সংবাদ
সংবাদ

আহমদুল কবিরের মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ০৪:৫৪ পিএম

আহমদুল কবিরের মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন
আহমদুল কবিরের কবর জিয়ারত। ছবি: সংবাদ

দেশের প্রগতিশীল ধারার রাজনীতির পুরোধা ব্যক্তিত্ব ও দৈনিক সংবাদ পত্রিকার সাবেক প্রধান সম্পাদক আহমদুল কবিরের (মনু মিয়া) ২৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ও খাবার বিতরণ করা হয়েছে। 

মঙ্গলবার (২৪ নভেম্বর) এ উপলক্ষে নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালে তার পরিবার ও আহমদুল কবির (মনু মিয়া) স্মৃতি সংসদের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়।

সকালে পবিত্র কুরআন খতম দিয়ে কার্যক্রম শুরু হয়। এরপর দরিদ্র ও দুস্থদের মধ্যে উন্নত খাবার বিতরণ করা হয়। সকাল সাড়ে ১০টায় পুষ্পস্তবক অর্পণ, মেধাবী শিক্ষার্থীদের বৃত্তিপ্রদান ও খাবার বিতরণ করার পর বেলা ১১টায় স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

জোহরের নামাজের পর অতিথি আপ্যায়ন, এলাকার সব এতিমখানায় খাবার বিতরণ এবং আসরের নামাজের পর এলাকার ১৮টি মসজিদে দোয়া মাহফিল ও তবারক বিতরণ করা হয়।

আহমদুল ক‌বিরের বা‌র্ষিকী‌তে সকালে তার সমা‌ধি‌তে সংবা‌দের পক্ষ‌ থে‌কে ফু‌লেল শ্রদ্ধা জানান সম্পাদক ও প্রকাশক আলতামাশ কবির, হেড অব নিউজ রাশেদ আহমেদ, অ‌্যাসাইন‌মেন্ট এডিটর শেখ মো. শামীম রিজভী, গ্রোথ এডিটর মোহাম্মদ নেসার, চিফ ভি‌ডিও এডিটর ওয়া‌সিম খান রানা ও মা‌ল্টি‌মি‌ডিয়া রি‌পোর্টার গাজী ম‌হিন উদ্দিন।

স্মরণ সভায় আলোচকরা

পরে আহমদুল ক‌বিরের স্মরণ সভায় কৃ‌তি ছাত্র-ছাত্রী‌দের বৃ‌ত্তি প্রদান করেন সংবাদ সম্পাদক ও প্রকাশক আলতামাশ কবির এবং হেড অব নিউজ রাশেদ আহমেদ।

আহমদুল কবির ছিলেন ব্রিটিশ, পাকিস্তান ও স্বাধীন বাংলাদেশের রাজনৈতিক ও সাংবাদিকতা অঙ্গনের এক প্রতিভাদীপ্ত ব্যক্তিত্ব। আপসহীন রাজনৈতিক ব্যক্তিত্বের জন্য পাকিস্তান আমল থেকে স্বাধীন বাংলাদেশে তিনি ছিলেন একজন ভিন্নমাত্রার রাজনীতিক। তার রাজনৈতিক দর্শন ছিল এ দেশের সাধারণ মানুষের অধিকার আদায়ে কাজ করা। 

তদানীন্তন পাকিস্তানের রাজনীতিতে অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক ও প্রগতিশীল যে ধারা এ দেশে ধর্ম-বর্ণ নির্বিশেষে বিপুল জনগোষ্ঠীর রাজনৈতিক চেতনাকে নাড়া দিয়েছিল, সেই ধারার পুরোধা ব্যক্তিত্ব ছিলেন আহমদুল কবির।

।কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করেন সংবাদ সম্পাদক ও প্রকাশক আলতামাশ কবির এবং হেড অব নিউজ রাশেদ আহমেদ

পরবর্তীতে স্বাধীন বাংলাদেশে প্রগতিশীল, গণতান্ত্রিক, সাম্প্রদায়িকতাবিরোধী রাজনীতির নিবেদিতপ্রাণ ছিলেন আহমদুল কবির। দেশের রাজনৈতিক নেতা-কর্মীদের কাছে তিনি পরিচিত ছিলেন আদর্শবান ও নীতিনিষ্ঠ এক নেতা হিসেবে। তিনি সত্তরের দশকে গণতন্ত্রী পার্টি প্রতিষ্ঠা করেন। মৃত্যুকালে তিনি পার্টির সভাপতি ছিলেন।

আহমদুল কবির ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) প্রথম ভিপি। ১৯৬৫ সালে ন্যাপের প্রার্থী হিসেবে তদানীন্তন পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদের সদস্য নির্বাচিত হন। 

দৈনিক সংবাদের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন

কমনওয়েলথ প্রেস ইউনিয়নের বাংলাদেশ চ্যাপ্টারের সভাপতির পদও অলংকৃত করেছিলেন তিনি। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় পাক হানাদার বাহিনী তাকে গ্রেপ্তার করে। আহমদুল কবির দেশের একজন বিশিষ্ট শিল্পোদ্যক্তাও ছিলেন। এ দেশের শিল্প-বাণিজ্য প্রসারে তার ব্যাপক অবদান রয়েছে।

রাজনৈতিক জীবনের পাশাপাশি তিনি সাংবাদিকতার সঙ্গে নিজেকে যুক্ত করেন। সংবাদপত্রকে তিনি তার রাজনৈতিক আদর্শ প্রচার ও স্বকীয় প্রতিভা প্রকাশের মাধ্যম হিসেবে গ্রহণ করেন। সাংবাদিকতায় তার অসাম্প্রদায়িক, প্রগতিশীল ও বস্তুনিষ্ঠ চেতনার প্রতিরূপ হলো দৈনিক ‘সংবাদ’।

দৈনিক সংবাদে বস্তুনিষ্ঠ খবর ও মতামত প্রকাশের মধ্য দিয়ে তিনি অসাম্প্রদায়িক, প্রগতিশীল ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার এক নতুন ধারা সৃষ্টি করেন। আমৃত্যু তিনি এই আদর্শ লালন করে গেছেন। 

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

আহমদুল কবিরের মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন

প্রকাশের তারিখ : ২৪ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত