দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৯ শিশুর মৃত্যু হয়েছে। এর আগের ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কোনো মৃত্যু নথিভুক্ত হয়নি। মঙ্গলবার (২৪ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর এ তথ্য জানিয়েছে। এ হিসাব সোমবার সকাল আটটা থেকে ২৪ ঘণ্টার।
অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত হাম ও উপসর্গে এক হাজার ৩৬১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে ১০৫ জন ও উপসর্গ নিয়ে এক হাজার ২৫৬ জন মারা গেছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ঢাকা ও সিলেট বিভাগে ৩ জন এবং চট্টগ্রাম, বরিশাল ও খুলনা বিভাগে একজন করে মারা গেছে। একই সময়ে হাম শনাক্ত হয়েছে ৬৮ জনের।
এ নিয়ে চলতি বছর ২৬ হাজার ৩০০ জনের হাম শনাক্ত হয়েছে। এ ছাড়া ২৪ ঘণ্টায় এক হাজার ২৮৩ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এ নিয়ে মোট সন্দেহভাজন রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দুই লাখ ৫৯ হাজার ১৯০ জন।
এই মৃত্যুর সংখ্যা এমন একটি রোগের, যা থেকে শিশুদের সুরক্ষা পাওয়ার কথা ছিল। বাংলাদেশ একসময় হাম নির্মূলের পথে উল্লেখযোগ্য অগ্রগতি করেছিল। কিন্তু ২০২৬ সালের এই প্রাদুর্ভাব সেই অর্জনকে উল্টে দিয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এই প্রাদুর্ভাবকে জাতীয় পর্যায়ে ‘উচ্চ ঝুঁকি’ হিসেবে মূল্যায়ন করেছে এবং সংস্থাটি এটিকে ‘গ্রেড-২ ইমার্জেন্সি’ হিসেবে চিহ্নিত করেছে ।
গবেষণায় উঠে এসেছে, এই পরিস্থিতির পেছনে রয়েছে দীর্ঘদিনের টিকাদান ঘাটতি। ২০২৪ সালের রাজনৈতিক অস্থিরতা এবং ২০২৫ সালে টিকা সংগ্রহ পদ্ধতি পরিবর্তনের কারণে দেশব্যাপী হাম-রুবেলা টিকার মজুত সংকট তৈরি হয়। এর ফলে নিয়মিত টিকাদান কার্যক্রম ব্যাহত হয় এবং ২০২০ সালের পর কোনো জাতীয় হাম-রুবেলা ক্যাম্পেইন হয়নি। এতে করে টিকা না পাওয়া বা অসম্পূর্ণ টিকা পাওয়া শিশুদের একটি বড় অংশ তৈরি হয়, যারা এই ভাইরাসের জন্য ঝুঁকিপূর্ণ ছিল।
আক্রান্তদের একটি বড় অংশের বয়স ১ থেকে ১৪ বছর। ডব্লিউএইচও জানিয়েছে, আক্রান্তদের ৯১ শতাংশই এই বয়সগোষ্ঠীর শিশু। তবে সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে ৯ মাসের কম বয়সী শিশুরা, যারা নিয়মিত টিকাদান কর্মসূচির আওতায় পড়ে না। আন্তর্জাতিক গবেষণায় দেখা গেছে, প্রাদুর্ভাবের সময় আক্রান্তদের মধ্যে ৭২ শতাংশ শিশু কোনো হামের টিকা পায়নি এবং আরও ১৬ শতাংশ আংশিক টিকা পেয়েছিল।
প্রাদুর্ভাব শুরুর পর সরকার ৫ এপ্রিল থেকে জরুরি হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু করে। প্রথমে ১৮টি জেলার ৩০টি উপজেলায় এবং পরে দেশব্যাপী ৬ মাস থেকে ৫ বছর বয়সী শিশুদের টিকা দেওয়া হয়।
সরকারের তথ্য অনুযায়ী, এই ক্যাম্পেইনে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি- প্রায় ১ কোটি ৮৪ লাখ-শিশুকে টিকা দেওয়া হয়েছে । তবে বিশেষজ্ঞদের একটি অংশ মনে করছে, লক্ষ্যমাত্রার হিসাবে ত্রুটি ছিল এবং প্রায় ৪৬ লাখ শিশু হিসাবের বাইরে থেকে গেছে।
ডব্লিউএইচও বলছে, হাম নিয়ন্ত্রণে রাখতে একটি জনগোষ্ঠীর অন্তত ৯৫ শতাংশের টিকাদান নিশ্চিত করতে হবে। বর্তমান পরিস্থিতিতে সেই লক্ষ্য অর্জিত হয়নি বলেই সংক্রমণ অব্যাহত রয়েছে।

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন