মাদকমুক্ত যুবসমাজ গড়ে তুলতে আগামী প্রজন্মকে আরও বেশি করে খেলাধুলায় সম্পৃক্ত করতে হবে বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। তিনি বলেছেন, দেশের সর্বস্তরে ক্রীড়া প্রতিযোগিতার সুযোগ সম্প্রসারণে কাজ করছে সরকার।
রবিবার রাজধানীর পল্টন ময়দান মাঠে আনন্দ হাউজিং-ক্র্যাব স্পোর্টস কার্নিভাল-২০২৬ এর ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, শিশু-কিশোরদের মধ্যে খেলাধুলার প্রতি আগ্রহ ও উৎসাহ বাড়াতে হবে। এ ক্ষেত্রে সাংবাদিকদের আরও বেশি করে কাজ করতে হবে। খেলাধুলার চর্চা বাড়লে তরুণ প্রজন্মকে মাদকসহ বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রাখা সম্ভব হবে।
তিনি আরও উল্লেখ করেন, ক্রীড়ার প্রসার এবং নতুন প্রজন্মকে খেলাধুলায় উৎসাহিত করতে সরকার বিভিন্ন উদ্যোগ নিয়ে কাজ করছে। দেশের সর্বস্তরের মানুষ যেন ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পায়, সে লক্ষ্যে ক্রীড়ার পরিসর আরও বাড়ানো প্রয়োজন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে আনন্দ গ্রুপের চেয়ারম্যান গাজী মো. মোজাম্মেল হক বলেন, গণমাধ্যমের ব্যস্ততম কর্মজীবনের পরও সাংবাদিকদের এ ধরনের খেলাধুলার চর্চা অন্য পেশাজীবীদের উৎসাহিত করে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্র্যাব সভাপতি মির্জা মেহেদী তমাল। তিনি বলেন, ক্র্যাব সদস্যরা শুধু সংবাদ পরিবেশনেই সীমাবদ্ধ নন, খেলাধুলার চর্চার মাধ্যমে সমাজকে সচেতন করতেও ভূমিকা রাখছেন। যুবসমাজকে মাদকমুক্ত রাখতে ক্র্যাব সদস্যরা কাজ করে যাচ্ছেন।
অন্যদিকে, ক্র্যাবের সাধারণ সম্পাদক এম এম বাদশাহ বলেন, গণমাধ্যমকর্মীদের খেলাধুলার চর্চার মাধ্যমে সামাজিক পরিবর্তনে আরও বেশি অংশীদার হতে হবে। এ সময় সংগঠনের অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।
উৎসবমুখর পরিবেশে আয়োজিত আনন্দ হাউজিং-ক্র্যাব স্পোর্টস কার্নিভাল-২০২৬-এর ফুটবল টুর্নামেন্টে টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে টিম ডমিনেটরস। উত্তেজনাপূর্ণ ফাইনাল ম্যাচে তারা টিম এভারগ্রীনকে ২-০ গোলে পরাজিত করে শিরোপা নিজেদের করে নেয়। ফাইনালে ডমিনেটরসের জয়ে গোল দুটি করেন আশিক মাহমুদ ও ইশতিয়াক ইমন। পুরো টুর্নামেন্ট ও ফাইনালে দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতিস্বরূপ ফাইনাল ম্যাচের সেরা খেলোয়াড় ও টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হন ইশতিয়াক ইমন।
ফাইনাল খেলা শেষে সমাপনী পর্বে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে চ্যাম্পিয়ন ও রানার্সআপ ট্রফি তুলে দেন অনুষ্ঠানের বিশেষ অতিথি আনন্দ গ্রুপের চেয়ারম্যান গাজী মো. মোজাম্মেল হক। পুরস্কার বিতরণী পর্বে ক্র্যাবের সভাপতি মির্জা মেহেদী তমাল ও সাধারণ সম্পাদক এম এম বাদশাহ উপস্থিত থেকে খেলোয়াড়দের উৎসাহিত করেন।

রোববার, ২২ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২২ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন