সারা দেশে গত ১ থেকে ২৩ নভেম্বর পর্যন্ত ২১১টি ককটেল ও বোমা বিস্ফোরণ এবং ৯৯টি পরিবহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। মোট নাশকতার ঘটনা ২১৩টি। এসব ঘটনায় একজন নিহত ও ১১ জন আহত হয়েছেন। এ নিয়ে মোট ৬২টি মামলা হয়েছে। ১০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ হেডকোয়ার্টার্সের অপারেশন্স শাখার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, একই সময়ে আওয়ামী লীগ, কৃষক লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ৭২টি ঝটিকা মিছিলের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় ২২টি মামলা এবং ৫টি জিডি হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে ৬৬ জনকে।
প্রতিবেদন অনুযায়ী, নভেম্বরে পুলিশের স্থাপনা ও গাড়িতে হামলার মোট ঘটনা ৯টি। এর মধ্যে পুলিশের স্থাপনায় হামলা হয়েছে ৪টি, পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ ২৮টি এবং পুলিশের স্থাপনা ও গাড়িতে ককটেল নিক্ষেপের ঘটনা ৪টি। এসব ঘটনায় একজন নিহত এবং ২১ জন আহত হয়েছেন। এ নিয়ে ৪টি মামলা ও ১টি জিডি হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে ৪ জনকে।
একই সময়ে সারাদেশে গ্রামীণ ব্যাংকে ককটেল ও বোমা বিস্ফোরণ এবং অগ্নিসংযোগের ৩৪টি ঘটনা ঘটেছে। এর মধ্যে ২৫টি ককটেল ও বোমা বিস্ফোরণ এবং ২৩টি গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগের ঘটনা। এসব ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এ নিয়ে ৮টি মামলা ও ১৯টি জিডি হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে ৮ জনকে।
এ ছাড়া জুলাই স্মৃতিস্তম্ভে হামলা ও অগ্নিসংযোগের ২টি ঘটনা ঘটেছে। এ নিয়ে ২টি মামলা হয়েছে এবং ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন