সংবাদ
সংবাদ

আহমদুল কবির : সাংবাদিকতার মাইলফলক

সালাম জুবায়ের
সালাম জুবায়ের
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ০৯:৫৬ এএম

আহমদুল কবির : সাংবাদিকতার মাইলফলক
আহমদুল কবির। ফাইল ছবি

দৈনিক সংবাদ-এর প্রয়াত প্রধান সম্পাদক আহমদুল কবিরের ১৫তম মৃত্যুবার্ষিকী আজ। ২০০৩ সালে ২৪ নভেম্বর তিনি আমাদের ছেড়ে চলে গেছেন। তাঁর মৃত্যুদিনে তাঁর প্রতি অশেষ শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে আমরা নিজেরাই গৌরবান্বিত হই।

বাংলাদেশের সংবাদপত্র জগতে নানা কারণে প্রয়াত আহমদুল কবিরকে অতুলনীয় ব্যক্তিত্ব হিসেবে উল্লেখ করা যায়। সংবাদপত্র ও সাংবাদিকতা অঙ্গনে একাধিক অভিধায় তাঁকে চিহ্নিত করার প্রচুর উপাদান থাকলেও কিছু বিষয়ে তিনি ছিলেন এ দেশে সাংবাদিকতার নতুন ধারা প্রবর্তক। অন্য অর্থে মাইলফলক। সংবাদপত্রে একাধিক বিষয় ও আঙ্গিক তাঁর হাত ধরেই প্রথম প্রচলন হয়েছে। পরে অন্য অনেক সাংবাদিক ও সংবাদপত্র সেই বিষয় ও চিন্তাধারাকে আরও ভিন্নভাবে এগিয়ে নিয়ে গেছেন, কিন্তু সেই প্রসঙ্গে পথিকৃত্ হিসেবে আহমদুল কবিরকে অস্বীকার করেননি তাঁর সময়ের প্রায় সমকালীনরা।

আহমদুল কবির, আমরা অনেকেই জানি, অভিজাত হয়েছেন এক সম্ভ্রান্ত জমিদার পরিবারে; কিন্তু জীবন কাটিয়েছেন একজন সাধারণ মানুষের মতো—তাঁর জীবনের অন্যতম বড় সাফল্য ছিল এটি। তাঁর সময়ে যেমন, তেমনি তাঁর সময়ের অনেক পরও, তাঁর মতো উচ্চমার্গের মানুষও তাঁকে সহজ-সরল ও পাণ্ডিত্যপূর্ণ জীবনযাপনের জন্য ভিন্নমাত্রার মানুষ হিসেবে বিবেচনা করতেন, মূল্যায়ন করতেন; তাঁর জীবদ্দশায় যেমন, তাঁর মৃত্যুর পরও সেই মূল্যায়ন করেন। এখানেই আহমদুল কবিরের অপারিমেয় সাধারণ জীবন কিন্তু পাণ্ডিত্যপূর্ণ জীবনযাপনের বড় সার্থকতা। সেই সব ব্যক্তিকে মানুষ মনে রাখে, মনপ্রাণে শ্রদ্ধা করে, যাদের চিন্তা-চেতনায় থাকে একদিকে ভিন্নমাত্রায় নিজের জীবনকে বিন্যাস করার সক্ষমতা, অন্যদিকে মেধা, পাণ্ডিত্য, পরম সহিষ্ণুতা আর মুক্তবুদ্ধির ধারক-বাহক। এসব গুণের সমন্বেষ ঘটেছিল আহমদুল কবিরের মন ও মনে। এ কারণে তিনি ভিন্নমাত্রার মানুষ ছিলেন—সংবাদপত্র এবং সাংবাদিকতায়, দীর্ঘ সময় ধরে। আর তাঁর এসব বিষয়-আশয়, তাঁর কীর্তির জগৎ দৈনিক সংবাদ এবং প্রগতিশীল রাজনীতিতে সম্পৃক্ততার দীর্ঘ পথপরিক্রমা পর্যালোচনা করলে অনুভব করা যায়।

আহমদুল কবিরের জীবন ছিল দীর্ঘ ৮১ বছরের। এর মধ্যে শিক্ষাজীবনের পর তাঁর প্রগতিশীল কর্মকাণ্ড—সামাজিকতা, সাংবাদিকতা এবং রাজনৈতিক জীবন মিলিয়ে কর্মময় জীবন ছিল প্রায় ৬১ বছর। ১৯৪২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হলের ক্রীড়া সম্পাদক হিসেবে তিনি সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত হন। এর ধারাবাহিকতায় ১৯৪৫-৪৬ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (ডাকসু) প্রথম সহসভাপতি নির্বাচিত হন। এরপর তিনি আর থেমে থাকেননি। রাজনৈতিক এবং সাংবাদিকতায় সক্রিয়ভাবে জড়িয়ে পড়েন। আর এসবের কোনো কর্মকাণ্ডেই তাঁর অসাফল্য বলে কিছু ছিল না। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে পড়াশোনা শেষ করে কর্মজীবন শুরু করলেও কিছুদিনের মধ্যেই তিনি নিজেকে সাংবাদিকতা এবং রাজনীতিতে সক্রিয়ভাবে জড়িয়ে ফেলেন। শিক্ষাজীবন শেষে তিনি রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ায় যোগদান করেন এবং ফরেন এক্সচেঞ্জ বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৫০ সালে তিনি পাকিস্তানের বাণিজ্য মন্ত্রণালয়ে যোগদান এবং ১৯৫৪ সালে তা ছেড়ে দিয়ে তিনি নিজে ব্যবসা শুরু করেন। সে বছরই তিনি দৈনিক সংবাদের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। ১৯৭২ সালে তিনি সম্পাদকের দায়িত্ব গ্রহণ করেন। ২০০১ সালে প্রধান সম্পাদক হন এবং আমৃত্যু এ দায়িত্ব পালন করে গেছেন।

সংবাদের দায়িত্ব নিয়ে তিনি যে সব যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছেন, তা পরবর্তীতে বাংলাদেশের সংবাদপত্র জগতকে পথ দেখিয়েছে।

বাংলাদেশের সংবাদপত্র জগতে যে আধুনিক ধারা এখন বহমান, তা প্রথম দৈনিক সংবাদের মাধ্যমেই তৈরি হয়েছে বা গড়ে উঠেছে। এবং আহমদুল কবিরই এসব নতুন চিন্তা-চেতনা প্রচলন করেছেন। এটি পরম সত্য যে, আহমদুল কবির এবং সংবাদের দেখানো পথ বেয়েই বাংলাদেশে একদিকে সাংবাদিকতা, অন্যদিকে সংবাদপত্রের নিজস্ব ধারা অর্জন সম্ভব হয়েছে। চল্লিশ থেকে পঞ্চাশ দশক পর্যন্ত একটি সময় ছিল যখন বাংলাদেশের সংবাদপত্র মানেই ছিল কলকাতার দৈনিক এবং সাপ্তাহিক সংবাদপত্রের সংবাদ পরিবেশন ধারার অনুসরণ। আহমদুল কবির সেই ধারা থেকে বেরিয়ে আসার পথ দেখিয়েছিলেন দৈনিক সংবাদের মাধ্যমে। বাংলাদেশে সাংবাদিকতার প্রথম যুগে দৈনিক সংবাদ আধুনিক সংবাদপত্র ও সাংবাদিকতাকে পথ দেখিয়েছে। দৈনিক সংবাদের প্রবর্তিত পথে আলোকিত হয়েছে বাংলাদেশের আধুনিক সংবাদপত্র এবং সাংবাদিকতা। আর সংবাদের সে দৃষ্টি যে প্রখরতা এবং দীর্ঘ জীবন লাভ করেছিল, তার প্রমাণ এখনকার সংবাদ। সংবাদের অনেক কিছুই আগের মতো নেই। আহমদুল কবির যুগের সঙ্গে, সময়ের নানা ঘটনার সঙ্গে তাল মিলিয়ে বা আধুনিকতাকে ধরে রাখতে দৈনিক সংবাদে অনেক কিছু পরিবর্তন করেছেন। তাঁর হাত ধরে যে নতুন ধারা সংবাদের মাধ্যমে অঙ্কুরিত হয়েছিল, তার আলো এখনো ছড়িয়ে আছে বাংলাদেশের সংবাদপত্র ও সাংবাদিকতার ইতিহাসের পাতা থেকে পাতা।

দৈনিক সংবাদ ছিল আহমদুল কবিরের আলোয় আলোকিত। তাঁর ক্রিয়াশীল নেতৃত্ব এবং পথনির্দেশনায় দৈনিক সংবাদ সবসময়ই প্রতিভাবান মানুষের সঙ্গে রেখেছে। দৈনিক সংবাদের পেশাগত আলো ছড়ানোর পেছনে মেধাসম্পন্ন মানুষের কর্মকাণ্ড প্রধান নিয়ামক হিসেবে কাজ করেছে। পরবর্তী যুগে যদিও অন্য অনেক পত্রিকা এবং অনলাইন শুরু হওয়ার পর এ জগতের অনেক কিছুই নতুন ভাব ও অভিধা পেয়েছে, কিন্তু আহমদুল কবির এবং সংবাদের সৃজনশীলতার আবেগ ও চেতনা বহমান ছিল প্রায় সবার মধ্যে।

দৈনিক সংবাদের শুরুর দিকে চোখ ফেরালে দেখা যায়, প্রগতিশীল একজন ব্যবসায়ীর হাত ধরে দৈনিক সংবাদের যাত্রা শুরু হয়েছিল মূলত কলকাতা কেন্দ্রিক সংবাদপত্রের ধারণা বাদ দিয়ে এ দেশীয় একটি সংবাদপত্র প্রচলনের প্রত্যাশা নিয়েই। কিন্তু আনুষঙ্গিক নানা কারণে তাঁর পক্ষে সংবাদপত্র চালিয়ে নেওয়া সম্ভব হয়নি। তখন সংবাদ চলে যায় রাজনৈতিক দল মুসলিম লীগের হাতে। এরপরই সংবাদের পথ রাজনৈতিক দিকে ঘুরে যায়। তখন পূর্ব পাকিস্তানে ছিল মুসলিম লীগের শাসন। মুসলিম লীগ ছিল মূলত একটি সাম্প্রদায়িক রাজনৈতিক দল। ১৯৫৪ সালে মুসলিম লীগের সংবাদপত্র চালানোর মতো ক্ষমতা নষ্ট হয়ে যায় নির্বাচনে তাদের ভরাডুবির পর। তখন সংবাদপত্র নিয়ে তাদের আর কিছু করার মতো অবস্থাও ছিল না। এসময় সংবাদের দায়িত্ব নিতে এগিয়ে আসেন। সেই সময় আহমদুল কবির অত্যন্ত শিক্ষিত এবং রাজনৈতিকভাবে দৃঢ় এবং আদর্শবাদী ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন। প্রগতিশীল রাজনৈতিক ধারায় তিনি দীক্ষিত। তিনি সংবাদের দায়িত্ব নেন। সংবাদ জন্ম নেওয়ার সময় এর সম্পাদক হিসেবে ছিলেন তখনকার সময়ের নামভােে উজ্জ্বল ব্যক্তিত্ব খায়রুল কবির। তিনি ছিলেন আহমদুল কবিরের বড় ভাই। খায়রুল কবির পরবর্তীতে বাংলাদেশের ব্যাংকিং জগতের অন্যতম দিকপাল হয়ে উঠেছিলেন।

আহমদুল কবির সংবাদ নিয়ে নেওয়ার পর এর আদর্শ ও চেতনাগত ব্যাপক পরিবর্তন আনেন। এই পরিবর্তনের পেছনে তাঁর রাজনৈতিক আদর্শ ও দর্শন কাজ করেছে। আগেই বলেছি আহমদুল কবির মূলত ছিলেন প্রগতিশীল রাজনৈতিক আদর্শে দীক্ষিত এবং একজন আধুনিক মানুষ। এই অর্জন তাঁর ছিল উচ্চমার্গের পড়াশোনা এবং সাধারণ মানুষের আর্থ-সামাজিক অবস্থা উন্নয়নের মানসিকতা থেকে উৎসূত। তিনি যে কতটা দৃঢ় ও আধুনিক মানসিকতাসম্পন্ন ছিলেন, তা অনুভব করা যায় সেই সময় তাঁর রাজনৈতিক অর্জন বিশ্লেষণ করলে। আহমদুল কবির একটি জমিদার পরিবারের সন্তান হয়েও তাঁর মধ্যে বাম প্রগতিশীল এবং সমাজের অবহেলিত মেহনতি মানুষের ভালো জীবনযাপন প্রাপ্তির চিন্তা স্থান করে নিয়েছিল। তাঁর এই আদর্শ দেশের নানা উত্থান-পতনের পরও অব্যাহত ছিল মৃত্যু পর্যন্ত। বিলাসী জীবন ত্যাগ করে তিনি সাধারণ জীবনযাপন করে বাংলাদেশের আর্থ-সামাজিক প্রেক্ষাপটে একটি অসাধারণ উদাহরণ সৃষ্টি করে গেছেন। এটি যেমন তাঁর জীবনযাপন বিশ্লেষণ করে বলা যায়, তেমনি দৈনিক সংবাদ পরিচালনার ক্ষেত্রে বলা যায়। সবখানেই ছিল তাঁর ভিন্নধর্মী আদর্শবাদিতা। আর এভাবে নির্মোভ ও আদর্শবাদী জীবনের দিকে নিজেকে ধাবিত করতে সক্ষম হয়েছিলেন বলেই তিনি বাংলাদেশের সংবাদপত্র জগতের দিকপাল হয়ে উঠতে পেরেছিলেন। একই সঙ্গে তিনি বাংলাদেশের সংবাদপত্রকে একটি নতুন রূপ দিতে পেরেছিলেন, যে ধারা এখনো অব্যাহত আছে তাঁর উত্তর প্রজন্মের হাত ধরে।

আহমদুল কবির তাঁর রাজনৈতিক আদর্শের কারণেই হাতে নিয়েই নতুন জীবন দিয়েছিলেন সংবাদকে। মৃত্যুপথযাত্রী একটি সংবাদপত্রকে তিনি নতুন দিকে নিয়ে যান। সেই নতুন দিকটি হলো, উচ্চ মধ্যবিত্ত ও মধ্যবিত্ত সমাজের সংবাদপত্র পড়ার সংস্কৃতিকে তিনি আরও বিস্তৃত করে সাধারণ মানুষের সংগ্রামশীল জীবন ও আর্থ-সামাজিক অবস্থার মুখপত্র হিসেবে তুলে ধরলেন। এই অসাধারণ কাজটি করে তিনি এ ক্ষেত্রে হয়ে উঠলেন পথপ্রদর্শক। তাঁর এই ভিন্নধর্মী চিন্তার আরও ব্যাপক প্রসার ঘটে পরবর্তীকালে অন্য সংবাদপত্রগুলো একই ধরনের পথে চলা শুরু করার মাধ্যমে। আগেই বলেছি তখন সংবাদপত্র পাঠ ছিল উচ্চ মধ্যবিত্ত ও মধ্যবিত্ত সমাজের বিষয়। তা থেকে বের করে আহমদুল কবির সংবাদপত্রকে ছড়িয়ে দিলেন সাধারণ মানুষের কাছে। শিক্ষিত জনগোষ্ঠী বিশেষ করে শিক্ষক, প্রকৌশলী, রাজনীতিবিদ, চিকিৎসক থেকে শুরু করে উচ্চমার্গের পেশাজীবীদের পাশাপাশি একজন সাধারণ শ্রমিকও তিনি সংবাদপত্র পড়ার গণ্ডিতে নিয়ে আসেন। এই আনাটা ছিল সংবাদপত্রকে সব শ্রেণি-পেশার মানুষের পাঠযোগ্য করার মাধ্যমে। একজন রাজনৈতিক কর্মী, একজন উচ্চশিক্ষিত শিক্ষাবিদ যেমন তাঁর পাঠযোগ্য বিষয় পাচ্ছেন সংবাদপত্রে, তেমনি পাঠকল, সুতাকলের একজন সাধারণ শ্রমিকও তাঁর পাঠযোগ্য বিষয় পাচ্ছেন দৈনিক সংবাদে। সাধারণ মানুষ তাঁর রাজনৈতিক অধিকারের জন্য আন্দোলনের খবর পড়ছিলেন সংবাদ পড়ে। একজন প্রান্তিক কৃষক, চাষিও দৈনিক সংবাদকে তাঁর পাশে পাচ্ছিলেন। কোন মৌসুমে কোন ধান রোপণ করতে হবে সে খবরটিও সংবাদ লুপ্তের সঙ্গে বিভিন্ন পাতায় তুলে ধরেছে। যেমন তুলে ধরেছে শিশুদের কথা, নারীদের কথা, ব্যবসায়ীদের কথাও। সেই সময় শিশুদের জন্য আলাদা পাতা, নারীদের জন্য, ব্যবসা-বাণিজ্যের জন্য, কৃষকদের জন্য—সবার, সব পেশার মানুষের কথা বলার জন্য, সুখ-দুঃখ প্রকাশের জন্য সংবাদ পৃথক পৃথক বিভাগ শুরু করেছিল। এটি একটি অসাধারণ ঘটনা, বিশেষ করে, সংবাদপত্রের সেই প্রাথমিক যুগে। এখন এই সময়ে বসে এখনকার প্রজন্মের পক্ষে ৫০/৬০ বছর আগের সংবাদপত্রের রূপ অনুভব করা সম্ভব নয়।

সংবাদে গ্রামীণ জনপদ, কৃষক—এসব বিষয় এত জোরালোভাবে উঠে আসত যে, শহরের আধুনিকপূর্ণ সমাজের পাশাপাশি গ্রামের নিবারব পরিবেশেও সংবাদপত্র পড়ার আকাঙ্ক্ষা তৈরি করতে সক্ষম হয়েছিল দৈনিক সংবাদ। দৈনিক সংবাদের পাতায় কৃষক ও গ্রাম জনপদের কথা তুলে ধরে সংবাদের রিপোর্টার মনোজগৎ উদ্বুদ্ধ বাংলাদেশের সংবাদ জগতে একটি ভিন্ন ধারাই সংযোজন করে দিলেন। তা হলো 'গ্রামীণ সাংবাদিকতা' এবং 'চারণ সাংবাদিকতা'। এই অসাধারণ কাজ হয়েছে দৈনিক সংবাদের মাধ্যমেই। আর এসবই ছিল সংবাদপত্র শিল্পে যেমন তেমনি সাংবাদিকতায়ও মাইলফলক। অন্য অর্থে সংবাদের আলোয় আলোকিত হওয়া। সংবাদপত্রের এই বিষয়ভিত্তিক বিবর্তন নিয়ে যদি গবেষণা হয় তবে তার সূত্রপাতই থাকবে দৈনিক সংবাদ, দৈনিক সংবাদের বিভিন্ন বিষয়। কারণ সংবাদপত্রের যা কিছু অভিনব, নতুন এবং আধুনিক সংযোজন তার সব না হলেও সূত্রপাতই হয়েছে দৈনিক সংবাদের হাত ধরে। আধুনিক শিক্ষার আলোয় আলোকিত বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সংবাদকে নিজেদের পত্রিকা বলে মনে করতে পেরেছিল। যা পরে অন্য পত্রিকার ভাগেও জুটেছিল।

দৈনিক সংবাদ এই যে নামভােে নানা সময়ে সংবাদপত্র শিল্পকে সংগঠিত, সমৃদ্ধ, সংযোজিত এবং সুশোভিত করেছে তার পেছনে কাজ করেছে আহমদুল কবিরের সৃজনশীলতা এবং প্রগতিশীল আদর্শ। এ আদর্শের আলোয় আলোকিত ছিলেন বলে তিনি দৈনিক সংবাদে সেই সময়ে দেশের সবচেয়ে দক্ষ, দৃঢ়, অভিজ্ঞ এবং সৃজনশীল একদল মানুষকে সম্পৃক্ত করেছিলেন। সেই সময়ে সংবাদ থেকে তৈরি হওয়া পেশাদার দৃঢ় সাংবাদিকরা, পরবর্তী প্রজন্মের অনেক সাংবাদিক তৈরি করতে সক্ষম হয়েছিলেন। আহমদুল কবিরের প্রগতিশীল এবং আপসহীন আদর্শ, বস্তুনিষ্ঠার কারণে সংবাদপত্র জগতে দৈনিক সংবাদের অবদান ছিল প্রায় কিসেরও মতো।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

আহমদুল কবির : সাংবাদিকতার মাইলফলক

প্রকাশের তারিখ : ২৪ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত