সংবাদ
সংবাদ

রোহিঙ্গা গণহত্যা

মিয়ানমারের শীর্ষ ৫ সামরিক কর্মকর্তার ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ০৯:৪২ এএম

মিয়ানমারের শীর্ষ ৫ সামরিক কর্মকর্তার ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা
ছবি : সংগৃহীত

রোহিঙ্গা গণহত্যায় আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) ঐতিহাসিক রায়ের পর মিয়ানমারের পাঁচজন জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাজ্য। প্রথমবারের মতো কোনো রাষ্ট্রকে এই জঘন্য অপরাধের জন্য দোষী সাব্যস্ত করার পর ব্রিটিশ সরকার এই কঠোর পদক্ষেপ নিল।

২০১৭ সালে মিয়ানমারের সামরিক বাহিনীর নৃশংস অভিযানে হাজার হাজার রোহিঙ্গা নিহত হন। প্রাণ বাঁচাতে সাত লাখেরও বেশি রোহিঙ্গা নিজের দেশ ছেড়ে পালাতে বাধ্য হন। ওই সময় মুসলিম এই সংখ্যালঘুদের বিরুদ্ধে গণহত্যা চালানো হয়েছিল বলে গত ১৯ নভেম্বর রায় দেন আন্তর্জাতিক বিচার আদালত।

আইসিজের এই রায়কে স্বীকৃতি দেওয়ার ক্ষেত্রে যুক্তরাজ্যের সঙ্গে অস্ট্রেলিয়া, বেলজিয়াম, পর্তুগাল, স্পেন ও কানাডার মতো দেশগুলোও যোগ দিয়েছে।

যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ড এক বিবৃতিতে বলেন, গণহত্যার মতো গভীরভাবে মর্মাহত করার মতো অপরাধের বিরুদ্ধে আমাদের প্রতিক্রিয়া অবশ্যই আমাদের মূল্যবোধের প্রতিফলন হতে হবে এবং সুস্পষ্ট পদক্ষেপের মাধ্যমে তা প্রমাণ করতে হবে।

যুক্তরাজ্যের নিষেধাজ্ঞার মুখে পড়া মিয়ানমারের পাঁচ জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা হলেন মিও হতুত হ্লাইং, মিও মিন তুন, মিয়াত থেত উ, কিয়াও সো এবং কিয়াও সোয়ার উ।

পররাষ্ট্রমন্ত্রী মিলিব্যান্ড আরও জানান, মিয়ানমারের প্রেসিডেন্ট মিন অং হ্লাইং ২০১৭ সালে গণহত্যার সময় দেশটির সেনাপ্রধান ছিলেন। সেই সময় সংঘটিত বহু নৃশংসতার জন্য তিনি সরাসরি দায়ী। ২০২১ সালেই যুক্তরাজ্য তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল।

তিনি বলেন, মিয়ানমারকে অবশ্যই চলমান মানবাধিকার লঙ্ঘন বন্ধ করতে হবে। অপরাধীদের তদন্ত, বিচার ও শাস্তির আওতায় আনতে হবে এবং ভবিষ্যতে যেন এমন নৃশংসতা আর কখনো না ঘটে, তা নিশ্চিত করতে হবে।

মিলিব্যান্ড জানিয়েছেন, মিয়ানমারে প্লেনের জ্বালানি সরবরাহ বন্ধ করতে নতুন আইন পাস করবে যুক্তরাজ্য।

গত সপ্তাহে রোহিঙ্গা গণহত্যার বিষয়ে আইসিজের রায়ের পরপরই মিয়ানমারের প্রতিরক্ষা অ্যাটাশেকে বহিষ্কার করেছিল যুক্তরাজ্য।

গত ১৯ নভেম্বর আন্তর্জাতিক বিচার আদালত তার রায়ে বলেন, উপস্থাপিত তথ্যপ্রমাণ থেকে গণহত্যার অভিপ্রায়ই একমাত্র যুক্তিসংগত সিদ্ধান্ত হিসেবে প্রতীয়মান হয়। বিশ্বের বিভিন্ন দেশের বিচারকদের নিয়ে গঠিত প্যানেলে ৯-৬ ভোটে সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে এই রায় দেওয়া হয়। এ ছাড়া ১৯৪৮ সালের গণহত্যা সনদের আরও কয়েকটি ধারা মিয়ানমার লঙ্ঘন করেছে বলেও আদালত মত দেন।

গত সপ্তাহের ওই রায়ে আদালত উল্লেখ করেন, বাংলাদেশ ও বঙ্গোপসাগর সীমান্তবর্তী পশ্চিম রাখাইন রাজ্যে তথাকথিত শুদ্ধি অভিযানের সময় প্রায় ১০ হাজার রোহিঙ্গাকে হত্যা করা হয়েছিল। তবে মিয়ানমার বরাবরই তাদের বিরুদ্ধে আনা এসব অভিযোগ অস্বীকার করে আসছে।

বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে, ওই অভিযানের সময় পুরো গ্রাম জ্বালিয়ে দেওয়া হয়েছিল এবং নারী ও মেয়েশিশুদের ধর্ষণ করা হয়েছিল।

ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন, মিয়ানমারে দমনপীড়নের শিকার হয়ে ১২ লাখেরও বেশি রোহিঙ্গা শরণার্থী দেশ ছেড়ে পালিয়েছে এবং বাংলাদেশ তাদের আশ্রয় ও সহায়তা দিয়ে যাচ্ছে।

উল্লেখ্য, ২০১৭ সালে গণহত্যার সময় মিয়ানমারের নেতৃত্বে থাকা অং সান সু চিকে ২০২১ সালে ক্ষমতাচ্যুত করে সামরিক বাহিনী।

সূত্র : বিবিসি

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

মিয়ানমারের শীর্ষ ৫ সামরিক কর্মকর্তার ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা

প্রকাশের তারিখ : ২৪ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত