রাইড শেয়ারিংয়ে যাত্রী ও চালকের নিরাপত্তা বাড়াতে ‘রেকর্ডেড রাইডস’ নামে নতুন সুবিধা চালু করছে উবার। এর মাধ্যমে যাত্রীরা এমন চালক নির্বাচন করতে পারবেন, যাদের অ্যাপে যাত্রাপথ রেকর্ড করার ব্যবস্থা সক্রিয় রয়েছে। যাত্রার মধ্যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে রেকর্ড করা ভিডিও বা অডিও প্রমাণ হিসেবে ব্যবহার করা যেতে পারে।
প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্রের চারটি শহরে এ সুবিধা চালু হচ্ছে। শহরগুলো হলো - বাল্টিমোর, র্যালি, ইন্ডিয়ানাপোলিস ও সেন্ট লুইস।
উবারের নতুন ব্যবস্থায় চালকের ফোনের সামনের ক্যামেরা ও মাইক্রোফোন ব্যবহার করে যাত্রার ভিডিও ধারণ করা হবে। এ জন্য চালককে অ্যাপের ‘রেকর্ড মাই রাইড’ ফিচার চালু রাখতে হবে।
উবারের বৈশ্বিক নিরাপত্তা বিভাগের প্রধান অ্যানি ডুভনিয়াক এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, যাত্রা রেকর্ড হচ্ছে - এ তথ্য চালক ও যাত্রী উভয়ের মধ্যে নিরাপত্তাবোধ তৈরি করতে পারে। একই সঙ্গে সম্মানজনক আচরণ বজায় রাখা এবং অনাকাঙ্ক্ষিত ঘটনা ঠেকাতেও এটি সহায়ক হতে পারে।
চালকদের নিরাপত্তা সুবিধা আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে উবারের। গভীর রাতে যাত্রা এবং কিশোর যাত্রী পরিবহনের ক্ষেত্রে স্বয়ংক্রিয়ভাবে রেকর্ডিং চালু রাখার বিষয়টি পরীক্ষা করছে প্রতিষ্ঠানটি।
জরুরি পরিস্থিতিতেও রেকর্ডিং চালুর ব্যবস্থা নিয়ে কাজ চলছে। অ্যাপের ‘রাইডচেক’ ফিচার গাড়ি দুর্ঘটনার আশঙ্কা শনাক্ত করলে অথবা গাড়ি নির্ধারিত পথ থেকে উল্লেখযোগ্যভাবে সরে গেলে রেকর্ডিং চালু হতে পারে। রাতের যাত্রায় স্বয়ংক্রিয় অডিও রেকর্ডিংয়ের বিষয়টিও পরীক্ষাধীন।
চালক ও যাত্রী উভয়েই অ্যাপের সেটিংস থেকে রেকর্ডিং চালু বা বন্ধ করতে পারবেন। উবার জানিয়েছে, ধারণ করা রেকর্ড এনক্রিপ্ট করে সংশ্লিষ্ট ব্যবহারকারীর ডিভাইসে সংরক্ষণ করা হবে।
নিরাপত্তা-সংক্রান্ত অভিযোগ বা বিমা দাবির প্রমাণ হিসেবে আপলোড না করা হলে নির্দিষ্ট সময় পর রেকর্ডগুলো স্বয়ংক্রিয়ভাবে মুছে যাবে। উবারের পক্ষ থেকে কেবল আপলোড করা রেকর্ডিং পর্যালোচনা করা সম্ভব হবে।
চলতি বছর চালকের ফোনের সামনের ক্যামেরা ব্যবহার করে সরাসরি ভিডিও দেখার সুবিধা চালু করেছিল উবার। এর মাধ্যমে কিশোর যাত্রীদের অভিভাবকেরা সন্তানের যাত্রাপথ পর্যবেক্ষণ করতে পারেন।
পরে ‘উবার কিডস’ কর্মসূচির আওতায় ১০ থেকে ১২ বছর বয়সী যাত্রীদের জন্যও এ ধরনের ভিডিও দেখার সুবিধা সম্প্রসারণ করা হয়।

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন