ফলাফল এবং কূটনীতি থেকে মাঠপর্যায়ের বাস্তবায়নের দিকে এগোতে হবে।

[লেখক: গবেষণা সহযোগী, সেন্টার ফর ইনক্লুসিভ পলিসি অ্যান্ড গভর্ন্যান্স]

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

প্রতিশ্রুতি নয়, চাই জলবায়ু অঙ্গীকারের বাস্তবায়ন

প্রকাশের তারিখ : ২৪ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত