প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে রাজনৈতিক ঐক্য গড়ে তোলার ক্ষেত্রে জুলাই গণঅভ্যুত্থান, সংস্কার, বিচার ও দেশের সার্বভৌমত্বকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
পাশাপাশি গণভোটের রায় অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়ন, সংবিধান সংশোধন কমিটি বাতিল, গঙ্গার পানির ন্যায্য হিস্যা আদায় এবং ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করার সুপারিশ করেছে দলটি।
সোমবার (২৩ নভেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানান এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
এর আগে দুপুর ১টার দিকে প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির চার সদস্যের প্রতিনিধিদলের বৈঠক হয়। প্রতিনিধিদলে নাহিদ ইসলামের সঙ্গে ছিলেন দলটির সদস্যসচিব আখতার হোসেন এবং নেতা হাসনাত আবদুল্লাহ ও আকরাম হোসেন।
বৈঠক প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, বর্তমান পরিস্থিতি, সমসাময়িক রাজনীতি ও বিভিন্ন সংকট নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে। তিনি জানান, গত কয়েক দিন ধরে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতি হয়েছে এবং জনগণের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। তার ভাষায়, সরকারি দল, বিরোধী দল, ফ্যাসিবাদবিরোধী নেতাকর্মী এবং জুলাই গণঅভ্যুত্থানের নেতৃত্ব, সব পক্ষই এর ভুক্তভোগী।
নাহিদ ইসলাম বলেন, পতিত ফ্যাসিস্ট শক্তি আওয়ামী লীগ বিভিন্ন জায়গায় সন্ত্রাস ও অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে। এ পরিস্থিতি থেকে উত্তরণ এবং রাজনৈতিক ঐক্য প্রতিষ্ঠা সম্ভব কি না, তা নিয়ে আলোচনা হয়েছে।
তিনি জানান, প্রধানমন্ত্রী তার উদ্বেগের বিষয়গুলো তুলে ধরেছেন এবং ফ্যাসিবাদ ও জুলাইয়ের প্রশ্নে রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন।
এনসিপির আহ্বায়ক বলেন, দলের পক্ষ থেকে জানানো হয়েছে যে বর্তমান পরিস্থিতি একদিনে তৈরি হয়নি। নির্বাচনের পর গত সাত-আট মাসে ধারাবাহিকভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, আওয়ামী লীগের প্রশ্নে কঠোর অবস্থান না নেওয়া এবং ভারতের সঙ্গে কূটনৈতিক বিষয়গুলো আরও স্পষ্ট না করার কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
জাতীয় ঐক্যের ভিত্তি নিয়ে নাহিদ ইসলাম বলেন, যে কোনো ধরনের জাতীয় ঐক্যের ক্ষেত্রে জুলাই, সংস্কার, বিচার ও দেশের সার্বৌমত্বকে প্রধান্য দিতে হবে এবং ঐক্যপ্রক্রিয়ায় সংস্কারকে অন্যতম এজেন্ডা করার সুপারিশ জানিয়েছে এনসিপি।
সংবিধান সংশোধন কমিটি প্রসঙ্গে তিনি বলেন, একদলীয় সংবিধান সংশোধন কমিটি সংস্কারপ্রক্রিয়া, গণভোটের রায় বাস্তবায়ন এবং জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করছে, তাই এ কমিটি বাতিলের সুপারিশ করা হয়েছে এবং গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়নের আহ্বান জানানো হয়েছে।
সংস্কারের প্রয়োজনীয়তা তুলে ধরে নাহিদ ইসলাম বলেন, ফ্যাসিবাদবিরোধী লড়াই ছিল গণতন্ত্রের পক্ষে ও বিপক্ষের লড়াই। গণতন্ত্রকে শক্তিশালী এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে কার্যকর ও টেকসই করতে না পারলে জনগণের আস্থা অর্জন সম্ভব হবে না, এতে দেশে অর্থনৈতিক বিনিয়োগও আসবে না এবং এ কারণেই সংস্কার অত্যন্ত জরুরি।
গঙ্গার পানিবণ্টন চুক্তি নিয়ে তিনি বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি গঙ্গা চুক্তির মেয়াদ শেষ হতে যাচ্ছে, নতুন চুক্তির ক্ষেত্রে ভারতের কাছে বাংলাদেশের ন্যায্য পানির হিস্যা আদায়ে কঠোর অবস্থান নিতে হবে এবং এ বিষয়ে সরকার যেন কোনো ধরনের ছাড় না দেয়, সেই আহ্বান জানানো হয়েছে।
শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে নাহিদ ইসলাম বলেন, শেখ হাসিনা একজন ফ্যাসিস্ট ও গণহত্যাকারী, তাকে দেশে ফিরিয়ে এনে আদালতের রায় কার্যকরের জন্য যথাযথ উদ্যোগ নিতে সরকারকে আহ্বান জানানো হয়েছে।
ভারতের ভূমিকার সমালোচনা করে তিনি বলেন, ভারত একজন খুনিকে আশ্রয় দিচ্ছে এবং গণহত্যাকারী দলকে তাদের ভূখণ্ড ব্যবহার করে বাংলাদেশবিরোধী ও সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার সুযোগ দিচ্ছে। তার মতে, বিষয়টি এখন আর শুধু আওয়ামী লীগ, বিএনপি বা এনসিপির রাজনৈতিক বিরোধের মধ্যে সীমাবদ্ধ নেই, বরং এটি ভূরাজনৈতিক বিষয়ে পরিণত হয়েছে।
নাহিদ ইসলাম আরও বলেন, ৫ আগস্ট আওয়ামী লীগকে পরাজিত করা হয়েছে এবং এখন লড়াই ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে। তার অভিযোগ, ভারত আওয়ামী লীগ ও এ দেশীয় শক্তিকে ব্যবহার করে সীমান্তের ওপার ও ভেতর থেকে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে, আর এ পরিস্থিতিতে ভারতীয় আধিপত্যবাদ মোকাবিলায় বাংলাদেশের জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে।
পাশাপাশি জুলাইযোদ্ধাদের রাজনৈতিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনকে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার আহ্বান জানান তিনি।
সীমান্তের ওপারে বাংলাদেশবিরোধী প্রচার প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, রোববার সীমান্তের কাছেই একটি হিন্দুত্ববাদী সংগঠন বাংলাদেশবিরোধী সমাবেশ করেছে, যেখানে বাংলাদেশে হিন্দু নির্যাতন হচ্ছে; এমন বক্তব্য প্রচারের চেষ্টা করা হয়েছে।
তার ভাষ্য অনুযায়ী, ওই সমাবেশে পলাতক আওয়ামী লীগের কয়েকজন নেতাও যুক্ত হয়েছেন এবং আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের বিরুদ্ধে অপতথ্য ছড়ানোর প্রচারণা চালানো হচ্ছে।
তিনি বলেন, ভারতে আসাম, দিল্লি ও পশ্চিমবঙ্গে মুসলমানদের ওপর নির্যাতন এবং দলিতদের ওপর নিপীড়নের ঘটনা ঘটছে এবং এসব বিষয়ও আন্তর্জাতিক পরিসরে তুলে ধরতে হবে। তার অভিযোগ, আওয়ামী লীগ সরকারের আমলেই বাংলাদেশে হিন্দুরা সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছেন এবং তাদের সম্পত্তি সবচেয়ে বেশি দখল হয়েছে।
সরকারের দায়িত্ব ও প্রধানমন্ত্রীর সাড়া প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, সরকারের অতীতের কিছু ভুলত্রুটির কারণে বর্তমান পরিস্থিতি তৈরি হয়েছে, ফলে এ পরিস্থিতি মোকাবিলায় সরকারের দায়িত্ব বেশি এবং এনসিপি একটি রাজনৈতিক দল হিসেবে নিজেদের অবস্থান থেকে বিভিন্ন সুপারিশ জানিয়েছে।
প্রধানমন্ত্রী এসব সুপারিশে সাড়া দিয়েছেন কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রধানমন্ত্রী বিষয়গুলো বিবেচনায় নেওয়ার কথা বলেছেন এবং আলোচনা অব্যাহত রাখতে চান।
আগামী দিনে আওয়ামী লীগবিরোধী রাজনৈতিক দলগুলোকে একই প্ল্যাটফর্মে দেখা যাবে কি না, জানতে চাইলে নাহিদ ইসলাম বলেন, এনসিপির নির্দিষ্ট এজেন্ডা রয়েছে; গণতন্ত্র, সার্বভৌমত্ব ও অর্থনৈতিক নিরাপত্তা, এবং এসব প্রশ্নে দলটি লড়াই চালিয়ে যাবে।
তিনি বলেন, ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে লড়াইয়ের মধ্য দিয়ে তাদের দলের জন্ম এবং সেই লড়াই অব্যাহত থাকবে; বাংলাদেশের কোনো রাজনৈতিক দল বা সরকার পাশে না থাকলেও এনসিপি নিজেদের লড়াই চালিয়ে যাবে। বৈঠকে সন্তুষ্ট কি না, এমন প্রশ্নে তিনি বলেন, বৈঠকটি শুধু আলোচনার মধ্যেই সীমাবদ্ধ থাকবে, নাকি এর ভিত্তিতে কোনো পদক্ষেপ নেওয়া হবে, তার ওপরই সন্তুষ্টির বিষয়টি নির্ভর করবে।

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন