সংবাদ
সংবাদ

এআই সার্চের ধাক্কায় অ্যালফাবেটের বড় দরপতন

সংবাদ ডিজিটাল ডেস্ক
সংবাদ ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ০৭:০১ পিএম

এআই সার্চের ধাক্কায় অ্যালফাবেটের বড় দরপতন
ছবি : সংগৃহীত

নিজেদের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সার্চ প্রযুক্তিই এবার গুগলের বিজ্ঞাপন ব্যবসায় ধাক্কা দিচ্ছে। এর প্রভাবে এক দিনেই বাজারমূল্য থেকে ৫০০ বিলিয়ন বা ৫০ হাজার কোটি ডলারেরও বেশি হারিয়েছে গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেট। প্রতিষ্ঠানটির শেয়ারের দর ১২ শতাংশের বেশি কমে ছয় মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে আসে।

অ্যালফাবেটের প্রধান ব্যবসায়িক কর্মকর্তা ফিলিপ শিন্ডলার জানিয়েছেন, গুগলের ‘এআই মোড’ প্রচলিত সার্চের পাশাপাশি বিজ্ঞাপন থেকে আয়েও প্রভাব ফেলছে। এআই মোডে ব্যবহারকারীরা প্রশ্ন করলে কথোপকথনের ভঙ্গিতে উত্তর দেয় গুগল। ফলে প্রচলিত সার্চ ফলাফলের পাশে প্রদর্শিত বিজ্ঞাপনের মাধ্যমে আয় কমে যাচ্ছে। তবে এআইনির্ভর সার্চ ব্যবস্থার ভবিষ্যৎ নিয়ে আশাবাদী শিন্ডলার। তার ভাষায়, এই প্রযুক্তিতে গুগলের অগ্রযাত্রা নিয়ে তিনি ‘খুবই সন্তুষ্ট’।

এআইয়ের দ্রুত প্রসারের ফলে মানুষের তথ্য খোঁজার অভ্যাসেও পরিবর্তন আসছে। গুগলের বদলে এখন লাখ লাখ মানুষ চ্যাটজিপিটি ও ক্লডের মতো এআইভিত্তিক সেবা ব্যবহার করছেন। ফলে দীর্ঘদিন ধরে অনলাইন তথ্য অনুসন্ধানের প্রধান মাধ্যম হিসেবে গুগলের যে অবস্থান ছিল, তা চ্যালেঞ্জের মুখে পড়েছে।

গুগলের বিজ্ঞাপন ব্যবসার সাবেক প্রধান কিম স্কট একটি অনুষ্ঠানে বলেন, অন্য কেউ গুগলের ব্যবসার অংশ কেড়ে নেওয়ার আগেই প্রতিষ্ঠানটি নিজেরাই সেই পরিবর্তন আনতে চাইছে।

তার মতে, নিজেদের এআই সারাংশ প্রচলিত সার্চের বিজ্ঞাপন আয় কমালেও অন্য প্রতিদ্বন্দ্বীর হাতে সেই বাজার ছেড়ে দিতে চায় না গুগল।

স্কট বলেন, প্রযুক্তিতে দীর্ঘমেয়াদি বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়ার ঐতিহ্য রয়েছে গুগলের। এ ধরনের বিনিয়োগ স্বল্প মেয়াদে প্রতিষ্ঠানটির জন্য ক্ষতিকর হলেও দীর্ঘ মেয়াদে লাভজনক হতে পারে। তার মতে, এআইয়ের ক্ষেত্রেও গুগল তেমনই একটি দীর্ঘমেয়াদি বাজি ধরেছে।

আর্থিক প্রতিবেদনে অ্যালফাবেট জানিয়েছে, চলতি বছরের জুলাই থেকে সেপ্টেম্বর এই তিন মাসে তাদের মোট রাজস্ব হয়েছে ১২ হাজার ৭৬০ কোটি ডলার। গত বছরের একই সময়ের তুলনায় রাজস্ব বেড়েছে ২৫ শতাংশ। তবে বিশ্লেষকদের প্রত্যাশা পূরণ করতে পারেনি প্রতিষ্ঠানটি। বিশেষ করে, বিজ্ঞাপন ব্যবসা থেকে আয় প্রত্যাশার চেয়ে কম হওয়ায় বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়।

ফলে বৃহস্পতিবার অ্যালফাবেটের শেয়ারের দর ১২ শতাংশের বেশি পড়ে যায়। আগের দিন ৩ লাখ ৯৭ হাজার কোটি ডলার থাকা প্রতিষ্ঠানটির বাজারমূল্য বৃহস্পতিবার দিনের শেষে কমে দাঁড়ায় ৩ লাখ ৪৬ হাজার কোটি ডলারে।

অর্থাৎ এক দিনেই বাজারমূল্য কমেছে প্রায় ৫ হাজার ১০০ কোটি ডলার। গবেষণা প্রতিষ্ঠান ফরেস্টারের প্রধান বিশ্লেষক ট্রেসি উ বলেন, গুগলের সার্চ ব্যবসার হতাশাজনক ফলাফল বড় ধরনের এআই বিনিয়োগের অর্থ জোগানোর পাশাপাশি প্রতিষ্ঠিত ব্যবসাগুলোর শক্তি ধরে রাখার চ্যালেঞ্জকে সামনে এনেছে।

এআই প্রতিযোগিতায় বিপুল অর্থ ব্যয়ের পরিকল্পনা নিয়ে এ সপ্তাহে নিজেদের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে মাইক্রোসফট ও আমাজনও। বৃহস্পতিবার লেনদেন-পরবর্তী সময়ে আমাজনের শেয়ারের দাম ৬ শতাংশ কমে যায়।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, গত প্রান্তিকে তাদের বিক্রি ১১ শতাংশ বেড়ে ২০ হাজার ১০০ কোটি ডলারে পৌঁছেছে, তবে নগদ প্রবাহ ছিল ঋণাত্মক ৪২০০ কোটি ডলার।

আমাজনের প্রধান নির্বাহী অ্যান্ডি জ্যাসি বলেছেন, প্রতিষ্ঠানটি এমন দুটি ব্যবসার সম্ভাবনা দেখছে, যেগুলো ভবিষ্যতে প্রতিটি এক লাখ কোটি ডলার রাজস্ব এনে দিতে পারে, ক্লাউড সেবা ও খুচরা বিক্রির ব্যবসা।

জ্যাসি বলেন, দুই দশকের বেশি সময়ের অভিজ্ঞতায় আমাজন বুঝেছে, পুরো বিশ্বে আধিপত্য বিস্তারের জন্য একটিমাত্র প্রযুক্তি বা সরঞ্জাম যথেষ্ট নয়। তিনি স্বীকার করেন, এই ব্যয় আগামী ২৫ বছরে ভাগ করে করা গেলে সুবিধা হতো, তবে বাস্তব পরিস্থিতি সে সুযোগ দিচ্ছে না। অন্যদিকে মাইক্রোসফটের শেয়ারের দর ১ শতাংশেরও কম কমেছে; তাদের রাজস্ব ১৯ শতাংশ বেড়ে ৯ হাজার ২৩০ কোটি ডলারে দাঁড়িয়েছে।

প্রধান নির্বাহী সত্য নাদেলা জানিয়েছেন, ‘কোপাইলট’-এর দৈনিক ব্যবহারকারী এক বছরে ৫০০ শতাংশ বেড়েছে। ট্রেসি উ বলেন, এআইয়ের মাধ্যমে তৈরি হওয়া আর্থিক মূল্য শেষ পর্যন্ত কারা নিজেদের ব্যবসায় ধরে রাখতে পারবে, সেটাই এখন বড় প্রশ্ন।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ২২ নভেম্বর ২০২৬

এআই সার্চের ধাক্কায় অ্যালফাবেটের বড় দরপতন

প্রকাশের তারিখ : ২২ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত