সংবাদ
সংবাদ

ক্রীড়া সংগঠক কাজী মহিউদ্দিন বুলবুল আর নেই


সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ০৪:৫৪ পিএম

ক্রীড়া সংগঠক কাজী মহিউদ্দিন বুলবুল আর নেই

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক ও প্রবীণ ক্রীড়া সংগঠক কাজী মহিউদ্দিন বুলবুল আর নেই। মঙ্গলবার (২৪ নভেম্বর) ভোরে ৭৪ বছর বয়সে মারা গেছেন তিনি। মৃত্যুর আগ পর্যন্ত বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সহ-সভাপতির দায়িত্বে ছিলেন বুলবুল। তাঁর মৃত্যুতে শোক জানিয়েছে বিসিবি।

২০০৫ থেকে ২০০৭ সাল পর্যন্ত বিসিবির নির্বাহী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন কাজী মহিউদ্দিন বুলবুল। ক্রীড়া সংগঠক হিসেবে তাঁর পথচলা ছিল তৃণমূল থেকে জাতীয় পর্যায় পর্যন্ত বিস্তৃত।

ফেনী জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক হিসেবে কাজ করার অভিজ্ঞতা ছিল তাঁর। পাশাপাশি চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থায়ও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। জেলা ও বিভাগীয় পর্যায়ের ক্রীড়া সংগঠকদের বিভিন্ন সংগঠনের সঙ্গে দীর্ঘদিন যুক্ত ছিলেন তিনি।

পরবর্তী সময়ে জাতীয় পর্যায়ের ক্রীড়া সংগঠক হিসেবে পরিচিতি পান বুলবুল। বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সাধারণ সম্পাদকের দায়িত্বও পালন করেছেন তিনি।

দীর্ঘ সময় ক্রীড়াঙ্গনে আড়ালে থাকার পর ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনে আবারও সক্রিয় হন বুলবুল। বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে গঠিত সমস্যা নিরসন কমিটিতেও তাঁকে অন্তর্ভুক্ত করা হয়।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬


ক্রীড়া সংগঠক কাজী মহিউদ্দিন বুলবুল আর নেই

প্রকাশের তারিখ : ২৪ নভেম্বর ২০২৬

featured Image

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক ও প্রবীণ ক্রীড়া সংগঠক কাজী মহিউদ্দিন বুলবুল আর নেই। মঙ্গলবার (২৪ নভেম্বর) ভোরে ৭৪ বছর বয়সে মারা গেছেন তিনি। মৃত্যুর আগ পর্যন্ত বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সহ-সভাপতির দায়িত্বে ছিলেন বুলবুল। তাঁর মৃত্যুতে শোক জানিয়েছে বিসিবি।

২০০৫ থেকে ২০০৭ সাল পর্যন্ত বিসিবির নির্বাহী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন কাজী মহিউদ্দিন বুলবুল। ক্রীড়া সংগঠক হিসেবে তাঁর পথচলা ছিল তৃণমূল থেকে জাতীয় পর্যায় পর্যন্ত বিস্তৃত।

ফেনী জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক হিসেবে কাজ করার অভিজ্ঞতা ছিল তাঁর। পাশাপাশি চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থায়ও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। জেলা ও বিভাগীয় পর্যায়ের ক্রীড়া সংগঠকদের বিভিন্ন সংগঠনের সঙ্গে দীর্ঘদিন যুক্ত ছিলেন তিনি।

পরবর্তী সময়ে জাতীয় পর্যায়ের ক্রীড়া সংগঠক হিসেবে পরিচিতি পান বুলবুল। বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সাধারণ সম্পাদকের দায়িত্বও পালন করেছেন তিনি।

দীর্ঘ সময় ক্রীড়াঙ্গনে আড়ালে থাকার পর ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনে আবারও সক্রিয় হন বুলবুল। বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে গঠিত সমস্যা নিরসন কমিটিতেও তাঁকে অন্তর্ভুক্ত করা হয়।


সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ


কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত